13/08/2026
ভারত, পাকিস্তান, আর এবার অস্ট্রেলিয়া...
ক্রিজের একপ্রান্ত আঁকড়ে ধরে অস্ট্রেলিয়াকে টানার চেষ্টা করছিলেন স্টিভ স্মিথ, তবে হাসান মাহমুদ আজ ছিলেন অন্য মুডে...
বড় শটের চেষ্টা করা স্টিভ স্মিথ ব্যাটে-বলে টাইমিংটাই মিলাতে পারলেন না, ব্যাটের কানায় লেগে শূন্যে ভাসা বলটি গ্লাভসবন্দী করলেন লিটন দাস, আর তাতেই হাসানের ক্যারিয়ারের তৃতীয় ৫ উইকেট!
এর আগে, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এবং চেন্নাইয়ে ভারতের বিপক্ষে হাসান লিখেছিলেন ৫ উইকেটের গল্প! আর এবার লিখলেন ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে...
প্রতিপক্ষের মাটিতে প্রতিপক্ষকে পরাস্ত করা চিত্রনাট্যের মতোই সুন্দর... আর এটা হয়তো এখন সবচেয়ে বেশি জানেন হাসান মাহমুদ! কারণ, টেস্ট ক্যারিয়ারে ৩ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, আর ৩ বারই প্রতিপক্ষের মাটিতে...
শুধু তাই নয়... অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৯৮ রানে, হাসান মাহমুদ নিয়েছেন ৫৫ রানে ৬ উইকেট... টেস্টে কোনো বাংলাদেশি পেসারের তৃতীয় সেরা বোলিং ফিগার।
আর এক ইনিংসে বাংলাদেশের পেসাররা সবকটি (১০টি) উইকেট নেওয়ার ঘটনা এটি মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এমনটি হয়েছিল... যে ইনিংসে হাসানই নিয়েছিলো ৫ উইকেট।
"জনস্বার্থে প্রচারিত"