09/07/2026
আসুন কিছুটা সময় কাটাই, জেনে নিই, দর্শনে ঋদ্ধ হই 🪷🎭
অমিতাভ নিবেদিত 🌀🎷
শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রিমিয়ার শো .... 📽️
বুদ্ধের সংক্ষিপ্ত জীবন-দর্শন নিয়ে নির্মিত বিশেষ টেলিফিল্ম 🪷 চন্দ্রপ্রভা 🪷
🎬 কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা : শ্যামল চৌধুরী
📽️ প্রদর্শনী স্থান: আর্ট গ্যালারী হল, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
📽️ প্রদর্শনী তারিখ: ৩১ জুলাই ২০২৬, শুক্রবার
📽️ ১ম শো: বিকেল ৪.৩০টা । ২য় শো: বিকেল ৫.৪৫ টা । ৩য় শো: সন্ধ্যা ৭.০০টা
সবাইকে জানাই সাদর আমন্ত্রণ 🎺
প্রদর্শনী উপভোগ করার জন্য অনলাইনে অগ্রিম টিকেট পেতে : https://forms.gle/ATygszMCHDArLm4GA
(এছাড়াও শো এর দিন কাউন্টারে টিকেট পাওয়া যাবে)
🎭 চন্দ্রপ্রভা নির্মাণের কথা :
বাংলাদেশে এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক নাটক ‘চন্দ্রপ্রভা’ নির্মাণ হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চ্যানেল এস (S)-এ ২ মে শনিবার, সকাল ১০টায় প্রচারিত হয় অমিতাভ নিবেদিত, নির্মাতা শ্যামল চৌধুরী’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত “চন্দ্রপ্রভা” বিশেষ নাটক। ‘কাছেদূরে এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এ নাটকটিতে তথাগত বুদ্ধের জীবনের কিছু অংশ ও বর্তমান পারিবারিক-সামাজিক প্রেক্ষাপটে বুদ্ধের দর্শন কতোটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়েছে। নাটকটির প্রযোজক হচ্ছেন সোহেল বড়ুয়া ও রুবেল বড়ুয়া। সহ-প্রযোজক হিসেবে আছেন আকাশ বড়ুয়া। উল্লেখ্য ‘চন্দ্রপ্রভা’ বাংলাদেশে এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক নাটক নির্মাণ। এ সম্পর্কে নির্মাতা শ্যামল চৌধুরী বলেন, গত এক বছর আগে এ নাটকটি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে, অনেক গবেষণার ফসল এটি। আশা করি নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।
🎭 ‘চন্দ্রপ্রভা’ সম্পূর্ণ চট্টগ্রামের মনোরম লোকেশনে চিত্রায়িত হয় এবং রঙ বিন্যাস, সম্পাদনা ও আবহ সঙ্গীতের কাজ করা হয়েছে ঢাকায়। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিকিরণ বড়ুয়া, বনকুসুম বড়ুয়া, হেমা বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া সাজু, স্বস্তিকা দাশ প্রান্তি, রঞ্জন বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, বীণা দাশগুপ্তা, অধীতি বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, সুদীপ বড়ুয়া, শংকর বড়ুয়া, সৌরভ বড়ুয়া, জুলি বড়ুয়া, তন্ময় বড়ুয়া, সাহস বড়ুয়া, শতরূপা বড়ুয়া, স্বাগতা বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, রক জার্মান ডায়েস, গিলবার্ট, জয় বড়ুয়া, বিজয় চৌধুরী, সৌহার্দ্য বড়ুয়াসহ আরো অনেকে।
🎭 নাটকে দুটি গানের মধ্যে প্লেব্যাক শিল্পী ছিলেন চৈতী মুৎসুদ্দী ও স্বস্তিকা দাশ। নাটকটির আবহ সঙ্গীত করেছেন বিপ্লব বড়ুয়া, চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন চিন্ময় চৌধুরী তাপস এবং রঙ বিন্যাস, সম্পাদনা করেছেন প্রামান্য সুমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সহকারী পরিচালক ছিলেন বড়ুয়া সীমান্ত ও চিত্রগ্রহণ সহকারি ছিলেন নোমান বিন আলম। কারিগরী সহযোগিতায় ছিল সাউথ উইন্ডো (ঢাকা) ও থ্রিডি হাউস (চট্টগ্রাম)। 🎭