Safwan's Cure Revive

Safwan's Cure Revive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Safwan's Cure Revive, West Nasirabad (Nasirabad Housing Society / Panchlaish area),, Chittagong.

Health Care • Patient management • Disease awareness • Emergency First Aid🩺🌿💉


Subscribe My New YouTube Channel :
https://youtube.com/?si=wY2Ldp1NyYSRcDvl

অনেকের হয়ত বাস্তবে সরাসরি দেখার সার্মথ্য হবে না তাই দিলাম। ছবিটি হচ্ছে​ প্লাসেন্টা বাংলায় যাকে আমরা অমরা (গর্ভফুল) বলি।​...
16/08/2026

অনেকের হয়ত বাস্তবে সরাসরি দেখার সার্মথ্য হবে না তাই দিলাম। ছবিটি হচ্ছে​ প্লাসেন্টা বাংলায় যাকে আমরা অমরা (গর্ভফুল) বলি।

​গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীর থেকে এই অঙ্গটির মাধ্যমেই মূলত সন্তান খাবার ও অক্সিজেন পেয়ে থাকে।

এবং প্রসবের পর প্রাকৃতিকভাবে এটি শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বাইরে বের হয়ে আসে।

মা ও সন্তানের দীর্ঘ যাত্রার নীরব সাক্ষী হয়ে থাকা এই বিদায় পর্বটি সত্যি বড় অদ্ভুত ও অলৌকিক!

আমি সাধারণত ভিটামিন ডি সাপ্লিমেন্ট কে একটা স্ক্যাম মনে করি। কারণ এতে আর যায় হবে হোক সরাসরি সূর্যের আলোর উপকারিতা পাওয়া য...
13/08/2026

আমি সাধারণত ভিটামিন ডি সাপ্লিমেন্ট কে একটা স্ক্যাম মনে করি।

কারণ এতে আর যায় হবে হোক সরাসরি সূর্যের আলোর উপকারিতা পাওয়া যায় না তার ওপর দাম ও অনেক বেশি।

ফ্রিতেই যেখানে মহামূল্যবান ডি পেয়ে যাচ্ছি ১৫ মিনিটের চেষ্টা তে তাহলে কেন হাজার টাকার সাপ্লিমেন্ট ???...

তবে যদি আপনার সূর্যের আলো লাগানোর মত সময় বা পরিবেশ না থাকে তাহলে "নাই মামা থেকে কানা মামা অনেক ভাল"🙂

10/08/2026

পোড়া জায়গায় টুথপেস্ট, ডিম বা তেল দেবেন না। ২০ মিনিট ঠান্ডা পানি ঢালুন, তারপর ডাক্তার দেখাবেন🩺🌿

ইন্নালিল্লাহ এই মাত্র আমার সামনে এক কিডনি রোগী ডায়ালাইসিস করা অবস্থায় মারা গেল।ডাক্তার আর নার্স রা মিলে অনেক CPR দিল কিন...
06/08/2026

ইন্নালিল্লাহ এই মাত্র আমার সামনে এক কিডনি রোগী ডায়ালাইসিস করা অবস্থায় মারা গেল।

ডাক্তার আর নার্স রা মিলে অনেক CPR দিল কিন্তু বাঁচানো গেল না। খুব সম্ভবত Severe Hyperkalemia বা ডায়ালাইসিয়া চলাকালে রক্তে পটাসিয়াম বেড়ে যাওয়া এর কারণে মৃত্যু হয়েছে।

রক্তে পটাসিয়াম বেড়ে গেলে সেটি সরাসরি হার্ট এর রিদম এ এট্যাক করে যার ফলে হার্ট তার নিয়ন্ত্রিত ছন্দ হারিয়ে ফেলে এবং কার্ডিয়াক এরেস্ট হয়ে যায়।

মৃত্যু যে কত বড় সত্য আর কত নিকটে নিজ চোখে দেখলাম।

লাস্টে একটা কথাই বলব কিডনি রোগ অনেক বেশি ভয়ংকর শুভুমাত্র কনট্রুল করে রাখার জন্য লাখ টাকা খরচ হয় চিকিৎসার পেছনে। কিন্ত এক পর্যায়ে কিডনি নষ্ট হয়ে যায়।

কিডনির যত্ন নিবেন তাই বাহিরের প্রসেসড খাবার, ড্রিংকস এবং ইন্ডাস্ট্রিয়াল তেল থেকে সাবধান⚠️

আপনি চাইলেও পানি না খেয়ে থাকতে পারবেন না পিপাসা পেলে আবার চর্বি না খেলে আমাদের হরমোন ও কোলাজেন উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যা...
05/08/2026

আপনি চাইলেও পানি না খেয়ে থাকতে পারবেন না পিপাসা পেলে আবার চর্বি না খেলে আমাদের হরমোন ও কোলাজেন উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাবে তাহলে কি কারণে কিডনি ও গলব্লাডারে পাথর হয় জানতে চান?

​সহজ ভাষায় বলতে গেলে আমাদের মেটাবলিক ডিসফাংশন ও কোষের সিংগাল ভুল ম্যানেজমেন্ট এবং আধুনিক খাদ্যাভ্যাসের ভুলের কারণেই মূলত এই ঝামেলাগুলো তৈরি হয়।

​আমাদের কিডনির কাজ হলো রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক স্থবিরতা তৈরি হয় তখন কিডনি ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড সঠিকভাবে ফিল্টার করতে ব্যর্থ হয়।

​এর ফলে প্রস্রাবের ভেতরের খনিজ পদার্থগুলো ক্রিস্টালাইজ হয়ে দানার মতো শক্ত হয়ে পাথর তৈরি করে।

​যারা প্রসেসড কার্বোহাইড্রেট ও রিফাইন্ড খাবারে অভ্যস্ত এবং শরীরের প্রাকৃতিক তৃষ্ণার সিগন্যালকে অবহেলা করেন তাঁদের কিডনিতে পাথর জমার ঝুঁকি অনেক বেশি থাকে।

​অন্যদিকে পিত্তথলি বা গলব্লাডার আমাদের কলিজার ঠিক নিচে থাকা ছোট্ট একটা থলি, যার কাজ হলো হজমে সাহায্যকারী পিত্তরস বা বাইল জমা রাখা এবং ফ্যাট হজমের সময় তা নিঃসরণ করা।

​পিত্তরসের মধ্যে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল জমে গেলে (ইন্ডাস্ট্রিয়াল তেল থেকে) এবং পিত্তথলি নিয়মিত সংকুচিত না হলে তা গলতে পারে না। এই দীর্ঘসময় জমে থাকা কোলেস্টেরল শক্ত হয়ে পাথরের রূপ নেয়।

​যাঁরা দীর্ঘদিন ডায়েটে প্রাকৃতিক স্বাস্থ্যকর ফ্যাট এড়িয়ে চলেন এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসড ও রিফাইন্ড তেল খান তাঁদের পিত্তথলিতে পাথর হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

​শরীরের নিজস্ব তৃষ্ণার সিগন্যাল অনুযায়ী পানি পান করুন এবং অতিরিক্ত প্রসেসড খাবার ও ইন্ডাস্ট্রিয়াল ফাস্টফুড থেকে দূরত্ব বজায় রাখুন এবং ডায়েটে প্রাকৃতিক ফ্যাট ও পুষ্টি নিশ্চিত করুন।

​নিজের মেটাবলিজম নিজে না বুঝে নিজে নিজে যেকোনো ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়া থেকে বিরত থাকুন।

Cure Revive🩺🌿 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

02/08/2026

সারাদিন অলসতা আর কাজে মুটিবেশন পাচ্ছেন না কারণ আপনার ভিটামিন ডি এর অভাব আছে প্রতিদিন ২০ মিনিট কড়া রোদ লাগান যথেষ্ট🩺🌿

31/07/2026

পৃথিবীতে এমন কোন খাবার নাই যেটা ওজন কমাতে পারে ভুয়া মার্কেটিং এর ফাঁদে পা দিয়ে টাকা হারাবেন না।

30/07/2026

ওজন বাড়াতে ক্যালরি কাজে লাগলেও ওজন কমাতে ক্যালরি হিসেব করা বোকামি, কম ক্যালরি হলেও ইনসুলিন কনট্রুল করা না গেলে ফ্যাট লস হবে না।📝

ওষুধ মানেই বিষ বা একটু কষ্ট হলেই কথায় কথায় ঔষুধ খাওয়া দুটোই একদম ভুল ধারণা। কারণ ওষুধ আমাদের শরীরকে যে সাময়িক আর দ্রুত আ...
26/07/2026

ওষুধ মানেই বিষ বা একটু কষ্ট হলেই কথায় কথায় ঔষুধ খাওয়া দুটোই একদম ভুল ধারণা।

কারণ ওষুধ আমাদের শরীরকে যে সাময়িক আর দ্রুত আরাম বা রিলিফ দিতে পারে, সেটা পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব নয়।

উদাহারণস্বরূপ হল, হঠাৎ করে মারাত্মক মাথা ব্যথা বা জ্বর উঠলে একটা প্যারাসিটামল যে দ্রুত আরাম দেয় তা অন্য কিছু দিয়ে পাওয়া যায় না।

​কিছু রোগ বা অবস্থা আছে যেখানে ওষুধ ছাড়া কোনো উপায় নেই এবং খেতেই হবে যেমন: শরীরের কোথাও কেটে গেলে গভীর ক্ষতস্থান পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপ্টিক বা ওষুধ, যেকোনো ছোট বা বড় অপারেশন বা সার্জারির আগে ও পরে ইনফেকশন ঠেকানোর ওষুধ, কিংবা শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে মারাত্মক ব্যথা বা ইনফেকশন হলে ওষুধ অবশ্যই লাগবে।

​তবে ডায়াবেটিস বা ওবেসিটির মতো যে রোগগুলো মূলত আমাদের লাইফস্টাইল বা জীবনযাপনের ভুলের কারণে হয় সেগুলোতে ওষুধের পাশাপাশি যদি নিয়মমতো খাওয়া দাওয়া ও সঠিক লাইফস্টাইল মেনে চলা যায় আস্তে আস্তে ঔষুধ থেকে মুক্তি সম্ভব।

যেমন: রোজ সকালে হাঁটাচলা বা রেজিস্টেন্স ট্রেনিং করা এবং সুগার বা জাঙ্ক ফুড বাদ দেওয়া, তাহলে দেখবেন একসময় অটোমেটিক ওষুধ ছাড়াই পুরোপুরি সুস্থ থাকা সম্ভব হচ্ছে।

লেখাটি ভাল লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ 🩺🌿

22/07/2026

"প্রসেসড খাবার যত খুশি খাও খালি বার্ন করে ফেললেই হল" এই থিওরির সাথে কি আপনি একমত?

Address

West Nasirabad (Nasirabad Housing Society / Panchlaish Area),
Chittagong
4209

Alerts

Be the first to know and let us send you an email when Safwan's Cure Revive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share