Shakil Mahmud

Shakil Mahmud Shakil Mahmud is ready to give you full Computer Skill Development & Freelancing Services.

যে রব কূপ থেকে তুলে “ইউসুফ (আঃ)” কে মিশরের সিংহাসনে বসাতে পারেন! সেই রব আপনার দুঃখ-কস্ট কেও মহা আনন্দে পরিণত করতে পারেন!...
24/01/2024

যে রব কূপ থেকে তুলে “ইউসুফ (আঃ)” কে মিশরের সিংহাসনে বসাতে পারেন! সেই রব আপনার দুঃখ-কস্ট কেও মহা আনন্দে পরিণত করতে পারেন! শুধু একটু ধৈর্যের প্রয়োজন...

আলহামদুলিল্লাহ! ২৬-তম বার!!!আল্লাহর রহমত শেয়ার করলাম সনাতন ধর্মালম্বী এক থ্যালাসেমিয়া রোগীর সাথে...
21/01/2024

আলহামদুলিল্লাহ! ২৬-তম বার!!!
আল্লাহর রহমত শেয়ার করলাম সনাতন ধর্মালম্বী এক থ্যালাসেমিয়া রোগীর সাথে...

02/01/2024

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। লা- ইলা-হা ইল্লা-আংতা সুবহা’-নাক, ইন্নি কুংতু মিনায-যোয়ালিমিন। ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’।
আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াকা।
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’

অর্থঃ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য; মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ, মহান; এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যিনি ব্যতিত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত এবং তাঁর কাছে তাওবা করি। (হে আল্লাহ!) তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, তুমি পবিত্র ও মহান! নিশ্চয় আমি জালিম (অত্যাচারী বা অপরাধী ব্যক্তির) অন্তর্ভুক্ত।
আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই’।
হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।
আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও।
আমার মাতা-পিতার প্রতিও আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।

21/11/2023

ইয়া রব!
যতটুকু হেদায়েত পেয়েছি তা হারিয়ে যেতে দিয়েন না। আর যেসব পাপের জন্য তওবা করেছি, সে পাপ পুণরায় হইতে দিয়েন না। (আমিন)

🌞 পড়াশোনা /জব/ অন্যান্য এই অবসর সময় গুলা কাজে লাগাতে পারেন ফ্রিল্যান্সিং কোর্স করে। কিছু টাকা খরচ করে কোর্স করার মাধ্যম...
22/12/2022

🌞 পড়াশোনা /জব/ অন্যান্য এই অবসর সময় গুলা কাজে লাগাতে পারেন ফ্রিল্যান্সিং কোর্স করে। কিছু টাকা খরচ করে কোর্স করার মাধ্যমে এখন থেকে শুরু করে সারা জীবন ইনকাম করতে পারবেন।
✍️কোর্সের পাশাপাশি অল্পসংখ্যক ছাত্রছাত্রী কে দেওয়া হবে ইন্টার্নশিপ করার সুযোগ এবং প্রজেক্টের কাজ করার মাধ্যমে কোর্স চলাকালীন অবস্থায় ইনকামের সুযোগ।
🌞সেই সাথে থাকছে ডিজিটাল মার্কেটিং লেবেল ওয়ান সম্পূর্ণ ফ্রি তে।। যোগদিন আমাদের ফ্রি ক্লাসে।
✍️বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ইনবক্সে।

Assalamualaikum
16/11/2022

Assalamualaikum

23/08/2022

সাফল্য : সাফল্যের চাবিকাঠি

সাফল্য কোনও আকস্মিক ব্যাপার নয়। এটি আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির ফল এবং সেই মনোভাব আমরা নিজেরাই নির্বাচন করি। সুতরাং সফলতা আমাদের নিজেদের নির্বাচনের উপর নিশীল কোন আকস্মিকতার উপর নয়।

অনেকই জীবনে একটা বড় ধরনের লটারি জেতার আশা করে, কিন্তু লটারি জেতাকেই কি সফলতা বলে?

একজন ধর্মযাজক একটি ফসলে পরিপূর্ণ ক্ষেতের পাশ দিয়ে গাড়িতে যাচ্ছিলেন, সুন্দর ফসল দেখে তিনি গাড়ি থামিয়ে ফসলের প্রশংসা করলেন এবং সেই ক্ষেতের মালিক ধর্মযাজককে দেখে তার ট্রাক্টর চালিয়ে তার কাছে এল। ধর্মযাজক যখন জিজ্ঞেস করলেন, ভগবান তোমাকে ক্ষেতভরা ফসল দিয়েছেন তুমি কি তার কাছে কৃতজ্ঞ। ক্ষেতের মালিক জবাব দিল, হ্যাঁ, ভগবান আমাকে এই ক্ষেতটি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই ক্ষেতভরা ফসল আমার পরিশ্রমের ফল।

এটা ভাবতে আশ্চর্য লাগে যে কোনও কোনও ব্যক্তি জীবনে একের পর এক সফলতা লাভ করে আবার কেউ কেউ কেবল কাজের জন্য প্রস্তুত হয়। এটাও খুব আশ্চর্যের বিষয় যে একজন মানুষ তার জীবনে একটার পর একটা বিপত্তি কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছায়, আর একজন একটামাত্র বিপত্তি অতিক্রম করতেই হিমসিম খায় এবং লক্ষ্যে পৌঁছতে পারে না। উপরের দুটি প্রশ্ন যদি স্কুল-কলেজে শিক্ষাসূচীর অন্তর্ভূক্ত হত এবং তার যথার্থ উত্তর যদি ছাত্রদের শেখানো হত তবে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুনরূপ নিত। যারা অসাধারণ ব্যক্তি তারা সুযোগের অপেক্ষায় থাকেন না, আর যারা সাধারণ ব্যক্তি তারা জীবনে নিরাপত্তা খোজেন। আমরা জীবনে যে লক্ষ্যে পৌঁছতে চাই তার প্রতি স্থির দৃষ্টি রাখা উচিত। আমরা যা চাই না তার প্রতি নজর না দিলেও চলে।

সাফল্য কি? (What is success?)।

সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন সফল ব্যক্তিদের জীবনকাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভূত হোন না কেন তাদের একই রকমের অনেকগুলি গুণ থাকে। যে গুণাবলী তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল, সেগুলিকে চিহ্নিত করতে পারলে এবং যথাযথ অনুসরণ করতে পারলে আমরাও সফল হতে পারি। অনুরূপভাবে সমস্ত অসাফল্যের ও কতকগুলি বৈশিষ্ট্য আছে। যদি সেই বৈশিষ্ট্যগুলিকে এড়িয়ে চলি তাহলে আমরা বিফল হব না। সাফল্যের মধ্যে কোন রহস্য নেই। সাফল্য কেবলমাত্র কয়েকটি মূল আদর্শকে নিয়মিতভাবে প্রয়োগ করার ফলশ্রুতি। উল্টোটাও একইরকম ভাবে সত্যি। বিফলতা হচ্ছে কয়েকটি ভুলের ক্রমাগত পুনরাবৃত্তি, এগুলি সরলীকরণ মনে হতে পারে কিন্তু আসল কথা হচ্ছে যে সমস্ত সত্যই খুব সরল একথা বলার উদ্দেশ্য নয় যে মূল আদর্শগুলি খুব অনায়াসে পালন করা যায়, কিন্তু এটা ঠিক যে এগুলি খুব জটিল বা অসাধ্য নয়।

Address

Chittagong
4211

Telephone

+8801998353738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil Mahmud:

Share