Langadu live

Langadu live সপ্তাহে ৭ দিন, ২৪ ঘন্টা লংগদু বাসীর কথা বলে।
☎️📞👉 01556775505

রাঙামাটি জেলা পরিষদের দায়িত্ব পেলেন যাঁরাদীপন তালুকদারকে চেয়ারম্যান এবং ১৪ জনকে সদস্য করে গঠিত হলো রাঙামাটি পার্বত্য জেল...
20/08/2026

রাঙামাটি জেলা পরিষদের দায়িত্ব পেলেন যাঁরা

দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং ১৪ জনকে সদস্য করে গঠিত হলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদ। দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের পূর্ণ তালিকা...

চেয়ারম্যান: জনাব দীপন তালুকদার
সদস্যবৃন্দ: শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন নেতৃত্বকে ঘিরে এখন দায়িত্ব পালনের পালা,জনপ্রত্যাশা পূরণে তাঁদের ভূমিকা দেখার অপেক্ষা।

16/08/2026
লংগদুতে নদীতে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় গুলশাখালী ইউনিয়নের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।নিখোঁজ ব্যক্তির সন্ধা...
16/08/2026

লংগদুতে নদীতে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় গুলশাখালী ইউনিয়নের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়রা খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

খোঁজাখুঁজি চলছে... বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করুন।

02/08/2026

#লংগদুতে অটোচালককে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নির্জনে ডেকে নেয় দুর্বৃত্তরা

বিপ্লব ইসলাম,
লংগদু (রাংগামাটি)

রাঙামাটির লংগদু উপজেলায় দিনদুপুরে এক অটোচালককে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মুসলিম ব্লকের সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোচালক আমির হোসেন (৩০) বাইট্টাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে লাকড়ি তুলে দেওয়ার কথা বলে আমির হোসেনকে মুসলিম ব্লকের সেগুন বাগান এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে তার কাছে থাকা আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সেগুন বাগানের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আমির হোসেন স্থানীয় বাসিন্দা বেলালকে মোবাইল ফোনে কল করে উদ্ধার করার আকুতি জানান। বেলাল বলেন, আমিরের ফোন থেকে কল আসে। সে শুধু বলছিল, আমাকে বাঁচান ভাই।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি রাস্তায় পড়ে আছে এবং আমিরকে রক্তাক্ত অবস্থায় সেগুন বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও মাথায় গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

দিনদুপুরে জনবহুল এলাকায় এমন নৃশংস হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া গ্রামে ১৮ বছর বয়সী এক গৃহবধূর ম...
31/07/2026

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া গ্রামে ১৮ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মারধর করে জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যা করেছেন। অন্যদিকে শ্বশুরবাড়ির দাবি, পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি নিজেই কীটনাশক পান করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শ্বশুরকে আটক করেছে, অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত প্রতিবেদন কমেন্টে।

23/07/2026

অস্ত্র, নগদ টাকা ও চাঁদার রশিদসহ লংগদুতে কথিত জেএসএস কালেক্টর আটক।

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় এক কথিত জেএসএস কালেক্টরকে আটক করে স্থানীয় জনতা। পরে তার কাছ থেকে অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বৃহস্পতিবার পুনরায় চাঁদা তুলতে গেলে ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে আটক করে।

বিস্তারিত প্রতিবেদন শিগগিরই...

#লংগদু #রাঙ্গামাটি #বিজিবি #চাঁদাবাজি #জেএসএস #সংবাদ

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনবিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদু উপজেল...
18/06/2026

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বিপ্লব ইসলাম,
লংগদু (রাঙামাটি)

রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর ধরে তিনি মাদ্রাসার পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সাল থেকে ২০২৫ সালের প্রথম দুই মাস পর্যন্ত আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট মসজিদে নিয়মিত অনুদান প্রদান করলেও ২০২৫ সালের মার্চ মাস থেকে মাদ্রাসার অনুদান বন্ধ করে দেয়। তবে মসজিদের অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি দাবি করেন, স্থানীয় একটি মহল ট্রাস্ট কর্তৃপক্ষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মাদ্রাসার অনুদান বন্ধ করার পেছনে ভূমিকা রেখেছে।

আবু তাহের অভিযোগ করেন, গত ১৫ জুন সন্ধ্যায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিন একটি মোবাইল ভিডিও কলে স্থানীয় এক ব্যক্তি দুলালের সঙ্গে কথোপকথনের সময় উপস্থিত কয়েকজনের সামনে দাবি করেন যে, মাদ্রাসা ও মসজিদের অনুদানের অর্থ সভাপতি আবু তাহের আত্মসাৎ করেছেন। তিনি এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “মাদ্রাসা ও মসজিদে প্রাপ্ত সকল অনুদানের আয়-ব্যয়ের হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে। আমি যদি অনুদানের অর্থ আত্মসাৎ করতাম, তাহলে শিক্ষক ও সংশ্লিষ্টরা অবশ্যই আমার বিরুদ্ধে অভিযোগ তুলতেন।”

এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় দুলালসহ কয়েকজন যুবক তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আবু তাহের আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তাকে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বিস্তারিত কমেন্ট বক্সে দেখুন...
03/03/2026

বিস্তারিত কমেন্ট বক্সে দেখুন...

12/02/2026

কেন্দ্র ৪৫ কালাপাকুজ্যা সেনামৈত্রী অাদর্শ উচ্চ বিদ্যালয়।
ধানের শীষ -১৩০৫ ভোট।
রিক্সা -৩২৩ ভোট।
হাতপাখা -৬৮ ভোট।

গণভোট....

হ্যাঁ ভোট... ৬৬০।
না ভোট...৯৯৮।

12/02/2026

কেন্দ্র ৪৩ রশিদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ধানের শীষ -৭৭১ভোট।
রিক্সা -২৬৪ ভোট।
হাতপাখা -৪৫ভোট।

গণভোট....

হ্যাঁ ভোট... ৫৪৪।
না ভোট...৪৬৮।

Address

Langadu
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Langadu live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Langadu live:

Shortcuts

Share