06/08/2026
বয়স বাড়াটা কোনো সমস্যা নয়।
সমস্যা হলো, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেওয়া।
সংসার, কাজ, দায়িত্ব সবকিছুর মাঝেও যদি নিজের জন্য প্রতিদিন মাত্র এক ঘণ্টা সময় বের করা যায়, তাহলে অনেক কিছুই বদলে যেতে পারে।
আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে লড়াই করছি।
আমি যদি চেষ্টা করতে পারি, তাহলে আপনিও পারবেন।
৩০-এর পর থেকেই শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করে।
৩৫-এর পর সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়।
👉আমার দিনটা শুরু হয় খুব ভোরে। এরপর প্রায় দুই ঘণ্টা জার্নি করে চাকরিতে যেতে হয়। সারাদিন ক্লাস নেওয়া, স্কুলের বিভিন্ন দায়িত্ব, কাজের চাপসব মিলিয়ে কখন যে বিকেল হয়ে যায়, টেরই পাই না।
তারপর আবার দুই ঘণ্টার জার্নি করে বাসায় ফিরি। অর্থাৎ প্রতিদিন প্রায় চার ঘণ্টা শুধু যাতায়াতেই চলে যায়।
বাসায় ফিরলেই তো আর দায়িত্ব শেষ হয় না। নিজের যত্ন, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ সবকিছু মিলিয়ে অনেক সময় শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে যায়। মাঝেমধ্যে মনে হয় একটু থেমে যাই। কিন্তু আবার নিজেকেই বলি, একটু একটু করে হলেও এগিয়ে যেতে হবে।
৩০-এর পর শরীরের পরিবর্তনগুলো খুব স্পষ্টভাবে অনুভব করছি।
👉আগে রাত জেগে কাজ করতে কোনো সমস্যা হতো না। এখন এক রাত জেগে থাকলেই পরের দিন সকাল থেকেই শরীর জানান দেয়। সারাদিন ক্লান্ত লাগে, কাজের এনার্জি থাকে না, মনে হয় শুধু ঘুমাই।
👉আগে সারাদিন কাজ করার পরও শরীর এতটা প্রতিবাদ করত না। এখন একটু বেশি পরিশ্রম হলেই রাতের দিকে পায়ে ব্যথা শুরু হয়। তখন বুঝি, শরীর আগের মতো নেই।
তাই এখন আমি নিজেকে যতটা সম্ভব মেইনটেইন করার চেষ্টা করি।
💪যেগুলো মেনে চলার চেষ্টা করি—
✔️ খাবারের ব্যাপারে সচেতন হয়েছি। চিনি পুরোপুরি বাদ দিয়েছি। মাঝে মাঝে খাই তাও।
✔️ কার্বোহাইড্রেট খাই, কিন্তু খুবই কম। প্রতিদিনও না অনেক সময় একদিন পরপর, তাও দুপুরে অল্প পরিমাণে। আবার অনেক দিন সেটাও খাওয়া হয় না।
✔️ কোনোদিন যদি একটু বেশি কার্ব খেয়ে ফেলি, তাহলে পরের খাবার বা পরের দিন সেটা ব্যালেন্স করার চেষ্টা করি।
✔️ যতটা সম্ভব নিয়মিত হাঁটি এবং শরীরচর্চা করার চেষ্টা করি। সময় স্বল্পতার জন্য এখন জীমে রেগুলার যাওয়া না হলেও চেস্টা করি এক ঘন্টা হাঁটার।
👉আমার লক্ষ্য এখন আর শুধু ওজন কমানো নয়।
আমি Strong & Fit থাকতে চাই।
কারণ আমি জানি, এই শরীরটাই আমাকে প্রতিদিন এতটা পথ চলতে সাহায্য করে, এতগুলো দায়িত্ব পালন করতে শক্তি দেয়।
আজ নিজের শরীরের যত্ন নিলে, ভবিষ্যতের আমিই এর সুফল পাব।
❓আপনার বয়স কত?
৩০-এর পর শরীরের সবচেয়ে বড় কোন পরিবর্তনটা আপনি অনুভব করেছেন?
কমেন্টে জানাতে পারেন। সবার অভিজ্ঞতা পড়তে ভালো লাগবে। ✍️✍️✍️✍️✍️