Sumaiya binte farid

Sumaiya binte farid আল্লাহ সর্বশক্তিমান
(66)

12/08/2026

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

12/05/2026

🛑গ্যাস্ট্রিক আলসারের হোমিও ঔষধ🛑

♦️Anacardium ori
-পেটের যন্ত্রণা কিছু খেলে আরাম হয়। পেট খালি হলে আবার যন্ত্রণা শুরু হয়। আহারে শরীরের সমস্ত উপসর্গের উপশম এনাকার্ডিয়ামের বৈশিষ্ট্য।
-স্মরণশক্তির অভাব অর্থাৎ ভুলো মন।
-জানাশোনা নাম বা কথা কিছুতেই মনে করতে পারে না।

♦️Nux Vom
-অতিরিক্ত ঝাল-মশলা, কফি, অ্যালকোহল বা অনিয়মিত খাবারের কারণে পেটের সমস্যা।
-বুকজ্বালা (heartburn), অম্লতা (acidity)
খাওয়ার পর পেট ভারী লাগা।
-বমি বমি ভাব বা ঢেঁকুর।
-কোষ্ঠকাঠিন্য সহ গ্যাস্ট্রিক সমস্যা।
-স্ট্রেস বা অতিরিক্ত কাজের চাপের সাথে উপসর্গ বাড়া।
রোগী শীতকাতর, রাগ বেশি।কটুভাষী।

♦️Robinia
- তীব্র অম্বল, টক ঢেঁকুর
- রাতে শোয়ার পর জ্বালা
- মুখ ও গলায় টক স্বাদ।

♦️Arsenicum Album
- পেট জ্বলে, অস্থিরতা থাকে
- অল্প অল্প করে বারবার পানি খায় ।
- রাত ১টা–৩টার মধ্যে বেশি সমস্যা।
-রোগী প্রচন্ড পরিস্কার-পরিচ্ছন্ন, গরম খাবার এবং লবণ পছন্দ করে।

♦️Nitric Acid
-পেটে ও পাকস্থলীতে চিমটি কাটা/ছুরির মতো তীব্র ব্যথা থাকে।
-আলসারের জায়গায় খুব বেশি জ্বালাপোড়া ও কাঁচা অনুভূতি।খাবারের পর ব্যথা বাড়ে।টক, দুর্গন্ধযুক্ত ঢেঁকুর।মুখ, ঠোঁট বা মলদ্বারে ছোট ছোট ঘা (ulcer) থাকতে পারে।
-ঘা থেকে সহজে রক্তপাত হতে পারে।
-ব্যথা স্পর্শে খুব বেশি বাড়ে।রোগী প্রচন্ড রাগী স্বভাবের।ক্ষমা করার প্রবণতা নেই।

♦️Lycopodium
- খাওয়ার পর পেট ফেঁপে যায় এবং পেটের যন্ত্রণা গরম খাবার খেলে উপশম হয়।
- বিকেলের দিকে সমস্যা বাড়ে।চারটা থেকে আটটার মধ্যে সমস্ত উপসর্গের বৃদ্ধি।
-দীর্ঘদিনের বদ হজমের রোগী।
-প্রচন্ড রাগী এবং লোভী। অন্যকে শাসন করে কিন্তু অন্য কেউ তাকে শাসন করুক এটা পছন্দ করে না।

♦️Phosphorus
- ক্ষুধা লাগে, কিন্তু খাওয়ার পর পেট খারাপ
- ঠান্ডা খাবার এবং পানি পছন্দ করে।
- বমির প্রবণতা বেশি।ঠান্ডা পানি খাওয়ার কিছুক্ষণ পর বমি হয়।
-রোগীর মলের সাথে রক্ত যায়।
-রোগী প্রচন্ড সিম্প্যাথেটিক।
-একা থাকতে পারে না, বজ্রপাতের ভয় পায়।

❤️❤️এছাড়া লক্ষণ অনুসারে যে কোন মেডিসিন আসতে পারে।

❤️❤️Gastric ulcer (গ্যাস্ট্রিক আলসার) হলো পেটের ভেতরের দেয়ালে (Stomach lining) সৃষ্টি হওয়া ক্ষত বা ঘা। এটিকে পেপটিক আলসার এর একটি প্রকার হিসেবে ধরা হয়।

🔷গ্যাস্ট্রিক আলসারের কারণ:🔷
1. Helicobacter pylori ব্যাকটেরিয়া সংক্রমণ ।
2. অনিয়মিত খাদ্যাভ্যাস।
3. অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ।
4. বেশি চা, কফি, মসলা ও ফাস্টফুড খাওয়া।
5. অতিরিক্ত ও দীর্ঘমেয়াদি ব্যথার ওষুধ (NSAIDs) গ্রহণ।
6. মানসিক চাপ ও দুশ্চিন্তা।

🔷লক্ষণ:🔷
- পেটের মাঝখানে জ্বালাপোড়া বা ব্যথা।(বিশেষ করে খালি পেটে)
বমি বমি ভাব বা বমি ।
- খাবার খেলেই অস্বস্তি ।
- ওজন কমে যাওয়া
- কালো রঙের পায়খানা (রক্ত মিশ্রিত)।

30/04/2026

গর্ভাবস্থায় হোমিওপ্যাথি:
গর্ভাবস্থা একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই সময় মায়ের শারীরিক ও মানসিক পরিবর্তন অনুযায়ী সাপোর্টিভ চিকিৎসা দেওয়া যায়। অনেকেই জানতে চান—কোন মাসে কোন হোমিওপ্যাথি ঔষধ লাগতে পারে?
রোগীর লক্ষণ (individualization) অনুযায়ী ঔষধ নির্বাচনই হোমিওপ্যাথির মূলনীতি।
💮 ১ম–৩য় মাস
Nux vomica → বমি, অম্লতা, বিরক্তি, খাবার হজমে সমস্যা
Sepia → অতিরিক্ত ক্লান্তি, মানসিক উদাসীনতা, সবকিছুতে অনাগ্রহ
Pulsatilla → কান্নাকাটি, সাপোর্ট চাওয়া, তৈলাক্ত খাবার সহ্য না হওয়া
🌸 ৪র্থ–৫ম মাস
Calcarea carbonica → দুর্বলতা, অতিরিক্ত ঘাম, ঠান্ডা সহ্য না হওয়া
Ferrum phosphoricum → হালকা অ্যানিমিয়া, দুর্বলতা, সহজে ক্লান্ত হওয়া
🍀 ৬ষ্ঠ–৭ম মাস
Kali phosphoricum → মানসিক অবসাদ, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা
Kali carbonicum → পিঠে ব্যথা, বিশেষ করে কোমরে, দুর্বলতা
💐 ৮ম মাস
Caulophyllum → জরায়ুর টোন দুর্বল, লেবার প্রস্তুতিতে সহায়ক হিসেবে বিবেচিত
🍁 ৯ম মাস
Cimicifuga (Actaea racemosa) → প্রসবভীতি, মানসিক টেনশন, অস্থিরতা
🌼 প্রসবের পর
Arnica montana → শরীরের ব্যথা, ট্রমা, দ্রুত রিকভারি সাপোর্ট
Calendula - দ্রুত ঘা শুকানো
★★ করণীয়
✔️ নিয়মিত ডাক্তারি চেকআপ
✔️ পুষ্টিকর খাবার গ্রহণ
✔️ পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম
✔️ হালকা ব্যায়াম (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
✔️ যেকোনো ঔষধ নেওয়ার আগে যোগ্য চিকিৎসকের পরামর্শ
মনে রাখবেন:
হোমিওপ্যাথি মায়ের সার্বিক সুস্থতা ভালো রাখতে সাহায্য করতে পারে, ফলে সহজেই নরমাল ডেলিভারিতে বাচ্চা হওয়া ত্বরান্বিত করে তবে নরমাল ডেলিভারি ১০০% নিশ্চিত করে না। প্রয়োজনে সিজারিয়ান ডেলিভারি মা ও বাচ্চার জীবন বাঁচাতে জরুরি হতে পারে।

লজ্জা নয়—সচেতনতা: “Manual Pelvic Examination” কেন এত গুরুত্বপূর্ণ?অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন… কিন্তু ...
24/03/2026

লজ্জা নয়—সচেতনতা: “Manual Pelvic Examination” কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন… কিন্তু একটি সহজ ক্লিনিক্যাল পরীক্ষা—Manual Pelvic Examination—নারীর বহু গুরুতর রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

➡️এই পরীক্ষায় কী করা হয়?
একজন প্রশিক্ষিত চিকিৎসক হাতে স্পর্শের মাধ্যমে জরায়ু (uterus), ডিম্বাশয় (ovaries) ও আশেপাশের অঙ্গগুলোর অবস্থা পরীক্ষা করেন।
এটি কোনো অপ্রয়োজনীয় প্রক্রিয়া নয়—বরং এটি Early Detection-এর প্রথম ধাপ।

▶️এই পরীক্ষায় কী কী জানা যায়?
জরায়ুর আকার, অবস্থান ও গঠন
• জরায়ু বড় বা অস্বাভাবিক মনে হলে
Uterine Fibroids বা অন্যান্য গ্রোথের ইঙ্গিত হতে পারে
লাম্প বা অস্বাভাবিক গঠন শনাক্ত
• অনেক সময় নিরীহ (benign), তবে কিছু ক্ষেত্রে
Ovarian Cyst বা অন্যান্য জটিলতার সম্ভাবনা থাকে
ব্যথা বা tenderness মূল্যায়ন
• স্পর্শে ব্যথা হলে বুঝা যায়
Pelvic Inflammatory Disease (PID) বা ইনফেকশন থাকতে পারে

Pelvic Organ Prolapse (POP) নির্ণয়
• যখন পেলভিক মাংসপেশি দুর্বল হয়ে অঙ্গ নিচের দিকে নেমে আসে
Pelvic Organ Prolapse শনাক্ত করা সম্ভব

➡️ভুল ধারণা (Myth):
এই পরীক্ষা খুবই ব্যথাদায়ক

▶️ সত্য (Fact):
• সামান্য অস্বস্তি হতে পারে
• তবে এটি দ্রুত, নিরাপদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ

👉কেন এই পরীক্ষা এত গুরুত্বপূর্ণ?
এটি অনেক সময় এমন সমস্যা শনাক্ত করে
যা এখনো স্পষ্ট কোনো লক্ষণ তৈরি করেনি

🏵️প্রয়োজন হলে চিকিৎসক পরবর্তী পরীক্ষা যেমন
• Ultrasound
• KnowYourBody🏵️তে পরামর্শ দেন

⏩হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি (সমর্থনমূলক চিকিৎসা):
• Sepia – পেলভিক ভারীভাব, নিচের দিকে টান
• Lachesis – বামপাশে সমস্যা, চাপ সহ্য করতে না পারা
• Calcarea carbonica – দুর্বলতা, গ্রোথের প্রবণতা
• Murex – জরায়ু সংবেদনশীলতা, যৌন উত্তেজনা বৃদ্ধি

সতর্কতা:
শুধুমাত্র লক্ষণ দেখে নিজে নিজে ওষুধ গ্রহণ না করে, সম্পূর্ণ কেস বিশ্লেষণের ভিত্তিতে চিকিৎসা গ্রহণ করা উচিত।
মনে রাখুন:
রোগ বড় হওয়ার আগে তাকে চিহ্নিত করাই সবচেয়ে বড় চিকিৎসা।
সচেতন হোন, নিয়মিত পরীক্ষা করুন, সুস্থ থাকুন।

07/03/2026

🎍কোন আঁচিলে কোন হোমিও ঔষধ
৩০টি হোমিও ঔষধ (প্রতিটিতে ৩টি করে লক্ষণ)~

🌿 আঁচিলের ১০টি ঘরোয়া টিপস (Home Remedies)
1️⃣ রসুন – কুচি করে আঁচিলের উপর বেঁধে রাখুন (দিনে ১বার)
2️⃣ কলা খোসা – আঁচিলের উপর ভেতরের দিক লাগান
3️⃣ আপেল সিডার ভিনেগার – তুলায় ভিজিয়ে রাতে লাগান
4️⃣ আদা রস – দিনে ২বার লাগান
5️⃣ পেঁপে দুধ (Papaya latex) – সরাসরি আঁচিলে
6️⃣ কাস্টর অয়েল – নিয়মিত মালিশ
7️⃣ হলুদ + মধু – পেস্ট করে লাগান
8️⃣ বেকিং সোডা + ভিনেগার – সপ্তাহে ২–৩ দিন
9️⃣ চুন + সরিষার তেল – খুব অল্প পরিমাণ
🔟 পরিষ্কার ও শুকনো রাখা – ভেজা থাকলে বাড়ে
⚠️ রক্তপাত বা ব্যথা হলে ঘরোয়া চিকিৎসা বন্ধ করুন।
🌱 কোন আঁচিলে কোন হোমিও ঔষধ
👉 ৩০টি হোমিও ঔষধ (প্রতিটিতে ৩টি করে লক্ষণ)
1️⃣ Thuja Occidentalis
ফুলকপির মতো আঁচিল
নরম, আর্দ্র
যৌনাঙ্গে আঁচিল
ডোজ: 30C/200C – সপ্তাহে ২ দিন
2️⃣ Causticum
পুরনো, শক্ত আঁচিল
রক্তপাত হয়
হাত–আঙুলে
ডোজ: 30C – দিনে ১বার
3️⃣ Nitric Acid
ব্যথাযুক্ত, ফেটে যায়
স্পর্শে কষ্ট
মুখ/যৌনাঙ্গে
ডোজ: 30C – দিনে ১–২ বার
4️⃣ Antimonium Crudum
মোটা, শক্ত
পায়ের তলায়
চাপ দিলে ব্যথা
ডোজ: 30C – দিনে ১বার
5️⃣ Calcarea Carbonica
শিশুদের আঁচিল
ঘাম বেশি
ঠান্ডা সহ্য হয় না
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
6️⃣ Dulcamara
ঠান্ডা-ভেজায় বাড়ে
সমতল আঁচিল
হাত-মুখে
ডোজ: 30C – দিনে ২বার
7️⃣ Sabina
রক্তপাত প্রবণ
ফাটা আঁচিল
জ্বালাপোড়া
ডোজ: 30C – দিনে ১বার
8️⃣ Sulphur
বহুদিনের আঁচিল
চুলকানি
ময়লা ভাব
ডোজ: 30C – সপ্তাহে ১ দিন
9️⃣ Natrum Mur
ঠোঁট/মুখে
শুষ্ক আঁচিল
সূর্যে বাড়ে
ডোজ: 30C – দিনে ১বার
🔟 Silicea
গভীর মূলযুক্ত
ধীরে সারে
সংক্রমণ প্রবণ
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
11️⃣ Arsenicum Album
জ্বালাপোড়া
ঠান্ডায় বাড়ে
দুর্বলতা
ডোজ: 30C – দিনে ১বার
12️⃣ Graphites
আঠালো রস
ত্বক মোটা
ফাটা
ডোজ: 30C – দিনে ১বার
13️⃣ Mercurius Sol
পুঁজযুক্ত
দুর্গন্ধ
ব্যথা
ডোজ: 30C – দিনে ১বার
14️⃣ Lycopodium
ডান পাশে বেশি
হজম দুর্বল
দীর্ঘস্থায়ী
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
15️⃣ Sepia
হরমোনজনিত
মুখে আঁচিল
ক্লান্তি
ডোজ: 30C – সপ্তাহে ১–২ দিন
16️⃣ Rhus Toxicodendron
ভেজা আঁচিল
চুলকানি
নড়াচড়ায় আরাম
ডোজ: 30C – দিনে ২বার
17️⃣ Hepar Sulph
সংবেদনশীল
পুঁজের প্রবণতা
ব্যথা
ডোজ: 30C – দিনে ১বার
18️⃣ Petroleum
ফাটা ত্বক
শীতকালে বাড়ে
রুক্ষ
ডোজ: 30C – দিনে ১বার
19️⃣ Kali Iod
বড় আঁচিল
দ্রুত বাড়ে
প্রদাহ
ডোজ: 30C – দিনে ১বার
20️⃣ Medorrhinum
যৌনাঙ্গে আঁচিল
পুনঃপুন আসে
দুর্গন্ধ
ডোজ: 200C – সপ্তাহে ১ দিন
21️⃣ Syphilinum
ধ্বংসাত্মক
গভীর ক্ষত
কালচে
ডোজ: 200C – সপ্তাহে ১ দিন
22️⃣ Ruta Graveolens
নখের চারপাশে
শক্ত
ব্যথা
ডোজ: 30C – দিনে ১বার
23️⃣ Acid Phosphoricum
দুর্বলতার পর
সমতল
ব্যথাহীন
ডোজ: 30C – দিনে ১বার
24️⃣ Baryta Carbonica
শিশুদের
ছোট আঁচিল
বৃদ্ধি ধীর
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
25️⃣ Alumina
শুষ্ক
কোষ্ঠকাঠিন্য
ধীর নিরাময়
ডোজ: 30C – দিনে ১বার
26️⃣ Carbo Veg
নীলচে
রক্তসঞ্চালন কম
পুরনো
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
27️⃣ Phosphorus
রক্তপাত
স্পর্শকাতর
উজ্জ্বল লাল
ডোজ: 30C – সপ্তাহে ১–২ দিন
28️⃣ Magnesia Carb
শিশুদের
সমতল
দুধে সমস্যা
ডোজ: 30C – সপ্তাহে ২ দিন
29️⃣ Conium
শক্ত আঁচিল
বৃদ্ধ বয়সে
ধীরে বাড়ে
ডোজ: 30C – সপ্তাহে ১ দিন
30️⃣ Calcarea Fluor
খুব শক্ত
ক্যালাস টাইপ
দীর্ঘস্থায়ী
ডোজ: 6X – দিনে ২বার
📝 গুরুত্বপূর্ণ নোট
একসাথে অনেক ঔষধ খাবেন না
লক্ষণ মিলিয়ে একটি প্রধান ঔষধ বেছে নিন
দীর্ঘদিনের বা যৌনাঙ্গের আঁচিলে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন

বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথি ----বন্ধ্যাত্ব নিজে কোন রোগ নয় অন্য রোগের প্রতিক্রিয়াতেই এইরোগ হয়ে থাকে।জরায়ুতেটিউমার,স্...
07/02/2026

বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথি ----

বন্ধ্যাত্ব নিজে কোন রোগ নয় অন্য রোগের প্রতিক্রিয়াতেই এইরোগ হয়ে থাকে।
জরায়ুতেটিউমার,স্বাদা স্রাব,ক্ষত,জরায়ু সংকোচন,মেদভুরী,এবং অন্যকোন রোগ যাহা স্ত্রীলোককে দুর্বল করে বন্ধা করে ফেলে।অসাস্থকর পরিবেশে ও অপুষ্টিকর খাদ্যের জন্যও স্ত্রীদের সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়।শরীরের প্রাকৃতিক বিধান জনিত কারনে বন্ধ্যাত্ব হলে কোন চিকিৎসাতেই সফল হয় না। কিন্তু অন্যরোগের পরিনামে বন্ধ্যাত্ব হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়ে স্তান জন্ম দিতে সক্ষম হয়। নারীর মনের বাসনা একজন মা হওয়া।কোন কারনে মা হতে না পারা খুবই কষ্টের ।মাতৃত্বেই নারীর পুর্নতা।নারীর আজীবনের লালিত স্বপ্ন একটি সন্তান লাভ।যার সন্তান হচ্ছেনা তার কষ্ট সে ছাড়া কেউ জানে না।সন্তানের আশায় নারী পুরুষ উভই পাগলের মত দিকবিদিক ছুঁটতে থাকেন।নানা আপচিকিৎসার ফলে সন্তানের আশায় নিজের জীবন বিষময় করে ফেলেন।
চিকিৎসা নেওয়ার পুর্বেই বন্ধ্যাত্ব সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন।চিকিৎসার প্রথমেই গুরুত্বপুর্ণ বিষয় হলো রোগের কারন নির্নয় ও কারন অনুযায়ী প্রাকৃতিক চিকিৎসা নেয়া।চিকিৎসকের কাছে রোগের বর্ণনা দেয়ার প্রয়োজনের কথা বিবেচনায় নিচে রোগের কারনসহ বিস্তারিত আলোচনা করা হল।
সন্তানের জন্ম দিতে অসামর্থকে বন্ধ্যাত্ব বলা হয়।যে সমস্ত স্ত্রীলোক এক বা একাধিক কারনে সন্তান উৎপাদনের ক্ষমতা বিলুপ্ত হইয়া যায় তাহাকে বন্ধ্যা বলে।
প্রাচিন কামশাস্ত্রে ১২ প্রকার বন্ধাত্বের উল্লেখ রয়েছে।নারী বায়ু,পিত্ত, কফস এই ত্রিদোষের কারনে বন্ধ্যা হয়।রক্ত দোষ জনিত রোগসমুহ।ভূতজ বা জীবানু ঘটিত সার্ব দৈহিক রোগ সমুহ।দৈবকৃত বা মৃত ও অভিচারজ জন্ম দাত্রী ।
প্রাচীন চিকিৎসা শাস্ত্র অনুযায়ী নারীর বন্ধ্যাত্বের প্রকারভেদ
 আদিবন্ধা
 কাকবন্ধা
 গর্ভস্রাবিনী।
গর্ভোৎপত্তির জন্য চারটি উপাদান প্রয়োজন।যথা:
 ঋতু
 ক্ষেত্র
 জল
 বীজ।
⏩এই চার বস্তুর সান্নিধ্যে বীজ হইতে অঙ্কুর উৎপত্তিহয়।এই প্রকার ঋতুকাল গর্ভাশয় মাতৃশরীরে রস ও বীজ (শৈুক্রানু ও ডিম্বানু )সমাবেশে নারীতে গর্ভোৎপত্তি হয়।এই চারটি বস্তুর কোন একটি বা একাধীক বস্তুর অভাব বা বিকৃতি হইলে সন্তান উৎপত্তি হয না।সন্তান লাভের জন্য নারী ও পুরুষ উভয়েরই সক্ষমতা থাকতে হবে ।

👉পুরুষের অক্ষমতা গুলো শুক্রানুর অভাব অথবা বিকৃতি,শুক্রাণুর গতিহীনতা,বীজবাহিনীর অবরোধ,পুরুসাঙ্গ ছোট বা যোনি ছেদন করিতে অক্ষম,সঠিক সময়ের পুর্বেই বীর্যপাত,অন্তকোষ না থাকা ও যৌনরোগাক্রান্ত হওয়া ইত্যিাদি কারনে পুরুষেরা সন্তান দানে অসমর্থ হয়।পুরুষের অন্ডগ্রন্হি হতে নির্গত শুক্রানুর সুস্হতার অভাব ও মৈথুনের অক্ষমতা এই দুইটি কারনের জন্য যেহেতু পুরুষ সন্তান উৎপাদনে অসমর্থ হয সেই হেতু এই কারনের পিঁছনে যে সকর রোগদায়ী তাহার চিকিৎসা জরুরী।

💐মানসিক কারনসমুহ যেমন মৈথুনের সময়ে মানসিক অস্হিরতা,দাম্পত্য কলহ,পারিবারিক অশান্তি,মানসিক আঘাত ইত্যাদি।মৈথুন বিষয়ে বিঘ্ন যেমন মৈথুন সহ্য না হওয়া,মৈথুন বিদ্বেষ,মৈথুন ইচ্ছাহীনতা।জননাঙ্গ সম্বন্ধীয় বিকৃতি যেমন গর্ভাশয় একেবারে ছোট অথবা সংকীর্নতা,বীজগ্রন্হির অভাব।শোধ অবরোধ যেমন
▶️গনেরিয়া বা অন্যকোন যৌণ রোগ দ্বারা শোধ,অম্লস্রাব,মৈথুন শেষে শুক্রানু বের হয়ে আসা,গর্ভাশয়ের রোগসমুহ,গর্ভাশয়ের বিকৃতি বীজবাহিনীর অবরোধ ও বিকৃতি বা টিউমার হওয়া ইত্যাদি।

➡️দৈহিক অপুষ্টি,রক্তহীনতা,হরমোন জনিত গোলযোগ ইত্যাদি কারনে নারীর সন্তান হয়না।
সম্ভাব্য কারন নির্নয় করে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা সুফল পাওয়া যায়।

🏵️হোমিওপ্যাথিক চিকিৎসা এই ক্ষেত্রে অত্যন্ত সফল।

☀️কালোফাইলম: সাদা স্রাবের কারনে নারী গর্ভধারনে অসমর্থ হলে কলোফাইলম উপযোগী।

⭐নেট্রাম কার্ব: স্বামী-স্ত্রী সহবাসের পর স্বামীর বীর্য স্রীর যোনি হইতে বাহির হইয়া আসে বিধায় স্তান লাভ করতে অসমর্থ হয় তবে নেট্রাম কার্ব উপযোগী।

☀️হেলোনিয়াস: অতত্যন্ত খিটখিটে স্বভাব,গভীর বিষাদপুর্ন।জরায়ুর নানা রোগ ভোগগের কারনে সন্তান না হলে এ ঔষধটি উপযোগী।

❇️কোনিয়াম: নারীর অনিয়মিত মাসিক,মাসিক কম,মাসিকের সময় স্তনে বেদনা এই লক্ষণ সমষ্টি যে নারীর মাঝে পাওয়া যায় তার জন্য উপযোগী।

❇️অরাম মিউর নাট :জরায়ু রোগাক্রান্ত রোগিনীর জন্য অরাম মিউর নাট উপযোগী।জরায়ুতে ছোট ছোট টিউমার,বেশী বেশী রক্ত প্রদর ইত্যাদি লক্ষনে উপযোগী।

❇️বোরাক্স: ডিমের সাদা অংশের মত প্রচুর সাদা স্রাব সব সময় যোনী ভিজিয়া থাকে।চুল জরিয়ে যায়,উপর হতে নিচে নামতে ভয় নেই বন্ধ্যা নারীল জন্য উপযোগী।

❇️অরাম মেট: সন্তান না হওয়ার কারনে ভীষণ মনোকষ্ট,সর্বদা মনমরা,সন্তান পাওয়ার চিন্তা সবসময় চিন্তিত সেইরোগীর জন্য অরাম মেট উপযোগী।

❇️এগনাস্টাস ক্যাকটাস: যে রমনীর মাসিক অনিয়মিত,স্বল্পস্রাব,সাদা বা হলুদ প্রদর স্রাব কাপড়ে দাগ পরে সেই নারীর বন্ধ্যাত্বের জন্য উপযোগী।

❇️উথানিয়া: ইহার অপর নাম অশ্বগন্ধা এই ঔষধটি নিয়মিত বন্ধ্যা নারীকে নিয়মিত দিলে সে সন্তান লাভের উপযোগী হয়।এ ঔষধটি সেবনে নারীর স্বাস্হ্য সবল হয় ডিম্বানু উৎপন্ন হয় ও সন্তান লাভের উপযুক্ত হয়।

❇️আয়োডিয়াম: রাক্ষুষে ক্ষুধা রোগিনী ঠিকমত খায় কিন্তু শরীর ক্রমশ: শুকাইয়া যায়।স্তন শুষ্ক,ডিম্বকোষ,জরায়ুর রোগ ভোগ ইত্যাদির কারনে নারী সন্তান উৎপাদনে অসমর্থ হলে আইয়োডিয়াম উপযোগী।

❇️প্লাটিনা: রোগিনী প্রবল কামাতুর,নিজেকে শ্রেষ্ঠ মনে করে তলপেটে একটি জীবিত কোন বস্তুর নড়াচড়া অনুভব করেনমণ মণ সর্বদা পরিবর্তনশীল এই রমনীর জন্য প্লাটিনা উপযোগী।

❇️পালসেটিলা: নম্র স্বভাবের রমনী,ক্রন্দনশীল,মন পরিবর্তনশীল,জরায়ু তলপেট,কোমর বেদনায় কাতর,বাধক বেদনা মাসিক কম ইত্যাদি লক্ষণ সমষ্টি যে নারীর মাঝে পাওয়া যায় তার জন্য পালসেটিলা উপযোগী।
জরায়ু ও ডিম্বাশয়ের বিকৃতির জন্য অধিকাংশ স্ত্রীলোক বন্ধ্যা হইয়া থাকে।এই জন্য জন্য সকল লক্ষণ বিবেচনায় ঔষধ প্রয়োগ জরুরী।ধাতু দোষের কারনে ও বন্ধ্যাত্ব হতে পারে তাহার জন্য
👉ক্যালকেরিয়াকার্ব,সিমিসিফুগা,ব্যাসিলিনাম,ফেরামমেট,ডাস্কোরিয়া,ফসফরাস,এসিডফস,স্যাবাইনা,সিপিয়া,সালফার প্রভৃতি ঔষধ ব্যবহার করা যেতে পারে।
বন্ধ্যাত্বের মুল কারন অনুসন্ধান করিয়া তার প্রতিকার প্রয়োজন।বন্ধ্যাত্ব চিকিৎসা একটি জটিল ব্যাপার।বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য সময়ের প্রয়োজন।নারীর বন্ধাত্ব চিকিৎসার সফলতার জন্য নারীর সুস্হ্যতা প্রয়োজন এ জন্য পুষ্টিকর খাদ্য যেমন ঘী ও দুগ্ধজাত দ্রব্য পথ্য দিলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয়।

🌷বন্ধ্যাত্ব চিকিৎসায় বায়োকেমিক ঔষধ---

❇️নেট্রামমিউর: লবনপ্রীয় রোগীনির মাসিকের গোলযোগ,সহবাসে অনিচ্ছাসহ নেট্রাম মিউরের সার্বলাক্ষনিক।বিবেচনায় যদি নেট্রাম মিউরের উপযোগী রোগী হয় তবে এ ঔষধটি একটি মুল্যবান ঔষধ।
👉মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।

❇️ক্যালকেরিয়া ফ্লোর: জরায়ুতে টিউমার,পলিপাস সাদাস্রাব ও ওভারীর রোগসমুহ যে রোগীর মাঝে আছে সেই।রোগীর জন্য ক্যালকেরিয়া ফ্লোর উপযোগী।
👉মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।

❇️সাইলেসিয়া: ঋতুর পরিবর্তে সাদাস্রাব,স্রাবের পরিমান অনেক বেশী,হাজাকারক,স্রাব হওয়ার আগে তলপেটে বেদনা অনুভব ,ফেলোপিয়ান টিউবে পুজ বা পানি জমা।যোনি ফোলা,স্রাবে অত্যন্ত দুর্গন্ধ,অনিয়মিত মাসিক ,ইত্যাদি লক্ষন যে রেগিনীর মাঝে আছে তার জন্য অত্যন্ত প্রযোজনীয় ঔষধ।
👉মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।

❇️ক্যালকেরিয়া ফস: জরায়ুর দুর্বলতা,মনে হয় জরায়ু নিচে নেমে যাচ্ছে,পায়খানা প্রস্রাবের পরে রোগ বেশী মনে হয়,জরায়ুর স্হানচ্যুতি।সাদা স্রাব দুধেরমত সাদা।মাসিকের পরে সাদা স্রাব।মাসিকের রং কখনও লাল কখনও কাল ইত্যাদি রোলক্ষন যে রোগিনীর মাঝে পাওয়া যাবে তার জন্য ক্যালকেরিয়া ফস উপযোগী।
👉মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।

❇️নেট্রাম ফস: জরায়ু ও যোনির স্রাহ হলুদ,পাতলা,অম্ল গন্ধ যুক্ত ঘ্রানে বমি আসলে সেই রোগিনীর জন্য নেট্রাম ফস অত্যন্ত উপযোগী ঔষধ।
👉মাত্রা: ৬,১২শক্তির ৪ বড়ি দিনে তিন বার আহারের পরে।

🌸 ডিম্বাশয়ের ফলিকুলার সিস্ট(Ovarian Follicular Cyst – হোমিওপ্যাথিক চিকিৎসা)🔍 ফলিকুলার সিস্টে সাধারণ লক্ষণ (সংক্ষেপে স্ম...
03/02/2026

🌸 ডিম্বাশয়ের ফলিকুলার সিস্ট
(Ovarian Follicular Cyst – হোমিওপ্যাথিক চিকিৎসা)
🔍 ফলিকুলার সিস্টে সাধারণ লক্ষণ (সংক্ষেপে স্মরণযোগ্য)
✔ তলপেটে একপাশে চাপ ও ভারী ভাব
✔ মাসিক দেরিতে, কম বা হঠাৎ বন্ধ
✔ মাসিকের আগে ব্যথা বাড়ে
✔ সহবাসের সময় বা পরে ব্যথা
✔ দীর্ঘদিন সিস্ট থাকলে বন্ধ্যাত্বের প্রবণতা
✔ হরমোনাল অস্থিরতা → ব্রণ, ওজন বৃদ্ধি, মানসিক পরিবর্তন
🌿 গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ ও বিস্তারিত লক্ষণ
🔹 Apis Mellifica
🔸 ডান ডিম্বাশয়ের ফলিকুলার সিস্টে বিশেষ উপযোগী
🔸 তলপেটে হঠাৎ ফোলা ও জ্বালাপোড়া ব্যথা
🔸 ছোঁয়া সহ্য হয় না
🔸 গরমে ব্যথা বেড়ে যায়
🔸 ঠাণ্ডা সেঁক বা খোলা বাতাসে আরাম
🔸 প্রস্রাব কম হয়, শরীরে পানি জমার প্রবণতা
➡️ তীব্র, জ্বালাযুক্ত ব্যথা থাকলে Apis প্রথমেই ভাবা হয়
🔹 Lachesis
🔸 বাম ডিম্বাশয়ের সিস্টে বেশি কার্যকর
🔸 মাসিক খুব অনিয়মিত বা হঠাৎ বন্ধ
🔸 মাসিক শুরু হলে উপসর্গ কিছুটা কমে
🔸 গরম সহ্য হয় না, আঁটসাঁট কাপড় অপছন্দ
🔸 ব্যথা সাধারণত বিকেল–রাতে বাড়ে
🔸 মানসিকভাবে সন্দেহপ্রবণ, কথা বেশি বলে
➡️ বাম দিকের দীর্ঘস্থায়ী সিস্টে ক্লাসিক ওষুধ
🔹 Thuja Occidentalis
🔸 হরমোনাল ডিসঅর্ডারজনিত ফলিকুলার সিস্ট
🔸 দীর্ঘদিন ধরে বারবার সিস্ট হওয়ার প্রবণতা
🔸 পলিসিস্টিক ওভারি (PCOS)-এর দিকে ঝোঁক
🔸 মাসিক অনিয়মিত ও কম
🔸 অতীতে হরমোনাল ওষুধ বা জন্মনিয়ন্ত্রণ বড়ির ইতিহাস
🔸 চামড়ায় ব্রণ, আঁচিল, সাদা স্রাব
➡️ রুট কজে কাজ করে Thuja
🔹 Conium Maculatum
🔸 ধীরে ধীরে বড় হওয়া শক্ত ও ব্যথাযুক্ত সিস্ট
🔸 চাপ দিলে ব্যথা বাড়ে
🔸 সহবাসের সময় তীব্র ব্যথা
🔸 মাসিক দেরিতে ও কষ্টকর
🔸 বেশি দেখা যায় বিবাহিত বা মধ্যবয়স্ক নারীদের মধ্যে
➡️ হার্ড সিস্টের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ
🔹 Pulsatilla Nigricans
🔸 কিশোরী ও যুবতীদের ফলিকুলার সিস্টে অত্যন্ত কার্যকর
🔸 মাসিক দেরিতে, পরিবর্তনশীল প্রকৃতির
🔸 ব্যথা একদিন কম, একদিন বেশি
🔸 ঠাণ্ডা বাতাসে আরাম
🔸 গরমে, বন্ধ ঘরে অস্বস্তি
🔸 আবেগপ্রবণ, সহজে কাঁদে
➡️ হরমোনাল ইমব্যালেন্সে Pulsatilla সেরা
🔹 Calcarea Carbonica
🔸 স্থূলতা ও হরমোনাল দুর্বলতার সাথে সিস্ট
🔸 মাসিক দেরিতে আসে
🔸 তলপেটে ভারী ভাব
🔸 অতিরিক্ত ঘাম (বিশেষত মাথায়)
🔸 ঠাণ্ডা সহজে লাগে
🔸 দুধ, ডিম খেতে ভালোবাসে
➡️ দীর্ঘস্থায়ী সিস্ট ও দুর্বল গঠনে উপযোগী
🔹 Sepia Officinalis
🔸 দীর্ঘদিনের ডিম্বাশয়ের সমস্যা
🔸 তলপেটে নিচের দিকে টান ধরা অনুভূতি
🔸 মাসিকের আগে বিরক্তি ও মানসিক ক্লান্তি
🔸 সহবাসে অনীহা
🔸 দাঁড়ালে কষ্ট, শুলে আরাম
➡️ ক্রনিক গাইনোকোলজিক কেসে 🔹 Argentum Metallicum
🔸 দীর্ঘদিনের ফলিকুলার সিস্ট, বিশেষ করে বারবার ফিরে আসে এমন ক্ষেত্রে উপযোগী
🔸 ডিম্বাশয়ে টান ধরা, ভারী ও ব্যথাযুক্ত অনুভূতি
🔸 মাসিক অনিয়মিত—কখনও দেরিতে, কখনও অল্প অল্প
🔸 মাসিকের আগে ও সময়ে তলপেট ব্যথা বেড়ে যায়
🔸 দীর্ঘদিনের হরমোনাল দুর্বলতা ও গ্রন্থিগত সমস্যা
🔸 সহবাসের পর তলপেটে ব্যথা বা ক্লান্তি
🔸 জরায়ু ও ডিম্বাশয়ে দুর্বলতা অনুভব
🔸 মানসিকভাবে—
✔ অতিরিক্ত চিন্তাশীল
✔ সহজে মানসিক ক্লান্তি
✔ দীর্ঘদিনের অসুস্থতায় হতাশা
🔸 হাঁটলে বা নড়াচড়ায় ব্যথা বাড়ে, বিশ্রামে কিছুটা আরাম
➡️ ক্রনিক ও বারবার হওয়া ফলিকুলার সিস্টে Argentum Metallicum খুবই মূল্যবান ওষুধ
🌼 কোথায় Argentum Metallicum বেশি ভাববেন?
✔ যখন সিস্ট অনেকদিন ধরে আছে
✔ আগেও চিকিৎসায় আংশিক উপকার হয়েছে
✔ ডিম্বাশয়ে দুর্বলতা ও টান ধরা অনুভূতি প্রধান লক্ষণ
✔ রোগী শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত
🌼 বিশেষ কথা
👉 ফলিকুলার সিস্টে লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ
👉 সঠিক হোমিও চিকিৎসায় অনেক ক্ষেত্রেই অপারেশন ছাড়াই সিস্ট কমে যায় বা সেরে ওঠে
⚠️ অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন।
#ডিম্বাশয়ের_সিস্ট
#ফলিকুলার_সিস্ট


#হোমিওপ্যাথি_চিকিৎসা

Address

Shah Amanat Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya binte farid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya binte farid:

Shortcuts

Share