Islamic media ctg

Islamic media ctg Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic media ctg, Media/News Company, Chittagong.

আজ  চট্টগ্রামে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল ১৭ ই আগস্ট ২০২৬রোজ সোমবা...
16/08/2026

আজ চট্টগ্রামে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল ১৭ ই আগস্ট ২০২৬
রোজ সোমবার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে *

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম* এর উদ্যোগে "আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল" অনুষ্ঠিত হবে।

আজ১৭ আগস্ট ২০২৬, রোজ সোমবার, দুপুর ৩টা* থেকে নগরীর ঐতিহ্যবাহী *আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে* এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আরবী তারিখ অনুযায়ী এটি *০৩ রবিউল আউয়াল ১৪৮ হিজরী*।

*প্রধান মেহমান ও অতিথিবৃন্দ*
মাহফিলে *প্রধান মেহমান* হিসেবে তাশরীফ রাখবেন আওলাদে রাসূল (সা.) *আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী*। তিনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুহতারাম খতিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য।

*প্রধান অতিথি:* হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক ধর্ম উপদেষ্টা।
*প্রধান ওয়ায়েজ:* মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, প্রখ্যাত মুফাসসীরে কুরআন, ঢাকা।
*বিশেষ অতিথি:* হযরত শাহ মাওলানা আবদুল হাই নদভী, রাহবারে বায়তুশ শরফ, চট্টগ্রাম।
*বিশেষ ওয়ায়েজ:* মুফতি মাওলানা আলী হাসান ওসামা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা।

*সম্মানিত আলোচক মন্ডলী*
মাহফিলে আলোচনা রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইআইইউসির বিশিষ্ট শিক্ষাবিদগণ। তাদের মধ্যে রয়েছেন:
প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক, প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের ও প্রফেসর ড. মাওলানা আহমদ আলী হাফিজাহুল্লাহ।

*সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ*
এছাড়াও মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন দরবারের পীর সাহেব, মাদরাসার অধ্যক্ষ ও আলেম-ওলামাগণ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: শাহ মাওলানা মুহাম্মদ ইছহাক, মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মকছুদ আহমদ, প্রফেসর ড. বি.এম মুফিজুর রহমান আজহারী, শাহ মাওলানা আনোয়ারুল হক, প্রফেসর মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

*সভাপতিত্ব :

মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ *প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ, চট্টগ্রাম।

আয়োজকরা জানান, মাহফিলে আরও বহু ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তাশরীফ রাখবেন। মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের মুখপত্র *মাসিক "জুমাবার"* এর নতুন আঙ্গিকের সংখ্যাও প্রকাশিত হবে।

উক্ত মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে দোয়া ও মিলাদে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মিলাদুন্নবী #আহলুস_সুন্নাত #চট্টগ্রাম #আন্দরকিল্লা*

16/08/2026
16/08/2026

চট্টগ্রাম শুলকবহরে মাসিক তরিকতের মাহফিল সম্পন্ন*

নগরীর শুলকবহরে মাসিক তরিকতের মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইংরেজি মাসের ১৫ তারিখে এই মাহফিল নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।

*মাহফিলের সভাপতিত্ব ও তত্ত্বাবধান*
মাহফিলের সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক *জনাব প্রফেসর ড. এনামুল হক মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলী*। তিনি এ মাহফিলের রওনকে মাহফিল হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

*প্রধান অতিথি ও প্রধান বক্তা*
এতে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ *জনাব হযরত শাহ মাওলানা নুর হোসাইন সিদ্দিকী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব*, সম্মানিত পীর সাহেব, খুটাখালী দরবার শরীফ।

প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক *জনাব প্রফেসর ড. শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ*।

*মুরিদানদের উপস্থিতি ও তাবারুক*
মাহফিলে চট্টগ্রামসহ দূর-দূরান্ত থেকে গারাংগিয়া দরবার শরীফের ভক্ত-মুরিদান ও আশেকানে রাসূল (সা.) উপস্থিত ছিলেন।

বক্তারা পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে তরিকত, আখলাক ও মানবসেবার বিষয়ে আলোচনা করেন। মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য তাবারুকাতের ব্যবস্থা করা হয়।

মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও গারাংগিয়া দরবার শরীফের হযরত কেবলার ফয়েজ বরকত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

16/08/2026

চট্টগ্রাম শুলকবহরে মাসিক তরিকতের মাহফিল সম্পন্ন*

প্রধান অতিথি ছিলেন পীর সাহেব খুটাখালী দরবার শরীফ*

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic media ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share