Moon's Diary

Moon's Diary Alhamdulillah for Everything�� I am who I am your approval isn’t needed. My attitude depends on the people in front of me. Don’t study me, you won’t graduate.

Before you judge ME, make sure you’re PERFECT. What others think of me is none of my business. I have born to be true, not to be perfect.

06/12/2025

জীবন থেমে থাকেনি, আমিও না। যেভাবে চেয়েছিলাম,সেভাবে চলেনি কিছুই, তবু সময়ের স্রোতে
ভেসে চলেছি অবিরাম। স্বপ্ন ছিল অনেক, কিন্তু পূরণ হওয়ার আগেই হারিয়ে গেছে পথে। আর বড় হওয়ার স্বপ্ন? তা তো সময়ের আগেই বাস্তব হয়ে গেলো, শান্তি চেয়েছিলাম খুব সামান্যই কিন্তু জীবন দিয়েছে তার দ্বিগুণ অস্থিরতা। এভাবে সবকিছু হারিয়ে ফেলার নামই যদি বেঁচে থাকা হয়, তাহলে বলতে হয় ----আমি এখনো বেঁচে আছি, শুধু নিজের মতো করে না 🙂

05/12/2025

মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে, হাজারো ব্যর্থতা, অপূর্ণতা ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায় --------- একদিন সব ঠিক হয়ে যাবে
এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ, যা আলো দেয় না, তবুও নিভে যেতে দেয় না। দিন কেটে যায়, মাস গড়ায়, বছর ঘুরে আসে। আমরা অপেক্ষা করি, ভেবে নেই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে।
কিন্তু বাস্তবতা ভিন্ন---সমস্যা মুছে যায় না, ক্ষত শুকিয়ে যায় না, বরং আমরা শিখে যাই সে ব্যথার সঙ্গে বাঁচার কৌশল। সব ঠিক হয়ে যাবে, আসলে হয় না।
বরং সময় শেখায় কিভাবে ঠিক না থাকা নিয়েই মানুষ বাঁচতে শিখে, মানিয়ে নিতে শিখে, আমরা শক্ত হই, কঠিন হই, অভ্যস্ত হয়ে যাই অস্বস্তির সঙ্গেও। এই অভ্যস্ততাকেই আমরা ভুল করে সব ঠিক হয়ে গেছে ভেবে নিই------
এটাই জীবনের কঠিন পাঠ ---- সবকিছু একদিন ভালো হয় না, শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায়, অপূর্ণতার সঙ্গেই
বেঁচে থাকতে🙂

03/10/2025

কিছু একাকিত্বের কোনো নাম হয় না,
পাশে সবাই আছে অথচ নিজের বলতে
যেন কেউ নাই, এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না🙂💔

02/10/2025

'হতাশা' থেকে মাঝেমধ্যে মনে হয় 'আনলাকি' হওয়ার সব লিমিট আমি ক্রস করে ফেলছি! লাক কাজ ই করেনা!

02/10/2025

মরা লাশ আর বিয়ের উপযুক্ত মেয়ের ভিতর আমি কোনো পার্থক্য দেখি না😅
দুটোই একটা নিদিষ্ট সময় পর কেউ আর
ঘরে রাখতে চায় না💔

30/09/2025

কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত
কাউকে বলা যায় না এবং বোঝানো যায় না😅❤️

29/09/2025

নীরবতা কে মানুষ দুর্বলতা ভেবে নেই😅

29/09/2025

আমার যেদিন অনেক টাকা হবে, আমি সেদিন সময় কিনে নিব 😞ব্যস্ততার অজুহাতে যে মানুষ গুলো সময় দেয় না, তাদের থেকে সময় কিনে নিব💔

🤣😃
25/09/2025

🤣😃

😅
24/09/2025

😅

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moon's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share