07/06/2026
মাঝে মাঝে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। নিজের কিছু বেপরোয়া মনোভাব এবং খামখেয়ালিপনাকে জীবন থেকে বাদ দেওয়ার লড়াইয়ে আমি আজ ভীষণভাবে স্তব্ধ হয়ে আছি।
কিন্তু কষ্টের বিষয় হলো, নিজেকে শুধরে নেওয়ার এই নীরব যুদ্ধে শুধু আমি একা নই, অজান্তে কষ্ট পাচ্ছে সেই মানুষটাও—যে আমাকে ভীষণ পছন্দ করে, যে আমার সমস্ত অস্থিরতা চিনেও আমার হাতটা ধরে রাখতে চেয়েছে।
আমার এই স্তব্ধতা কোনো অবহেলা নয়, বরং নিজেকে নতুন করে চেনার একটা চেষ্টা। এই রূপান্তরের দিনগুলোতে আমার কারণে যারা কষ্ট পাচ্ছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আর নিজেকে গুছিয়ে নেওয়া খুব প্রয়োজন। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। 🖤