SH APON

SH APON Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SH APON, Chittagong, Nasirabad, Chittagong.

সমস্ত প্রশংসা মহান আল্লাহর, আমি খুঁজে ফিরি সৃষ্টিকর্তার নিদর্শন 📜 ইতিহাসের অজানা অধ্যায় | 🏛 ঐতিহাসিক ঐতিহ্যের গল্প | 🌍 ভ্রমণের অভিজ্ঞতা |🦴প্রাগৈতিহাসিক বিশ্বের বিস্ময়কর রহস্যের গল্প এবং অজানা অধ্যায় নিয়ে ভিডিও তৈরি করি।
ইতিহাস | সংস্কৃতি | ট্রাভেলিং

সবাই তোমার সাফল্যে হাততালি দেবে,কিন্তু সংগ্রামের সময় পাশে থাকবে ক’জন?হাসির ছবিতে ভিড় জমে যায়,কান্নার মুহূর্তে শূন্যতা ছা...
26/02/2026

সবাই তোমার সাফল্যে হাততালি দেবে,
কিন্তু সংগ্রামের সময় পাশে থাকবে ক’জন?
হাসির ছবিতে ভিড় জমে যায়,
কান্নার মুহূর্তে শূন্যতা ছায়।
তাই মানুষ নয়, নিজেকে বিশ্বাস করো,
নিজের স্বপ্ন নিজেই গড়ো।

স্থান :- কাপ্তাই লেক

01/02/2026

কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি।

#প্রকৃতিওকবিতা
#প্রকৃতিপ্রেম
#পাহাড়ওকবিতা
#ঝর্ণারশব্দ
#নিঃশব্দপ্রকৃতি

31/01/2026

নিজের ভেতরটা খুঁজতে হলে পাহাড়ের ঝিরিপথে হাঁটতে হবে।
আমি নদীর বদলে একটা পাহাড় কিনতে চাই।
স্থান :- বাড়বকুন্ড ঝর্ণার ঝিরিপথে একা ভ্রমণ।

#ট্রাভেল #ঝিরিপথ #ট্রেকিং #পাহাড়_ট্রেকিং #বাড়বকুন্ড_ঝর্ণা

27/01/2026

জলসিঁড়ি নদীর ধারে বনহংস ও বনহংসী।

#ট্রাভেল

17/01/2026

সময়ের ক্ষুধা সময়ে মিটাতে হবে।

#ট্রাভেল #ট্রেকিং #পাহাড়_ট্রেকিং

17/01/2026

তোমাকে দেখিনা কোটি বছর হয়ে গেলো।

স্থান :- মেলখুম মিরশ্বরাই

#মেলখুম #ট্রাভেল

14/01/2026

চিত্রের ভেতর দিয়ে বলা পথচলার গল্প





খাগড়াছড়ি জেলার একটি জনপ্রিয় প্রাকৃতিক দর্শনীয় স্থান হলো আলুটিলা গুহা। এটি খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থ...
05/01/2026

খাগড়াছড়ি জেলার একটি জনপ্রিয় প্রাকৃতিক দর্শনীয় স্থান হলো আলুটিলা গুহা। এটি খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত, আলুটিলা পাহাড় এলাকায়। স্থানীয়দের কাছে জায়গাটি অনেক সময় “মাতাই হাকোর” নামেও পরিচিত।
আলুটিলা গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুড়ঙ্গের মতো। গুহার ভেতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয়, আর ভিতরে ঢুকলে অল্প আলো ও পাথুরে পথের কারণে এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়। অনেক জায়গায় মাথা নিচু করে বা পানির মধ্যে দিয়ে হেঁটে এগোতে হয়, যা ভ্রমণপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।
গুহার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হওয়া যায়। ভেতরের পথ খুব দীর্ঘ না হলেও প্রথমবার গেলে অভিজ্ঞতাটা বেশ আলাদা লাগে। নিরাপত্তার জন্য সাধারণত টর্চ বা মোবাইলের আলো ব্যবহার করা হয়।
গুহার আশপাশের পাহাড়ি প্রকৃতি, সবুজ বন আর উপরে থাকা ভিউ পয়েন্ট থেকে খাগড়াছড়ির দৃশ্য দেখতে দারুণ লাগে। শীতকাল ও বর্ষা শেষের সময় এখানে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় ধরা হয়।
প্রাকৃতিক সৌন্দর্য আর সামান্য অ্যাডভেঞ্চারের মিশ্রণে আলুটিলা গুহা খাগড়াছড়ি ভ্রমণের একটি অবশ্য দেখার জায়গা।

#আলুটিলা #খাগড়াছড়ি #ভ্রমন

28/12/2025

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।





24/12/2025
আপনি কি জানেন?আজ থেকে প্রায় ৬ /৭ কোটি বছর আগে, ডাইনোসররা তৈরি করেছিল এক বিশাল সুপারহাইওয়ে? 😲বলিভিয়ার তোরোতোরো ন্যাশনা...
20/12/2025

আপনি কি জানেন?
আজ থেকে প্রায় ৬ /৭ কোটি বছর আগে, ডাইনোসররা তৈরি করেছিল এক বিশাল সুপারহাইওয়ে? 😲
বলিভিয়ার তোরোতোরো ন্যাশনাল পার্কে, একসময়ের উপকূলরেখার ভেজা কাদার ওপর
ডাইনোসরদের রেখে যাওয়া ১৮,০০০টিরও বেশি পদচিহ্ন আজও স্পষ্টভাবে দেখা যায়! 👣
এই পদচিহ্নগুলো শুধু এলোমেলো নয়,
👉 বেশিরভাগই একই দিকে মুখ করা
👉 বোঝা যায় ডাইনোসররা দলবদ্ধভাবে চলাচল করত
👉 ঠিক যেন একটা প্রাচীন ডাইনোসর হাইওয়ে 🛣️
এখানে হাঁটত
🦕 বিশাল সৌরোপড
🦖 হিংস্র থেরোপড
🌿 তৃণভোজী অর্নিথোপড
ভেজা কাদায় পায়ের ছাপ পলি জমে কোটি বছর পরে রূপ নেয় শক্ত পাথরে! ⏳
এই পদচিহ্নগুলো আমাদের শেখায়
ডাইনোসররা কীভাবে চলত,
কীভাবে দল বেঁধে থাকত,
আর সেই সময়ের পৃথিবী কেমন ছিল 🌍
ভাবুন তো…
আপনি হাঁটছেন এমন এক জায়গায়,
যেখানে শেষবার হাঁটেছিল ডাইনোসর! 🤯
📍 স্থান: Torotoro National Park, Bolivia

❤️ লাইক দিন
💬 কমেন্টে বলুন আপনি কি এমন ইতিহাস পছন্দ করেন ?
🔁 শেয়ার করুন ইতিহাসপ্রেমীদের সাথে

📸 Image: Wikimedia Commons (CC0 – Public Domain)

#ডাইনোসর

প্রায় ৩৭০০ বছর আগের একটি মানব কঙ্কাল থেকে বিজ্ঞানীরা DNA বিশ্লেষণের মাধ্যমে বাবার ও মেয়ের জিনগত সম্পর্কের প্রমাণ পেয়েছেন...
20/12/2025

প্রায় ৩৭০০ বছর আগের একটি মানব কঙ্কাল থেকে বিজ্ঞানীরা DNA বিশ্লেষণের মাধ্যমে বাবার ও মেয়ের জিনগত সম্পর্কের প্রমাণ পেয়েছেন।
ইটালির একটি প্রাচীন গুহায় পাওয়া এই নিদর্শন আমাদের প্রাগৈতিহাসিক সমাজব্যবস্থা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে।
বিজ্ঞান প্রতিনিয়ত অতীতের অজানা অধ্যায় উন্মোচন করছে।

ইতিহাসে প্রথমবারের মতো জিনগত প্রমাণ!
ইটালির Grotta della Monaca গুহা থেকে ৩৭০০ বছর পুরনো মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আধুনিক DNA বিশ্লেষণ থেকে দেখা গেছে, সেখানে ছিল বাবা-মেয়ে সম্পর্কের প্রমাণ।
বিজ্ঞানীরা বিশেষ করে runs of homozygosity (ROH) বিশ্লেষণ করেছেন, যা নিশ্চিত করেছে যে কঙ্কালের একজন ছেলে তার বাবার এবং মেয়ের সন্তানের সম্ভাবনা বেশি।
এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো বাবার-মেয়ের (father-daughter) জিনগত প্রমাণ।

সোর্স :- LiveScience

Address

Chittagong, Nasirabad
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when SH APON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share