10/09/2026
সবুজ আমার খুব পছন্দ। ব্যস্ততা আর প্রতিদিনের ছোটাছুটির মাঝে সুযোগ পেলেই সবুজের কাছে ফিরে যাই। একটু বসে থাকা, চারপাশটা দেখা আর নিজের মতো কিছুটা সময় কাটানো। বোধ হয় এইটুকু শান্তির জন্যই বারবার সবুজের কাছে ফিরতে ভালো লাগে। 🌿
চট্টগ্রামের ভাটিয়ারি লেক ,জলের বুকে ভেসে থাকা কচুরিপানা, চারপাশের গাছপালা আর পানিতে তাদের ছায়া দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছে টের পাইনি! মনে হয়েছ আরেকটু থাকি। এখনই ফেরার কী তাড়া? কিন্তু সন্ধ্যা হয়ে গেল...