CNB Chattogram News Broadcast

CNB Chattogram News Broadcast Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CNB Chattogram News Broadcast, News & Media Website, Chattogram, 2 No. Gate, Beside Chittagong shopping, Chittagong.

CNB – Chattogram News Broadcast
সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের অঙ্গীকারে।
CNB – Chattogram News Broadcast একটি স্বাধীন ও নিরপেক্ষ ডিজিটাল সংবাদমাধ্যম। চট্টগ্রামসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি

অদ্য ২৪/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা  ০৫.০০ ঘটিকায় আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন...
26/08/2026

অদ্য ২৪/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ০৫.০০ ঘটিকায় আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে জাহেদ হাসান (২৮), মোঃ নুরচ্ছফা (৩৪), মোঃ ইসমাইল নেওয়াজ (২৬) এবং মোঃ আসাদ (২৯) নামক চার জন ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে ৫০০/- (পাঁচশত টাকা) অর্থদন্ড এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আমির ভান্ডার দরবার শরীফের জশনে  জুলস পালন করেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম...
26/08/2026

আমির ভান্ডার দরবার শরীফের জশনে জুলস পালন করেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়।

23/08/2026

পটিয়ার ছনহরা ইউনিয়নে, মাদক ব্যবসায়ী ও মাদক সেবন নির্মূলে কঠোর হুশিয়ারি করেছেন পটিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ওয়াসিম । তিনি তরুন সমাজকে নিয়ে মাদক মুক্ত সমাজ গড়তে বদ্ধ পরিকর।।।।

#পটিয়া #তোহিদুলআলম #পটিয়াউন্নয়ন #মাদকমুক্তপটিয়া #তরুণদেরকর্মসংস্থান #পটিয়ামেয়র #নাগরিকসেবা #উন্নয়ন #কর্মসংস্থান #চট্টগ্রাম

চট্টগ্রাম পটিয়া মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে ফুলেল শুভেচছা জানিয়েছেন এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহ...
23/08/2026

চট্টগ্রাম পটিয়া মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে ফুলেল শুভেচছা জানিয়েছেন এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি, সদস্য ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

23/08/2026

পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতি খোরশেদ আলম বলেন

সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি ওজনের ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার।জনব বিপ্লব...
22/08/2026

সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি ওজনের ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার।

জনব বিপ্লব বসাক (৫৩) পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক মোড় সংলগ্ন মিমি সুপার মার্কেট ২য় তলাস্থ “নিউ কনক বাহার জুয়েলার্স” নামীয় প্রতিষ্ঠানের মালিক। রোমেন দে (৩৬) উক্ত প্রতিষ্ঠানে বিগত ১২/১৩ বছর যাবৎ সেলসম্যান হিসেবে কাজ করে আসছে। তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নিয়মিত দোকানে সেলসম্যান হিসেবে মালামাল বিক্রি করতেন এবং প্রতি সপ্তাহে ০১ জন স্টাফ দোকানের মালামাল মজুদ স্টক মিলিয়ে রাখতো। ১৪/০৮/২০২৬খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় দোকানের স্টাফরা স্বর্ণের অলংকারের মজুদ স্টক মিলাতে গিয়ে কিছু অসঙ্গতি লক্ষ্য করলে বিষয়টি দোকানের মালিককে মোবাইল ফোনের মাধ্যমে জানায়। মালিক সংবাদ পেয়ে দ্রুত বাসা থেকে দোকানের উদ্দেশ্যে রওনা করলে বিষয়টি বুঝতে পেরে সেলসম্যান রোমেন দে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মালিক দোকানে এসে অন্যান্য স্টাফদের নিয়ে দোকানের স্বর্ণালংকারের মজুদ স্টক মিলিয়ে দেখতে পায় যে, সেলসম্যান রোমেন দে এর দায়িত্বে থাকা দোকানের মজুদ স্টকের ০৭টি বক্সে রক্ষিত ৫৩(তিপ্পান্ন) টি স্বর্ণের চুড়ি, যাহার সর্বমোট ওজন অনুমান-৯২৭.৫০০ গ্রাম বা ৭৯.৫১ ভরি, সর্বমোট মূল্য অনুমানিক-১,৮৮,২৯,৯০০/- (এক কোটি আটাশি লক্ষ উনত্রিশ হাজার নয়শত টাকা) যথাস্থানে নাই এবং উক্ত ০৭টি বক্সে ৫৩(তিপ্পান্ন)টি স্বর্ণের চুড়ির পরিবর্তে ইমিটেশন চুড়ি রাখা। ঘটনার পরেই দোকানের মালিক পাঁচলাইশ মডেল থানায় মামলা নং-১০, তারিখ: ১৫/০৮/২০২৬খ্রি. ধারা-৪০৮/৪২০/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করেন। বাদীর উক্ত মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/শওকত ইমাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গুপ্তচরের তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ইং ১৮/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে উক্ত মামলার আসামী রোমেন দে (৩৬)’কে গ্রেফতার করে।পরবর্তীতে ইং ১৮/০৮/২০২৬ তারিখ আসামী রোমেন দে (৩৬)’কে বিজ্ঞ আদালতের সোপর্দ পূর্বক পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিজ্ঞ আদালত ০৩(তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে তাকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনার বিষয়ে নিবিড় ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী রোমেন দে(৩৬) মামলার আত্মসাৎকৃত ৫৩(তিপ্পান্ন)টি স্বর্ণের চুড়ি বিভিন্ন জুয়েলার্সে বন্ধক রেখেছে মর্মে জানায় এবং উক্ত ৫৩টি চুড়ির মধ্যে ৪৬টি চুড়ি সিএমপি’র বাকলিয়া থানাধীন মিয়াখান নগর রোডস্থ “মর্ডাণ ইরানী জুয়ের্লাস” এর মালিক শ্যামল সিংহ (৪৭) এর নিকট বন্ধক রেখেছে মর্মে জানায়। পরবর্তীতে আসামী রোমেন দে(৩৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ১৯/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় বোয়ালখালী থানাধীন কানুনগোপাড়া এলাকা হইতে আসামী শ্যামল সিংহ (৪৭) গ্রেফতার করা হয়। অতঃপর ধৃত আসামী শ্যামল সিংহ (৪৭) এর দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ১৯/০৮/২০২৬ তারিখ সিএমপি’র বাকলিয়া থানাধীন মিয়াখান নগর রোডস্থ তার মালিকানাধীন “মর্ডাণ ইরানী জুয়ের্লাস” হইতে ০৭টি ভিন্ন ভিন্ন ওজনের স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-১৪২.৪০ গ্রাম) উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে ইং ২০/০৮/২০২৬ তারিখ আসামী শ্যামল সিংহ (৪৭)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিজ্ঞ আদালত ০৩(তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে তাকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনার বিষয়ে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী শ্যামল সিংহ (৪৭) তাহার নিকট বন্ধকী অবশিষ্ট ৩৯(ঊনচল্লিশ)টি স্বর্ণের চুড়ি বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী ব্যবসায়ীর নিকট বন্ধক রেখেছে মর্মে জানায়। আসামী শ্যামল সিংহ (৪৭) এর দেওয়া তথ্য মতে ইং ২০/০৮/২০২৬ তারিখ কোতোয়ালী থানাধীন স্বর্ণ বন্ধকী দোকান যথাক্রমে “মর্ডাণ রিনা জুয়ের্লাস” হইতে ০৩টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৫৮.৮৫ গ্রাম), “সাহা জুয়েলার্স” হইতে ১৬টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৩১৮.৬৯ গ্রাম) এবং “বন্ধকী ব্যবসায়ী লিটন মহাজন” এর নিকট হতে ০১টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-২৯.৪৬ গ্রাম), “বন্ধকী ব্যবসায়ী সাগর কারিগর” এর নিকট হতে ০৫টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-১০৯.৭৩ গ্রাম), “বন্ধকী ব্যবসায়ী পার্থ মহাজন” এর নিকট হতে ১১টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-২৫০.৩৮ গ্রাম), “বন্ধকী ব্যবসায়ী রুবেল মহাজন” এর নিকট হতে ০৩টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৮০.৬২ গ্রাম) উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। অপর আসামী রোমেন দে (৩৬) এর দেওয়া তথ্য মতে ইং ২০/০৮/২০২৬ তারিখ বাকলিয়া থানাধীন স্বর্ণ বন্ধকী দোকান যথাক্রমে “মর্ডাণ রিয়া জুয়ের্লাস” হইতে ০৩টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৬৩.০১ গ্রাম), “শাহ আমানত জুয়ের্লাস” হইতে ০৩টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৪৭.৯৭ গ্রাম), চকবাজার থানাধীন স্বর্ণ বন্ধকী দোকান যথাক্রমে “ফেন্সী জুয়ের্লাস” হইতে ০২টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-৩৯.৪৪ গ্রাম), “তাজমহল জুয়ের্লাস” হইতে ০১টি স্বর্ণের চুড়ি (যাহার মোট ওজন-১৭.৭৯ গ্রাম) উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উল্লেখ্য যে,উক্ত মামলায় ০৬(ছয়) জন আসামী গ্রেফতারসহ সর্বমোট ৫৫ পিস স্বর্ণের চুড়ি, যাহার ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যাহার পরিমাণ ১১৫৮.৩৩ গ্রাম উদ্ধার করা হয়।

পটিয়ার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব খোরশেদ আলম...
21/08/2026

পটিয়ার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব খোরশেদ আলম...

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু।
20/08/2026

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু।

20/08/2026

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে।।

আশিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ ইসমাইল হোসেন পটিয়া প্রতিনিধি:আসন্ন আশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে র...
17/08/2026

আশিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ ইসমাইল হোসেন
পটিয়া প্রতিনিধি:
আসন্ন আশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ ইসমাইল হোসেন। স্থানীয় বিএনপির সমর্থন নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, যোগাযোগ বৃদ্ধি এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ ইসমাইল হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আশিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
এদিকে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে সাধারণ ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে তিনি ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করছেন।
— স্থানীয় প্রতিনিধি, আশিয়া

Address

Chattogram, 2 No. Gate, Beside Chittagong Shopping
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNB Chattogram News Broadcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share