18/04/2026
১৮এপ্রিল (শনিবার) রাত ৮টার দিকে উপজেলার চরম্বা নাফরটিলা বাজারে ট্রাভেলস অ্যান্ড এজেন্সির দোকানে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবং লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন।
অভিযানকালে উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা (এএও) ফয়সাল আমীর, এনএসআই এর সদস্যরা ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন বলেন, জেলা এনএসআই, চট্টগ্রাম এর তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা নাপারটিলা এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ করার দায়ে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়। দোকানের জাহেদুল ইসলাম নামে একজন কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার জরিমানা প্রদান করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।