Dr. Farzana Aman Sharmin

Dr. Farzana Aman Sharmin Dental Surgeon
Elevated dental care tailored to your comfort and confidence
Where precision meets elegance in every smile.

22/08/2026

একটা দাঁত হারানোর পর শুধু ওই জায়গাটাই খালি থাকে না! 🦷

দাঁত তুলে ফেলার পর দীর্ঘদিন জায়গাটা খালি রেখে দিলে পাশের দাঁতগুলো ধীরে ধীরে ফাঁকা জায়গার দিকে হেলে যেতে পারে। বিপরীত চোয়ালের দাঁতও নিচে/উপরে নেমে আসতে পারে এবং কামড়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। এমনকি খাবার জমে মাড়ির সমস্যা ও দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

তাই একটি দাঁত হারানোর পর সময়মতো সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। ❤️

ভিডিওতে দেখুন—একটি দাঁত না বসালে ধীরে ধীরে কী কী পরিবর্তন হতে পারে।

আপনার একটি দাঁতও কি দীর্ঘদিন ধরে missing?
সময়মতো পরামর্শ নিন। 🦷✨

20/08/2026

For Morning Consultation I am available at Odc Chattogram from Saturday to Thursday till 3pm.

Hotline number 01328998899
01685405663

13/08/2026

For Morning Consultation I am available At (Chattogram)

Location DetailsAddress: Rupayan Alif Meem Tower, Chatteshwari Mor, Chattogram.

Hotline: +8801328998899
01685405663


📢 আলহামদুলিল্লাহ! নতুন কর্মস্থলে যাত্রা শুরুঅত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি এখন থেকে   – Dentistry & Beyond, চট্ট...
05/08/2026

📢 আলহামদুলিল্লাহ! নতুন কর্মস্থলে যাত্রা শুরু
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি এখন থেকে – Dentistry & Beyond, চট্টগ্রাম-এ সকালের চেম্বারে নিয়মিত রোগী দেখছি।

একটি আধুনিক ও সমন্বিত ডেন্টাল সেন্টার, যেখানে প্রতিটি ডিপার্টমেন্টের অভিজ্ঞ চিকিৎসক প্যানেল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্বমানের দন্তচিকিৎসা সেবা প্রদান করা হয়।
এখানে রয়েছে—
🦷 সাধারণ ও জটিল দন্ত চিকিৎসা
🦷 রুট ক্যানেল চিকিৎসা
🦷 কসমেটিক ডেন্টিস্ট্রি ও স্মাইল মেকওভার
🦷 ডেন্টাল ইমপ্ল্যান্ট
🦷 অর্থোডন্টিক চিকিৎসা (ব্রেসেস ও ক্লিয়ার অ্যালাইনার)
🦷 ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি
🦷 ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও ব্যবস্থাপনা
🦷 ৫ডি CBCT, OPG ও Cephalometric Imaging
🦷 TMJ (Jaw Joint) Evaluation
🦷 ডিজিটাল ইনট্রাওরাল স্ক্যানিং, CAD/CAM ও সার্জিক্যাল গাইডেড ইমপ্ল্যান্ট প্রযুক্তিসহ আধুনিক ডেন্টাল সুবিধা।

☀️ সকালের চেম্বার

ODC – Dentistry & Beyond
📍 রূপায়ণ আলিফ মীম টাওয়ার, ২য় তলা, ৮২, জে. এল. মাদ্রাসা রোড, চট্টেশ্বরী, চট্টগ্রাম।
📞 #অ্যাপয়েন্টমেন্ট: 01328-998899

আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞ। সর্বোচ্চ আন্তরিকতা, নৈতিকতা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আপনাদের সেবা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. ফারজানা আমান শারমিন
BDS (CU), PGT (Periodontology)
Specially Trained in Root canal Therapy
Advanced Training On Cosmetic Dentistry
Trained in dental implant
Bmdc 4819

17/07/2026

🦷 ভাঙা দাঁত মানেই কি তুলে ফেলতে হবে?
সব সময় নয়।
অনেক সময় সঠিক রোগ নির্ণয় এবং পরিকল্পিত চিকিৎসার মাধ্যমে গুরুতরভাবে ভেঙে যাওয়া দাঁতও সংরক্ষণ করা সম্ভব।
এই কেসে চিকিৎসার ধাপগুলো ছিল—
✅ Root Canal Treatment (RCT) সম্পন্ন করা হয়েছে।
✅ দাঁতের ভেতরে অতিরিক্ত সাপোর্টের জন্য Fiber Post স্থাপন করা হয়েছে।
✅ এরপর Composite Core Build-up করে দাঁতটি পুনর্গঠন করা হয়েছে।
✅ পরবর্তী ধাপে Full Coverage Crown বসানো হবে, যা দাঁতকে দীর্ঘমেয়াদে শক্তি, সুরক্ষা ও স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে দেবে।
📸 শেষের ছবিটি Crown Preparation-এর আগের অবস্থা।

⚠️ মনে রাখবেন, সব ভাঙা দাঁত একইভাবে চিকিৎসা করা যায় না। দাঁতের কতটুকু অংশ অবশিষ্ট আছে, রুটের অবস্থা, মাড়ি ও আশপাশের টিস্যুর স্বাস্থ্য—এসব বিবেচনা করেই চিকিৎসার পরিকল্পনা করা হয়।
✨ যতদিন সম্ভব নিজের প্রাকৃতিক দাঁত সংরক্ষণ করাই আমাদের প্রথম লক্ষ্য।
আপনার দাঁত ভেঙে গেলে নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না যে সেটি তুলে ফেলতেই হবে। সময়মতো একজন ডেন্টিস্টের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই নিজের দাঁতই সংরক্ষণ করা সম্ভব।

ডা. ফারজানা আমান শারমিন
Saving Teeth. Restoring Smiles.



কখনও ভেবেছেন, আপনার দাঁতের ওপর আসলে কী লুকিয়ে থাকে? 🦷🔬জানেন কি, ডেন্টাল প্লাকে ৩০০-এরও বেশি ধরনের ব্যাকটেরিয়া থাকে! এই...
08/07/2026

কখনও ভেবেছেন, আপনার দাঁতের ওপর আসলে কী লুকিয়ে থাকে? 🦷🔬

জানেন কি, ডেন্টাল প্লাকে ৩০০-এরও বেশি ধরনের ব্যাকটেরিয়া থাকে! এই আঠালো, বর্ণহীন স্তরটি সারাদিন আপনার দাঁতের ওপর জমতে থাকে এবং এটি অসংখ্য অণুজীবের একটি সক্রিয় আবাসস্থল।

নিয়মিত ব্রাশ ও ফ্লস না করলে এই প্লাক শক্ত হয়ে টার্টারে (ক্যালকুলাস) পরিণত হয়। এর ফলে দাঁতে ক্ষয় (ক্যাভিটি), মাড়ির রোগ এবং মুখে দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে।

একটি সুস্থ হাসি আর নানা ধরনের দাঁতের সমস্যার মধ্যে পার্থক্য গড়ে দেয়—নিয়মিত মুখের পরিচর্যা এবং সময়মতো ডেন্টিস্টের কাছে পেশাদার স্কেলিং ও ক্লিনিং।

Freshdent ও Dentist Den-এ আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পেশাদার ডেন্টাল ক্লিনিং এবং আপনার জন্য উপযোগী ব্যক্তিগত ওরাল কেয়ার পরামর্শ দিয়ে প্লাক ও টার্টার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করি।

✨ আজই আপনার হাসির যত্ন নিন, কারণ সুস্থ দাঁতই আত্মবিশ্বাসী হাসির চাবিকাঠি!

Shout out to my newest followers! Excited to have you onboard! Nasima Akther, Meherun Nesa, Morshed Mannan, Mst Nusrat
08/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Nasima Akther, Meherun Nesa, Morshed Mannan, Mst Nusrat

03/07/2026

🦷 ভাঙা বা ক্ষয়প্রাপ্ত সামনের দাঁত কি আবার আগের মতো সুন্দর করা সম্ভব?⁉️

হ্যাঁ, 😊 সঠিকভাবে পরিকল্পিত Cosmetic Composite Restoration-এর মাধ্যমে অনেক ক্ষেত্রে দাঁতের স্বাভাবিক আকৃতি, সৌন্দর্য এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব।
এই কেসে একটি ভেঙ্গে যাওয়া সামনের দাঁতকে aesthetic composite restoration-এর মাধ্যমে Restore করা হয়েছে, যাতে রোগী আবার স্বাভাবিকভাবে হাসতে পারেন। ✨
✔️ Conservative treatment
✔️ Natural appearance
✔️ Improved smile aesthetics

📍 Dentist's Den, Mehedibag
📍 Freshdent Orthodontic & Implant Centre, Kalurghat

📞 Appointment: 01685-405663



সব দাঁত হারিয়ে ফেলেছেন? ⁉️তবুও হাসি, আত্মবিশ্বাস এবং স্বাভাবিকভাবে খাওয়ার ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব।😊Complete Denture সম্প...
02/07/2026

সব দাঁত হারিয়ে ফেলেছেন? ⁉️
তবুও হাসি, আত্মবিশ্বাস এবং স্বাভাবিকভাবে খাওয়ার ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব।😊

Complete Denture সম্পূর্ণ দাঁতহীন চোয়ালের জন্য একটি কার্যকর সমাধান, যা হারিয়ে যাওয়া দাঁতের পরিবর্তে নতুন দাঁত প্রতিস্থাপনে সহায়তা করে।

এর মাধ্যমে অনেক রোগী আবারও—
✔️ স্বাচ্ছন্দ্যে খাবার চিবাতে পারেন
✔️ স্পষ্টভাবে কথা বলতে পারেন
✔️ মুখের স্বাভাবিক গঠন ও সৌন্দর্য বজায় রাখতে পারেন
✔️ আত্মবিশ্বাসের সাথে হাসতে পারেন

সঠিকভাবে পরিকল্পনা ও তৈরি করা একটি denture একজন মানুষের জীবনযাত্রার মান এবং আত্মবিশ্বাস দুটোই ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে।

✨ কারণ একটি সুন্দর হাসি ফিরে পাওয়ার কোনো বয়স নেই।

📍 Dentist's Den, Mehedibag
📍 Freshdent Orthodontic & Implant Centre, Kalurghat

📞 Appointment: 01685405663

30/06/2026

🦷 হঠাৎ রাতে দাঁতে ব্যথা শুরু হয়েছে?

রাতের বেলায় দাঁতের ব্যথা অস্বস্তিকর হতে পারে। এই ভিডিওতে এমন ৫টি তাৎক্ষণিক পদক্ষেপের কথা বলেছি, যা সাময়িকভাবে উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।

তবে মনে রাখবেন, ব্যথা কমে গেলেও সমস্যার মূল কারণ নির্ণয়ের জন্য যত দ্রুত সম্ভব একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।

✨ Temporary relief is not a permanent solution.

📞 Appointment: 01685405663

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farzana Aman Sharmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share