19/09/2026
🎂🌸 আলহামদুলিল্লাহ, আজ আমাদের ছোট্ট বাবুর ১ম জন্মদিন 🌸🎂
দেখতে দেখতে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি বছর কেটে গেল। মনে হয় এই তো সেদিন, ছোট্ট দুটি হাত-পা নিয়ে তুমি আমাদের জীবনে এসেছিলে। তোমার সেই প্রথম কান্নার শব্দ আজও আমাদের কানে বাজে। তোমাকে প্রথমবার কোলে নেওয়ার সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
তোমার ছোট্ট একটি হাসি আমাদের হাজারো দুঃখ ভুলিয়ে দেয়। তোমার মুখের মায়া, তোমার ছোট্ট ছোট্ট দুষ্টুমি আর তোমার নিষ্পাপ চোখ—সবকিছুই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। দুঃখের বিষয় বাবা তোমার সেই cotto জীবনটা অনেক কষ্টের এমন একটা মাস যায়নাই তোমাকে এন্টিবায়োটিক চারা রাখতে পারছি,, তোমার কষ্টে আমার কষ্ট,,,,,,,,,,,,, তোমাকে নিয়ে আমার জার্নিটা বাবা বলার মতো না, তোমার মায়ের তৃতীয় সন্তান তৃতীয় সিজার নিজেরটা কি খেয়াল রাখবো বাবা তোমাকে ও ঠিক মতো দেখে রাখা খুবি কষ্ট চিলো,,,,, তোমাকে ডক্টর দেখানো তোমাকে নেবুলাইজ করা তোমাকে মেডিসিন খাওয়ানো তোমার আরো দুইটা বোন এরপর সংসার এ চারা তুমি যখন মারাত্মক ভাবে অসুস্থ চিলা নভেম্বর মাস খুবই চটো দিন চিলো,,,,,,,,,,, তোমার মায়ের এমন ও দিন গেছে খাওয়ার সময় ও চিলোনা সপ্তাহে একটা দিন গোসল করার সময়টুকুও পাইনাই,,,,,,, এমন ও দিন গেছে তোমাকে ডক্টর দেখাই আসি আবার রান্না বান্না সামলাইচি,,,,, মনে মনে ভাবছি রান্নাটা শেষ করে নিজে কিছু খাবো,,,,, ঠিক তখনি তুমি আবার করেছে পায়খানা,,,, সব কিছু শেষ করে সেই সন্ধ্যা ৫:৩০ এ গিয়ে ভাত খাইছি সকালের দুইটা রুটি দিয়ে সারাটা দিন কাটাইচি,,,,,,,,,, তোমার পেটে পড়ছে শুধু মেডিসিন,,,,,,,,,,,,,তোমার অসুস্থতায় আমি কাউকে পাইনাই পাশে তোমাকে সুস্থ রাখার জন্যে একটু সাপোর্ট ও বাবা আমি কারো কাছে পাইনাই, এখন ও cokher পানি দিয়ে আমার এই লিখা,,, """"""""ভাবুটা খুবই অসুস্থ আজকে হাড়ি পাতিল দয়া লাগবেনা এমন কথা বলার মানুষ আমি পাইনাই বাবা,,,,,,,,,,,,,, আমার সংসার জীবনে ৯টি বছরে আল্লাহ আমাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন পারিনাই কখনো মা বোনকে বলতে পারিনাই কখনো নিজের হাসব্যান্ডকে বলতে রুম এর ভিতরে ঢুকলে চখের পানি রুম থেকে বের হলে মুখের হাসি,,,,,,,, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ,,,,,,,,,,,,,সবাই সন্তানের জন্মদিন সেলিব্রিট করে আনন্দ করে তোমার জন্মদিনে তোমার মায়ের চখের পানি চারা কিচুই নাই,,,,,,,,,,
তুমি আমাদের ঘরের আলো, আমাদের হাসির কারণ, আমাদের বেঁচে থাকার অন্যতম সুন্দর একটি অনুভূতি। ❤️
আজ তোমার জীবনের প্রথম জন্মদিন। মহান আল্লাহর কাছে একটাই দোয়া—আল্লাহ যেন তোমাকে নেক হায়াত, সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং ঈমানের সঙ্গে জীবন কাটানোর তৌফিক দান করেন। 🤲
তোমার জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে ওঠে, তোমার প্রতিটি স্বপ্ন যেন পূর্ণ হয়। তুমি যেন একজন ভালো মানুষ হয়ে বড় হও এবং তোমার জন্য যেন আমাদের মাথা সবসময় গর্বে উঁচু থাকে। ❤️
শুভ ১ম জন্মদিন আমাদের আদরের ইস্রাফিল 🎂🎉❤️
তোমার জীবনের এই প্রথম জন্মদিন আমাদের জন্য আজীবন মনে রাখার মতো একটি বিশেষ দিন।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য,
আল্লাহ তোমাকে সবসময় তাঁর হেফাজতে রাখুন। আমিন আমিন আমিন,,,,,,,,,,,,,,,,,,,