Champa Sen

Champa Sen Freelancer ✨ Digital Marketer ✍️ Content Writer
Helping brands tell their story and grow online—all from the comfort of my remote workspace. Hi there.

I am Champa Sen. I am studied at Bachelors of Business Administration department of Management. And i am a Digital Marketing Specialist.

24/06/2026

নিঃসন্দেহে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি শোনা যায় এই প্রশ্নটি:
“ফ্রিল্যান্সিংয়ে কোন সেক্টরে কাজ করলে সবচেয়ে ভালো হবে?”

কিন্তু বাস্তবতা হলো, এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই। কারণ, সেরা সেক্টর নির্ভর করে একেকজনের দক্ষতা, আগ্রহ এবং শেখার মানসিকতার ওপর। তাই অন্যদের কাছ থেকে উত্তর পাওয়ার চেয়ে, আপনাকেই নিজের জন্য সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে।

কিভাবে বুঝবেন কোন সেক্টর আপনার জন্য ভালো?
এটি বের করার জন্য আপনাকে নিজেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে:

১. "আমি কোন কাজে কিছুটা দক্ষ?"
আমরা অনেকেই এমন কিছু কাজ করে থাকি যা হয়তো কখনো সিরিয়াসলি চিন্তাই করিনি।

উদাহরণস্বরূপ
✅ হয়তো আপনি শখের বসে ভিডিও এডিটিং করেছেন
✅ বন্ধুদের জন্য ছবি এডিট করেছেন
✅ ভার্সিটির প্রেজেন্টেশনের জন্য পাওয়ারপয়েন্ট বানিয়েছেন
✅ অবসরে গল্প বা আর্টিকেল লিখেছেন
✅ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানিয়েছেন

এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের একটি ভালো ভিত্তি দিতে পারে। যেই কাজে আপনি কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটিকেই পরবর্তী ধাপে নিয়ে গিয়ে প্রোফেশনাল লেভেলে উন্নীত করা সম্ভব।

২. "আমি কোন কাজে সত্যিই আগ্রহ অনুভব করি?"

ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র যেখানে ধৈর্য এবং কনসিস্টেন্সি অত্যন্ত জরুরি। এখানে রাতারাতি ইনকাম সম্ভব নয়। তাই শুধুমাত্র যে কাজটি আপনি ভালো পারেন সেটাই যথেষ্ট নয়, বরং যে কাজে আপনার সত্যিকারের আগ্রহ আছে সেটি খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ।

আপনার যদি কোনো কাজে আগ্রহ না থাকে, তাহলে দীর্ঘ সময় ধরে সেটিতে কাজ করা কষ্টকর হয়ে উঠবে। তাই এমন একটি সেক্টর বেছে নিন যা আপনি উপভোগ করেন, যাতে একঘেয়েমি আসলেও কাজ চালিয়ে যেতে পারেন।

শুধু ‘ডিমান্ডিং’ সেক্টর বেছে নেওয়া কি বুদ্ধিমানের কাজ?
অনেকে ভাবে, “ফ্রিল্যান্সিংয়ে কোন সেক্টর সবচেয়ে বেশি ডিমান্ডিং?” এবং সেটাই বেছে নেয়। কিন্তু বাস্তবতা হলো যে সেক্টরটি সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন, সেটি সাধারণত সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক এবং শেখার জন্য কঠিন।

যদি কেবল ‘বেশি ইনকাম’ এর কথা ভেবে কঠিন সেক্টর বেছে নেন, তাহলে শেখার পথে হতাশ হয়ে মাঝপথে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার দক্ষতা ও আগ্রহের সাথে মানানসই সেক্টর খুঁজুন।

তাই “কী করলে বেশি ইনকাম হবে?” বা “কোন সেক্টরে বেশি ক্লায়েন্ট পাওয়া যাবে?” এসব প্রশ্ন নিয়ে চিন্তা না করে, নিজের দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার গড়ে তুলুন। দেখবেন, উত্তর নিজেই বের হয়ে আসবে।

#ফ্রিল্যান্সিং

15/06/2026

কিভাবে কনটেন্ট তৈরি করবেন?

✅ টপ কম্পিটিটরদের Heading Scrape করুন (H1, H2, H3, FAQ, PAA)

✅ Gap Analysis করুন

কোন টপিক, প্রশ্ন, Entity বা Intent মিসিং আছে খুঁজে বের করুন।

✅ Competitor + Gap Analysis মিলিয়ে Better Outline তৈরি করুন।

✅ প্রতিটি Heading আলাদা করে Human-like Tone-এ লিখুন।

✅ Content Flow ঠিক রাখুন, যেন এক সেকশন থেকে আরেক সেকশনে স্বাভাবিকভাবে যায়।

✅ Search Intent অনুযায়ী Optimize করুন।

✅ Contextual Internal Linking করুন।

✅ Authoritative External Linking করুন।

✅ সব Statistics, Claims ও Sources Fact Check করুন।

✅ Entity Optimization করুন।

✅ AI Overview-এর জন্য Direct Answers, FAQs, Examples ও Supporting Evidence যোগ করুন।

✅ Publish করার আগে Final Quality Check করুন।

এখন এগুলো সব করার পরেও যদি দেখেন কনটেন্ট র‍্যাঙ্ক করছে না, তখন কী করবেন?

আমাকে হায়ার করবেন। 😆

কারণ AI দিয়ে লিখতে সবাই পারে। Prompt দিতে সবাই পারে। Competitor scrape করতেও সবাই পারে।

কিন্তু প্রশ্ন হলো—

সবাই যদি AI ব্যবহার করে, তাহলে কজনের কনটেন্ট র‍্যাঙ্ক করে?

তাই প্রম্পটে কতটা ভালো নির্দেশনা দেওয়া হচ্ছে, তার উপর আউটপুটের মান অনেকটাই নির্ভর করে।

একই AI টুল ব্যবহার করলেই সবাই একই ফলাফল পাবে, বিষয়টা মোটেও এমন না।

AI সবার হাতেই আছে। কিন্তু AI থেকে এমন আউটপুট বের করে আনা, যেটা ইউজারদের সাহায্য করে, র‍্যাঙ্ক করে এবং AI Overview-তে Citation পায় - সেটাই আসল টার্গেট

Address

Sholokbohor, Chawkhbazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Champa Sen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Champa Sen:

Shortcuts

Share