16/09/2026
🌺🌺শ্রীমতি রাধারাণী হলেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান। 💞
💐💐তাই তাঁদের মধ্যে কোনো ভেদ নেই-একথা শাস্ত্রে প্রমাণিত।
কস্তুরী থেকে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না, আগুন থেকে তার তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি রাধাকৃষ্ণও কেবল লীলার নিমিত্তে দুইরূপে বিলাস করেছেন।
তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করলেও স্বরূপত তাঁরা এক। 🌺🌺🌺