Muntaha Tuba

Muntaha Tuba Cherishing motherhood, memories, and magical moments with Muntaha Tuba.

14/08/2026

বাচ্চাকে সামলানো, ঘর গোছানো, কাপড় গুছানো, পরিষ্কার করা—সবকিছুর মাঝেই নিজের জন্য সময়টা কোথায় যেন হারিয়ে যায়! 😅

#মায়েরজীবন #বাচ্চানিয়ে #মাতৃত্ব #মায়েরসারাদিন

13/08/2026

ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছি। তার ছোট ছোট মুহূর্ত দিয়ে সাজিয়েছি আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে।

মা কি সত্যিই সারাদিন ‘ফ্রি’ থাকে?বাচ্চা সারাদিন মাকে ডাকছে,ঘুমাতে গেলেও মা,খেতে গেলেও মা,একটু বসতে গেলেও মা…তারপরও কেউ য...
13/08/2026

মা কি সত্যিই সারাদিন ‘ফ্রি’ থাকে?

বাচ্চা সারাদিন মাকে ডাকছে,
ঘুমাতে গেলেও মা,
খেতে গেলেও মা,
একটু বসতে গেলেও মা…

তারপরও কেউ যদি বলে—
“তুমি তো সারাদিন বাসায়ই থাকো, এত ক্লান্ত হও কেন?”

এই কথাটা একজন মায়ের কাছে কতটা কষ্টের, সেটা শুধু একজন মা-ই বোঝে।
Muntaha Tuba

12/08/2026

বিকাল থেকে সন্ধ্যা—ঘরের কাজ, রান্নাবান্না আর বাবুকে সামলানো… 🥰
দিনের এই ছোট ছোট ব্যস্ততাগুলোই তো একজন মায়ের প্রতিদিনের গল্প। ❤️
চলুন, আজকের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথেই থাকুন। 🌸✨

11/08/2026

“প্রাপ্যের চেয়ে বেশি দিলে মানুষ কৃতজ্ঞ হয় না, অনেক সময় অভ্যস্ত হয়ে যায়…”
কথাটা কঠিন, কিন্তু বাস্তব। 🥺
আপনার কী মত? 👇

10/08/2026

বাচ্চার জন্য বাজারের পিনাট বাটার না কিনে মাত্র ১০ মিনিটেই বাসায় বানিয়ে নিলাম! 😍🥜
কোনো ঝামেলা নেই, খুব সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যায়।
তুবার জন্য বানিয়েছি বলে উপকরণগুলোও রেখেছি একদম সিম্পল। ❤️
আপনার বাচ্চার জন্যও কি বাসায় পিনাট বাটার বানান?
কমেন্টে জানাবেন 👇

09/08/2026

বাচ্চার ডায়াপার এরিয়ায় র‍্যাশ হলে কোন মলমটা ব্যবহার করবেন? 🤔

ডায়াপার র‍্যাশের জন্য বাজারে অনেক ধরনের ক্রিম/মলম পাওয়া যায়। কিন্তু সবগুলো কি বাচ্চার জন্য উপযুক্ত?

👶🏻
আজকের ভিডিওতে দেখাচ্ছি ডি-র‍্যাশ ও Eco Plus—কোনটা কখন ব্যবহার করা যায় এবং আমি কোনটা ব্যবহার করি।

❤️
👉 আপনার বাচ্চার ডায়াপার র‍্যাশ হলে আপনি কোন মলম ব্যবহার করেন?
কমেন্টে নামটা লিখে জানান।

👇
⚠️ র‍্যাশ বেশি হলে, ঘা/ফোসকা হলে বা বারবার হলে অবশ্যই শিশুর ডাক্তারকে দেখান।

#ডায়াপারর‍্যাশ #বাচ্চারযত্ন #মায়েদেরজন্য

08/08/2026

বাচ্চাকে সামলে ঘরের কাজ করা—মায়েদের কাছে এটা যেন প্রতিদিনের এক ছোট্ট যুদ্ধ! 🥹❤️
রান্না, পরিষ্কার আর বাচ্চার যত্ন—সবকিছু একসাথে সামলানোর আমার বিকালটা কেমন কাটে।

07/08/2026

আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। সন্তানের যাই হোক না কেন সবাই সবসময় শুধু মাকেই দোষ দেয়।




Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntaha Tuba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category