Fakhrul Islam bd

Fakhrul Islam bd Fakhrul Islam bd

মন্ত্রীত্ব নিয়ে সচিবালয়ে বসে বসে বিফিং দিলে চলবে না।প্রতিদিন বাজার মনিটরিং এর জন্য পুলিশ মেজিস্টড ও ভাম্যমান আদালত চালু ...
19/02/2026

মন্ত্রীত্ব নিয়ে সচিবালয়ে বসে বসে বিফিং দিলে চলবে না।প্রতিদিন বাজার মনিটরিং এর জন্য পুলিশ মেজিস্টড ও ভাম্যমান আদালত চালু করতে হবে।

17/02/2026

এল,পি,গ্যাস এর ফিলিং বোতল ও চলিত দাম সহ প্রত্যক বোতল লিখা ব্যাধ্যতা মূূলক করা হউক।

দেশে এখনো ১৭/১৮শ টাকার নিচে গ্যাস এখনো পাওয়া যাচ্ছে না।যারা ডিলার ও গ্যাস সরবরাহ ও বটলিং করে এরা সব আওয়ামী লীগের চেলা চা...
17/02/2026

দেশে এখনো ১৭/১৮শ টাকার নিচে গ্যাস এখনো পাওয়া যাচ্ছে না।যারা ডিলার ও গ্যাস সরবরাহ ও বটলিং করে এরা সব আওয়ামী লীগের
চেলা চামুণ্ডা।এদের কে ডিলার ও যারা
জড়িত তাদের সব কিছু বাতিল করে নতুন ভাবে গ্যাস সরবরাহ বিতরণ এর জন্য সুন্দর উদ্যোগ নিতে হবে।

এই সেই হাওয়া ভবনের মালিক আবার উত্থান বিস্তারিত পড়ুন :---**************************************বিসিবির সাবেক সভাপতি, হাওয...
15/02/2026

এই সেই হাওয়া ভবনের মালিক আবার উত্থান বিস্তারিত পড়ুন :---
**************************************বিসিবির সাবেক সভাপতি, হাওয়া ভবনের মালিক, ২০১৮ সালে নমিনেশন না পেয়ে পদত্যাগ করা লবী ফিরলো সংসদে!

খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। আর যিনি বিজয়ী হয়েছেন তার নাম আলী আসগর লবী। আমাদের অধিকাংশ মানুষ বাংলাদেশের রাজনীতির আগের ইতিহাস এবং রাজনৈতিক চরিত্রগুলো সম্পর্কে অসচেতন থাকার কারণে অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন না।

২০০১-২০০৬ সালে চারদলীয় জোটের আমলে এই লবী সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ের আশীর্বাদ থাকায় ২০০৪ সালে গিয়ে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসিরও প্রেসিডেন্ট হন। এরপর গত ১৬ বছর তার কোনো খবর পাইনি। উধাও অবস্থায় থেকে হঠাৎ নির্বাচনের আগে বিপুল অর্থ নিয়ে তিনি উদয় হলেন। তার ক্ষমতা ও প্রভাবের নেপথ্যে আরেকটি বড়ো কারণ হলো আলোচিত হাওয়া ভবনের কথিত মালিক ছিলেন এই আলী আসগর লবী।

আরো কিছু তথ্য দেই। তিনি একজন টাকার কুমির। এবারের নির্বাচনের সময় দেয়া হলফনামা অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫৬ কোটি টাকা আর বাৎসরিক আয় আড়াই কোটি টাকা। তার উত্থান পর্ব শুরু হয় ২০০১ সালের পর। ২০০১ সালের নির্বাচনে মরহুমা বেগম জিয়া আরো কয়েকটি আসনের পাশাপাশি খুলনা ২ আসন থেকেও নির্বাচন করেন। নির্বাচিত হওয়ার পর তিনি খুলনা ২ আসনটি ছেড়ে দিলে সেখান থেকেই উপনির্বাচনে জিতে আসেন আলী আসগর লবী।

২০০৬ সালে জোট সরকার বিদায় নেয়ার পর লবী সাহেবের কপালে শনি নেমে আসে। হাওয়া ভবন ঘনিষ্ঠতার কারনে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়ে। অবস্থা প্রতিকূল দেখে তিনি দেশের বাইরে চলে যান। ২০০৭ সালে একটি মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০১৮ সালে খুলনা ২ আসনে তাকে মনোনয়ন না দিয়ে নজরুল ইসলাম মনজুকে নমিনেশন দেয়ায় তিনি ক্ষুব্ধ হন। গোস্বা হয়ে ২০১৯ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনপি মহাসচিবের কাছে সেই পদত্যাগপত্র চলে যায়। তখন তিনি জানান, তার থাইরয়েডের ক্যান্সার হয়েছে। ৭০ এর বেশি বয়স। তাই তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকতে ইচ্ছুক নন।

কিন্তু জুলাই অভ্যুত্থানের পর তিনি দেশে চলে আসেন এবং খুলনা ২ নিয়ে আর বাড়াবাড়ি না করে খুলনা ৫ আসন থেকে নির্বাচন করেন। এলাকায় চাওর আছে, পরওয়ার সাহেবের বিরুদ্ধে নির্বাচনে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন। বিশেষ করে হিন্দু ভোটারদের ভোট পাওয়ার জন্য তিনি কয়েক কোটি টাকা ব্যয় করেছেন বলে জনশ্রুতি আছে। @আলী মাবরুর

10/02/2026

মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস আপনি চলে যাওয়ার আগে ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক কে একটি সূরাহা করে দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পরিবহন এবং সংরক্ষণের কার্যক্রম ...
09/02/2026

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পরিবহন এবং সংরক্ষণের কার্যক্রম শেষ ধাপে, ঠিক সে সময়ই নতুন করে নাশকতার ভয়াবহ আশঙ্কাজনক পরিকল্পনার তথ্য সামনে এসেছে। এ পরিকল্পনার মূল অংশ হলো—যেসব স্থানে নির্বাচনি সরঞ্জাম রাখা হয়েছে, সেখানে রাতের আঁধারে অতর্কিত হামলা চালানো এবং ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমা ব্যবহারের মাধ্যমে অগ্নিসংযোগ করে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়াটিই ভন্ডুল হয়ে যায়। গোয়েন্দা তথ্যে জানা গেছে, ক্যাডারদের হাতে ইতোমধ্যে গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু ‘হিট স্কোয়াড’ গঠন করা হয়েছে, যারা শুধু সরঞ্জাম ধ্বংসের কাজ করবে। নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। এ তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সতর্কতা জারি করেছে।

রাজনীতি এবং ভোট:আপনার ব্যাংক এবং পুঁজিবাজারের টাকা বাঁচাতে ব্যাংক ডাকাত, দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজি, ভূমিদস্যু প্রার্থীদে...
06/02/2026

রাজনীতি এবং ভোট:
আপনার ব্যাংক এবং পুঁজিবাজারের টাকা বাঁচাতে ব্যাংক ডাকাত, দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজি, ভূমিদস্যু প্রার্থীদের এড়িয়ে চলুন...
(Copy post)

একদিন হিটলার একটি মুরগি হাতে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এলেন। তিনি মুরগিটির মাথাটা বগলের নিচে শক্ত করে ধরে রেখেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি মুরগিটির পালক একে একে ছিঁড়তে শুরু করলেন। মুরগিটি যন্ত্রণায় চিৎকার করছিল এবং হিটলারের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ছটফট করছিল। কিন্তু হিটলার তাকে ছাড়লেন না, বা তার চিৎকারে কোনো মনোযোগও দিলেন না—তিনি শুধু পালক ছিঁড়তেই থাকলেন।।

মন্ত্রিসভার সদস্যরা তাকে বললেন: “এই নিরীহ প্রাণীটাকে এভাবে কষ্ট দেবেন না। ওকে ছেড়ে দিন।”

কিন্তু হিটলার কারো কথা শুনতে রাজি হলেন না।

অবশেষে, সব পালক ছিঁড়ে ফেলার পর তিনি মুরগিটিকে মাটিতে ছুঁড়ে ফেললেন। তারপর তিনি পকেট থেকে কিছু শস্যদানা বের করে মুরগিটিকে খাওয়াতে শুরু করলেন। সেই অবস্থায়, খাবারের জন্য মরিয়া হয়ে মুরগিটি আবার হিটলারের হাতের দিকে তাকাতে শুরু করল।

হিটলার শস্যদানা দেখিয়ে তাকে কাছে ডাকলেন। কিছুক্ষণ পর মুরগিটি এসে তার পাশে বসলো এবং সেই কয়েকটি দানা খেতে লাগল। যে মুরগিটি এতক্ষণ হিটলারের হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিল, সেই মুরগিটিই এখন আবার তার পাশে এসে বসলো—মাত্র কয়েকটি শস্যদানার জন্য।

মন্ত্রিসভার সদস্যরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন: “এটা কী?” হিটলার উত্তর দিলেন: “ভোটাররা ঠিক এমনই। সাড়ে চার বছর ধরে আমরা তাদের পালক ছিঁড়ি। আর তারপর, শেষ ছয় মাসে আমরা তাদের দিকে কয়েকটি দানা ছুঁড়ে দিই। সেই কয়েকটি দানার জন্য ভোটাররা সাড়ে চার বছরে আমাদের করা সমস্ত অন্যায় ভুলে যায়—এবং তারা আবার আমাদেরকেই ভোট দেয়।”
" কালের প্ররিক্রমে সত্যি ঘটনা টি আজ আমাদের মাঝে একান্ত প্রয়োজন "

06/02/2026

এল,পি গ্যাস সূস্ঠ তদারকি ও সরাসরি ভোক্তার কাছে এলাকা ভিত্তিক বিক্রি করলে এতোদিনে দাম কমে যেতো অথচ এখনো ১৭/১৮ শ টাকা।

05/02/2026

আওয়ামী সিন্ডিকেট এল,পি,ডিলার ও বটলিং এ যারা জড়িত তাদের লাইসেন্স বাতিল করা হউক।

Address

Cda Avenue Ctg
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Fakhrul Islam bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share