Chottogram City BNP Media Cell

  • Home
  • Chottogram City BNP Media Cell

Chottogram City BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP
Chattogram City Media Cell. Fighting for a democratic Bangladesh. Join with us.

08/06/2026

শেখ হাসিনার অডিও আবার বাইরাল...

08/06/2026

এনসিপির নেতা ছাত্রলীগের মিছিলের সমন্বয় করছেন

দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল — আমীর খসরুচট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে...
30/05/2026

দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল — আমীর খসরু

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। স্বাধীনতার সংকটময় মুহূর্তে তাঁর নেতৃত্ব জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তির ভিত্তি নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, শহীদ জিয়া জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং একটি আত্মমর্যাদাশীল, উৎপাদনমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের মানুষের আত্মপরিচয় ও স্বাধীন সত্তার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের প্রজন্মের উচিত তাঁর দেশপ্রেম, কর্মনিষ্ঠা, সততা ও রাষ্ট্রচিন্তা থেকে শিক্ষা গ্রহণ করে জাতীয় উন্নয়নের সংগ্রামে আত্মনিয়োগ করা।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক হিসেবে তিনি যেমন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ক্ষমতায়নে শহীদ জিয়ার অবদান চিরস্মরণীয়। দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি তাঁর হাত ধরেই সুদৃঢ় হয়েছিল। জাতির এই মহান নেতার আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, জয়নাল আবেদীন জিয়া, ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ শিহাব আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহাম্মদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, নূর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আশরাফুল ইসলামসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

30/05/2026

ঈদের প্রথম দিন বিএনপি নেতার ঘরে রান্না হচ্ছে ডিম😭😭😭

16/05/2026
আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা। আপনি এমন জায়গায় আত্মহত্যা করলেন যেখানে সবাই মনে করেছে আপ...
13/05/2026

আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা। আপনি এমন জায়গায় আত্মহত্যা করলেন যেখানে সবাই মনে করেছে আপনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আপনি যে নিজের জীবন নিজে দিয়েছেন সেটা বের করতে আমাদের কে অনেক গুলো সিসি ফুটেজ চেক করতে হয়েছে, যা অনেক কষ্টদায়ক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণাবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধী...
09/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আজ ৭ মে (বৃহস্পতিবার) নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের অবিসংবাদিত প্রতীক। একজন বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তিনি জাতির ইতিহাসে অনন্য উচ্চতায় আসীন।

১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর সাহসী নেতৃত্ব জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির ভিত শক্তিশালী করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। দেশের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও জনগণকেন্দ্রিক রাজনীতি থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় ঘোষণা করা হয়, আগামী ৩০ মে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্টের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, মো. শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল) ও শিহাব উদ্দিন মুবিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এস এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইস্কান্দার মির্জা, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহাম্মদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, নূর উদ্দিন হোসেন নুরু, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ এবং নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।

এগুলো ইতিহাস হয়ে থাকবে
03/05/2026

এগুলো ইতিহাস হয়ে থাকবে

সাবেক ছাত্রদলের নেতা সাজ্জাদ চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে নেওয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি........         ...
02/05/2026

সাবেক ছাত্রদলের নেতা সাজ্জাদ চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে নেওয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি........ ব্রেকিং নিউজ..!!! সাবেক ছাত্রলীগ নেতা ও ডবলমুরিং থানার এস আই ইসমাইলের সাজানো বন্দুক যুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের ৩ নং যুগ্ন-আহবায়ক সাজ্জাদ চৌধুরী নিহত।
এইধরনের নিউজ দেখবেন আপনারা আপনাদের নিউজফিডে।হাইরে সংগঠন...!!!!
সালা! বিগত ১৭ বছর দলের দু:সময়ে দলের জন্যে এত কিছু করলাম আজ এই নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা ও এস আই ইসমাইলের কাছে হেরে যাচ্ছি।
তবে খেলা শেষ নয় আমি মরে গেলেও কোন একদিন এই এস আই ইসমাইলকে ওএসডি করবেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এটা আমার বিশ্বাস।
বাংলাদেশ জিন্দাবাদ

Address


4210

Alerts

Be the first to know and let us send you an email when Chottogram City BNP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chottogram City BNP Media Cell:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share