25/10/2025
মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আহবান!!!
বিষয়: স্পেশাল ব্যাচের নামে টাকার সিন্ডিকেট বন্ধ ও মেরিন সেক্টরে যোগ্যদের অধিকার নিশ্চিতকরণে সাধারণ নাবিকদের মানববন্ধন , ও সংবাদ সম্মেলন।
আসসালামু আলাইকুম,
বাংলাদেশের মেরিন সেক্টর দীর্ঘদিন ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে দক্ষ, পরিশ্রমী ও মেধাবী নাবিকদের হাত ধরে। কিন্তু সাম্প্রতিক সময়ে “স্পেশাল ব্যাচ” নামে কিছু যোগ্যতাহীন ব্যাক্তিদের প্রশিক্ষণ ও টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই খাতকে কলুষিত করা হয়েছে।
যেখানে দেশের সেরা মেধাবীরা কঠোর প্রতিযোগিতা পেরিয়ে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে (NMI) ট্রেনিংয়ের সুযোগ পায়, সেখানে অর্থের বিনিময়ে যোগ্যতাহীন ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে CDC প্রদান করা হচ্ছে — যা কেবল নাবিক সমাজের প্রতি অবিচার নয়, বরং পুরো বাংলাদেশের মেরিন সেক্টরের সুনাম নষ্টের পায়তারা।
আমরা স্পষ্টভাবে বলতে চাই —
🔹 স্পেশাল ব্যাচের নামে টাকার সিন্ডিকেট আর চলবে না!
🔹 মেরিন সেক্টরে যোগ্যতার মানদণ্ড হবে শুধুমাত্র মেধা! সেটা নিয়োগ কিংবা ভর্তি যাই হোক!!
🔹 ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ভাবমূর্তি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ!
সুতরাং, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দেশের সকল বিবেকবান ও দেশপ্রেমিক নাবিকদের আহবান জানানো যাচ্ছে —
📅 তারিখ: ২৬ অক্টোবর, রবিবার
🕑 সময়: দুপুর ২টা
📍 স্থান: ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম
উক্ত দিনে স্পেশাল ব্যাচ বন্ধ ও মেরিন সেক্টরের অনিয়মের বিরুদ্ধে
👉 মানববন্ধন
👉 সংবাদ সম্মেলন
এর আয়োজন করা হয়েছে।
আপনার উপস্থিতিই আমাদের শক্তি।
এসো, ঐক্যবদ্ধ কণ্ঠে বলি — “মেধার মানদণ্ডে নাবিক গড়ব, টাকার সিন্ডিকেট ভাঙব!”
ইনশাআল্লাহ, ২৬ অক্টোবর দেখা হবে প্রতিবাদের মাটিতে!
আহবানে:
মেরিন ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
সভাপতি
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন (NMIAA)।