07/07/2026
আমি একজন ছেলে। বয়স ২৭। আমি মাসে ২০ হাজার টাকা ইনকাম করি। বউ পাগল হয়ে বসে থাকে আমার সঙ্গ পাওয়ার জন্য।
সারা দিনে ৩২ বার খবর নেয়, সহিহ সালামতে আছি কি না? জুতা কিনে দিতে চাইলে বলে যে, এখন না পরে কিনে দিয়েন, এই টাকা টা অন্য কাজে লাগান।
আর বলবে কখনো প্রতিষ্ঠিত হলে আমারে ভুলে যাইয়েন না। সব সময় আগের থেকে বেশি ভালোবাসবেন। সোনা কলিজা ছাড়া কথা বললে একটু রাগ করে, একবার ডাকলেই সেই রাগ্য ভেংগে যায়।
প্রতিদিন এশার পর এক ঘন্টা একটা আমল করে দোয়া করে যেন, আল্লাহ যেনো আমাদের সমস্যাগুলো সমাধান করে দেয়। আমিও তাকে ফুল পর্দার মধ্যে রাখার চেষ্টা করি।
কিছুদিন আগে হাত মৌজা ছিড়ে গেছে। অধমের একটা বাইক আছে, বাইক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কসমেটিকস এর দোকান দেখে বাইক দাড়া করাতে বললো। ভাবলাম ফেসওয়াস কিনবে, তার ফেসওয়াশ ছাড়া আর কোনো কসমেটিকক্স ও তার লাগে না। বললাম কি লাগবে? তার বড় হাত ব্যাগ টা থেকে অনেক খুজে একটা ১০০ টাকার নোট দিয়ে বললো এক জোড়া হাত মৌজা নিয়া আসেন, ৫০ টাকা নিবে। আমি বললাম টাকা লাগবে না এনে দিচ্ছি। বললো যে, আমার কাছে ১০০ টাকা আছে, এটা শেষ হলে আপনার থেকে খরচ কইরেন।
কিন্তু এই মেয়েটার ই নাকি বিয়ের আগে যা লাগতো তা ঐদিন ই কিনে দেওয়া লাগতো। তার পরিবার ও বড়লোক, তাই তাকে কিনেও দিতো। কিন্তু এখন সেই বলে, এই পরিবর্তন আপনার জন্য। কারন আমি আপনাকে ভালোবাসি।
মাঝে মধ্যে আমি দূরে থাকি, তখন সে ফোন করে বলবে, আপনার সাথে কথা বললে আমার পেট ভরে। খাবার খাওয়া লাগে না। আবার খাবার খেলেও পেট, মন কিছুই ভরে না যদি আমার সাথে কথা না হয়।
যদি কোনোদিন ব্যস্ততায় সারাদিন কথা বলতে না পারি, সন্ধ্যায় মেসেজ দিয়ে বলবে আজকে সারাদিন এ ঐ টাইমে তিন মিনিট কথা বলছেন। এখন একটু ফোন দেন। একটু কথা বলার জন্য এমন করি, আপনি বুঝেন না?
আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি, সেও আমার মাকে প্রচন্ড ভালোবাসে। আমার মাও তাকে অনেক যত্নে রাখে, শাশুড়ী হয়েও বউ এর জন্য দোয়া করে।
মাঝে মধ্যে আমি আমার মার সাথে এবং বউ এর সাথেও একটু রাইগা কথা বলি। তখন সে বলবে, আমার সাথে রাগ দেখান সমস্যা নাই, কিন্তু আম্মার সাথে(তার শাশুড়ি- আমার মা), চেইত্তা কথা কইবেন না।
মাঝে মধ্যে বলি অভাবের সংসার তোমারে কিছু দিতে পারি না, বিদেশ গেলে কেমন হয়? তখন বলবে থাক আমার আপনারে ছাড়া আর কিছুই লাগবে না, বিদেশ যাওয়া লাগবে না। বিয়ের আগে কতো বিদেশি বিয়ের জন্য আসছে,বিয়ে করি নাই।
প্রতিদিন নিয়ম করে ভালোবাসি বলতে হয়, তাইলে সে খুশি হয়। রাগ দেখানো লাগে না, একটু সোনা-কলিজা ছাড়া কথা বললেই বুঝে যায় রেগে আছি। তখন কতো অনুরোধ, কতো আদর সেই রাগ ভাংগানোর জন্য।
আমি ঢাকায় থাকি, হোটেলে খাই। সব সময় জিজ্ঞাসা করে দুপুরে খাইছি কি না, রাতে খাইছি কিনা? সব সময় পকেটে টাকা থাকে না তাই খাওয়া হয় না। ঐদিন বলছি খাই নাই। আহারে বউ এর কি কান্না। খান নাই কেনো, টাকা নাই দেখে?
সেও বায়না ধরে বসে যে, সে খাবে না। কান্না করতে করতে বলে যে, আমার জামাই না খাইয়া রইছে আর আমি মাছ দিয়া ভাত খাবো? না আমি খাবো না। পরে বললাম যে, আমি ভাত খাইছি তোমারে মিথ্যা বলছি, তুমি ও খাও। অনেক বুঝানোর পর খাইলো।
এক সাপ্তাহ হয় তার থেকে দূরে আসছি,আমাকে ফোন দিয়ে বলবে মনে হয় এক মাস হয়ে গেছে আপনারে দেখি না। আপনার কি মন চায় না বাড়িতে আসতে?
আবার বলে আল্লাহর কাছে দোয়া করি, আমার আগে যেনো আপনি মারা না যান। তাহলে আমার বাচতে খুব কষ্ট হবে। হয়তো আমিও বাচবো না আপনারে ছাড়া।
আমি ভাবি যদি অনেক টাকা ইনকাম করি, তখন বউ এর সব অপূর্ণতা পূরণ করবো ইন শা আল্লাহ।
আর অনেকের কতো টাকা, আবার কতো সমস্যা। দোয়া করি আল্লাহ সবার সহায় হউক।দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়েও দামি ফজরের দুই রাকাত সুন্নত। তারপরেই সব থেকে দামি একজন নেককার স্ত্রী। যা আল্লাহ আমাকে দিয়েছেন,আলহামদুলিল্লাহ। সবাই মা শা আল্লাহ বলবেন।
💙
(রাজিব ভাইয়া নাম প্রকাশ করবেন না অনুরোধ রইলো. )...
#রাজিব্বা.