Ripon Chowdhury

Ripon Chowdhury Greed makes you blind, arrogance leaves you alone, and envy burns you from within.

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি স্বাক্ষর সফলভাবে সম্পন্ন হলে ইরানের ও...
15/06/2026

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান।

চুক্তি স্বাক্ষর সফলভাবে সম্পন্ন হলে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ উঠবে এবং একইসাথে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি।
গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে তেল সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনায় এ প্রাথমিক চুক্তির ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এছাড়াও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুতির কথা জানিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।
রোববার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যেই তারা কাজ করে যেতে চান। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে দেশগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গৃহীত বাস্তব ও ইতিবাচক পদক্ষেপের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য নির্ধারণে আরও আলোচনা হবে বলে জানিয়েছে দু'দেশের শীর্ষ কর্মকর্তারা।

রোববার (১৫ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।'

মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ট্রাম্পের এই পোস্ট করেন।

ব্যাংকিং খাতের চেয়ে এখন মাটির ব্যাংকই বেশি নিরাপদ মনে হচ্ছে। সবাই যদি ব্যাংক থেকে টাকা তুলে মাটির ব্যাংক বা সিন্দুকে রাখ...
14/06/2026

ব্যাংকিং খাতের চেয়ে এখন মাটির ব্যাংকই বেশি নিরাপদ মনে হচ্ছে। সবাই যদি ব্যাংক থেকে টাকা তুলে মাটির ব্যাংক বা সিন্দুকে রাখে, তাহলে দেশের অর্থনীতির কী অবস্থা হবে—সে ধারণা কি আছে?

রাজধানীর ধানমন্ডিতে চাঞ্চল্যকর এক ঘটনা—অভিনেত্রী আসমা ঝিলিক (৩৫) হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।পরিবারের...
13/06/2026

রাজধানীর ধানমন্ডিতে চাঞ্চল্যকর এক ঘটনা—অভিনেত্রী আসমা ঝিলিক (৩৫) হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।

পরিবারের অভিযোগ, স্বামী সাইফুল্লাহ পারিবারিক কলহের জেরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই প্রকৃত কারণ জানা যাবে।

একটি জীবন, একটি পরিবার, একটি সত্য—যা এখনো অজানা।
আমরা কি সত্যিই নিরাপদ?

এটা কত টুকু সত্যি?
13/06/2026

এটা কত টুকু সত্যি?

যোগ্য মানুষ!
13/06/2026

যোগ্য মানুষ!

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরাইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্র...
12/06/2026

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা

ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পারস্য উপসাগর অঞ্চলে এখনো ইরানের শক্ত অবস্থান বজায় আছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশ, পুরো প্রণালি এলাকা এবং পারস্য উপসাগর—সবই আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, অনুমতি ছাড়া কোনো জাহাজই এ অঞ্চলে প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দাবি—ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সাইয়ারি বলেন, 'তারা বলছে আমাদের নৌবাহিনী দুর্বল হয়ে গেছে। যদি সত্যিই সাহস থাকে, তাহলে সামনে এসে দেখাক। বাস্তবে আমরা অতীতেও শক্তিশালী ছিলাম, এখনো আছি।'

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকার দাবিইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, বিশ্...
12/06/2026

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকার দাবি

ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণভাবে ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশ, পুরো প্রণালি এলাকা এবং পারস্য উপসাগরে আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় আছে। তার দাবি, অনুমতি ছাড়া কোনো জাহাজ এ অঞ্চলে প্রবেশ করতে পারবে না।

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেই দাবি প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল ইরানের নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে। সাইয়ারির ভাষায়, ইরানের নৌ সক্ষমতা অতীতের মতো এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।

এই বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

#বাংলা_সংবাদ #আন্তর্জাতিক_সংবাদ

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ মোট ২২টি দেশ একজোট হয়ে ইরানকে তাদের ভূখণ্ডে হামলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছে। আজ বৃহস্...
11/06/2026

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ মোট ২২টি দেশ একজোট হয়ে ইরানকে তাদের ভূখণ্ডে হামলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছে। আজ বৃহস্পতিবার দেশগুলো এই হুঁশিয়ারি দেয়।

কথিত “অলৌকিক” গাছটি মাজারে পরিণত হওয়ার আগেই কেটে ফেলেছে প্রশাসন। কিন্তু গাছের মালিকের দাবি—হিংসা বা ষড়যন্ত্র করে মাজার হ...
10/06/2026

কথিত “অলৌকিক” গাছটি মাজারে পরিণত হওয়ার আগেই কেটে ফেলেছে প্রশাসন। কিন্তু গাছের মালিকের দাবি—হিংসা বা ষড়যন্ত্র করে মাজার হতে দেওয়া হয়নি। এমনকি অভিশাপের কথাও বলা হচ্ছে!

আমাদের দেশে অন্ধবিশ্বাসের যেন শেষ নেই—কোথাও কুমির, কোথাও কচ্ছপ, কোথাও আবার দেয়ালের ফোলা প্লাস্টারও “মাজার” হয়ে যায়! সামান্য ঢিবির উপর লাল কাপড় দিলেই তৈরি হয়ে যায় নতুন কোনো “পীর”।

বাস্তবতা হলো—এইসব অলৌকিকতার শক্তি অলৌকিকতায় নয়, মানুষের বিশ্বাসে। কাকতালীয় ঘটনাকে “অভিশাপ”, অসুস্থতাকে “জ্বীন”, আর সাধারণ জিনিসকে “পবিত্র” বানিয়ে ফেলা হয়।

এই বিশ্বাসকে পুঁজি করেই চলে প্রতারণা—কবিরাজ, তান্ত্রিক, ভণ্ড রাকীরা এখন অনলাইন-অফলাইনে মানুষ ঠকাচ্ছে।
কিন্তু যখন কেউ প্রশ্ন করে, যাচাই করে, যুক্তি দিয়ে দেখে—তখন দেখা যায়, বেশিরভাগ “অলৌকিকতা”-র ভেতরে আসলে কিছুই নেই।

সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না—ভয় পায় মিথ্যা।
যে বিশ্বাস পরীক্ষা সহ্য করতে পারে না, তা বিশ্বাস নয়—কুসংস্কার।

অ্যাপাচি হেলিকপ্টার হারিয়ে ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্রইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার হ...
10/06/2026

অ্যাপাচি হেলিকপ্টার হারিয়ে ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার হামলার এই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, হরমুজ প্রণালিতে তেহরানের হামলায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ঘটনা একটি সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে সংশয় আরও গভীর করেছে এবং চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সেন্ট্রাল কমান্ড এই অভিযানকে মার্কিন সৈন্য ও বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক আক্রমণের পাল্টা ও ‘যথাযথ জবাব’ হিসেবে বর্ণনা করেছে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি এই পাল্টা জবাব অত্যন্ত জোরালো এবং শক্তিশালী হওয়া উচিত এবং এই হামলাটি ঠিক তেমনই হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানায় অভিযান শেষ হয়েছে। এই অভিযান প্রায় চার ঘণ্টা ধরে চলে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দরনগরী সিরিকে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বাসিন্দাদের বরাতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস এবং পরে প্রণালির প্রবেশপথের কাছে জাস্ক কাউন্টির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়াকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, এই হামলার জবাবে ওই অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইআরজিসি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে, সংঘাত অব্যাহত থাকলে ‘আরও ভয়াবহ পাল্টা জবাব’ দেওয়া হবে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে আশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

এর কিছুক্ষণ পরই বাহরাইনের রাজার একজন সংবাদ উপদেষ্টা সামাজিক মাধ্যম এক্সে জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা ঠেকিয়ে দিয়েছে।

পেন্টাগন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রয়টার্সও যুদ্ধক্ষেত্রের এসব খবরের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

Address

Chittagong
4383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ripon Chowdhury:

Share