03/10/2026
মৃত্যু হলো জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য। আমরা জন্মের সময় কাদি, আর মৃত্যুর সময় সবাইকে কাঁদাই। এর মাঝখানের সময়টুকুই হলো জীবন। আমরা সারাজীবন দৌড়াই টাকার পেছনে, সাফল্যের পেছনে, মানুষের ভালোবাসার পেছনে। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। কিন্তু মৃত্যু কখনো বলে আসে না। সে অতিথির মতো নয়, ঝড়ের মতো আসে, সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। মৃত্যু সবচেয়ে বড় সমতা আনে। সে রাজাকে রাজপ্রাসাদ থেকে নামিয়ে আনে, আর ভিক্ষুককে রাস্তা থেকে তুলে নেয়। কবরে গিয়ে দুজনের জায়গাই সমান। আমরা যা কিছু গড়ি, যা কিছু জমাই, সবকিছুই এখানে রেখে যেতে হয়। সাথে যায় শুধু আমাদের কাজ, আমাদের ব্যবহার, আর মানুষের দোয়া। তাই মুত্যুকে ভয় না পেয়ে, মৃত্যুকে মনে রেখে বাঁচা উচিত। কারণ মৃত্যু মনে করিয়ে দেয় জীবনটা খুবই ছোট।