28/08/2026
♦️ ১৯৭৩ সাল
আওয়ামী লীগ ক্ষমতায় ;
ফরিদপুর জেলার তৎকালীন ভাংগা থানার খাটরা গ্রামের মুক্তিযোদ্ধা বাবলু সেন। বছরের জুলাই মাসের বর্ষায় বাবলু সেনকে হত্যার পর টুকরো টুকরো করে পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিলো। একই বছর ব্রামন্দী স্কুলের সত্য স্যারকে শ্বশুর বাড়ি শিবচরের গুয়া তলায় হত্যা করা হলেও এ দু'টি হত্যার বিচার হয়নি।
♦️১৯৮৭
জাতীয় পার্টি ক্ষমতায় ;
সেপ্টেম্বর মাসে ব্রাম্মনবাড়িয়া'র নিদারাবাদের শশাঙ্ক দেবনাথ'কে অপহরন করে হত্যা করে তাজুল ইসলাম। ১৯৮৯ সালের অক্টোবরে শশাঙ্কের স্ত্রী, পুত্র, কন্যসহ ৭ জনকে দ্বখন্ডিত করে হত্যা করে লাশের টুকরা বিলের মধ্যে ফেলে দেয় একই তাজুল। শশাঙ্ক পরিবারের ৮ জনকে হত্যার কারন ছিলো শশাঙ্কের জমি দখল
♦️২০০১ সাল
বিএনপি ক্ষমতায় ;
এদেশে ২০০১ সালে বিএনপি'র ভোটে জয়ের পরে হিন্দু নিধন হয়েছে, পূর্ণিমা ধর্ষিত হয়েছে। ১৯৭১ সালে এদেশে হিন্দু শুন্য করার চেষ্টা হয়েছে। সম্প্রতি রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে। ১৯৪৬ সাল থেকে এদেশে হিন্দু নিধন চলছে, যা আজও চলমান। ♦️হুমায়ূন/২৪.৮.২০২৬