Mahbub Aleen

Mahbub Aleen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahbub Aleen, Digital creator, Chittagong.

বন্ধুত্ব নয়, পারস্পরিক স্বার্থ—বাণিজ্য কি আঞ্চলিক শান্তির নতুন ভিত্তি হতে পারে?দক্ষিণ এশিয়ার রাজনীতি, বাংলাদেশ-ভারত বাণি...
01/09/2026

বন্ধুত্ব নয়, পারস্পরিক স্বার্থ—বাণিজ্য কি আঞ্চলিক শান্তির নতুন ভিত্তি হতে পারে?
দক্ষিণ এশিয়ার রাজনীতি, বাংলাদেশ-ভারত বাণিজ্য, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যের মাধ্যমে পারস্পরিক নির্ভরতা কীভাবে রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে—এই বিষয়গুলো নিয়েই আমার নতুন কলাম ‘বন্ধুত্ব নয়, পারস্পরিক স্বার্থ: বাণিজ্য কি আঞ্চলিক শান্তির নতুন ভিত্তি?’

কলামটি প্রকাশিত হয়েছে দৈনিক মুখপাত্র পত্রিকায়।
🔗 লেখার লিংক কমেন্টে দেওয়া হলো।

#দৈনিকমুখপাত্রপথিক

অনুমান নয়, যাচাই—সফল সিদ্ধান্তের আসল ভিত্তিআমরা অনেক সময় ব্যবসা, ক্যারিয়ার বা নতুন কোনো উদ্যোগ শুরু করি কিছু অনুমানের...
08/07/2026

অনুমান নয়, যাচাই—সফল সিদ্ধান্তের আসল ভিত্তি
আমরা অনেক সময় ব্যবসা, ক্যারিয়ার বা নতুন কোনো উদ্যোগ শুরু করি কিছু অনুমানের ওপর ভর করে। ভাবি—"মানুষ এটা চাইবে", "লোকেশন ভালো", "দাম ঠিক আছে", "গ্রাহক আসবেই"। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাগুলো কি সত্যিই যাচাই করা হয়েছে?

ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ক্রিটিকালি ইম্পর্টেন্ট আজমশান অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ অনুমানগুলো, যেগুলো ভুল হলে পুরো পরিকল্পনাই ব্যর্থ হতে পারে।

ধরুন আপনি একটি যোগব্যায়াম স্টুডিও খুলতে চান। শুরু করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন—
✅ এই এলাকায় সত্যিই কি পর্যাপ্ত গ্রাহক আছে?
✅ মানুষ কি মাসিক সদস্যপদের জন্য অর্থ ব্যয় করতে আগ্রহী?
✅ ভাড়ার খরচ ও পরিচালন ব্যয় বহন করা সম্ভব?
✅ প্রতিযোগীদের থেকে আলাদা কী মূল্য দিচ্ছেন?

উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি শুধু বড় স্বপ্ন নয়; নিজের ধারণাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা।
জন মেনার্ড কেইনসের একটি বিখ্যাত উক্তি মনে রাখা যায়,"It is better to be roughly right than precisely wrong."
মোটামুটি সঠিক হওয়া, নিখুঁতভাবে ভুল হওয়ার চেয়ে অনেক ভালো।
সিদ্ধান্ত নেওয়ার আগে অনুমানগুলোকে পরীক্ষা করুন। কারণ সফল ব্যবসা শুরু হয় বিশ্বাস দিয়ে নয়, প্রমাণ দিয়ে।

#উদ্যোক্তা #ব্যবসা

My article, “When Attention Becomes Currency, Is Bangladesh Ready?”, has been published in Daily News Mail. The piece ex...
12/06/2026

My article, “When Attention Becomes Currency, Is Bangladesh Ready?”, has been published in Daily News Mail.

The piece explores the attention economy, Gen Z, and the future of Bangladesh’s digital transformation.

🔗 Link in the comments.

ঈদুল আযহা শুধু একটি উৎসব নয়,এটি ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক গভীর শিক্ষা। 🌙জীবনের ব্যস্ততা, কষ্ট আর না বলা যু...
28/05/2026

ঈদুল আযহা শুধু একটি উৎসব নয়,
এটি ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক গভীর শিক্ষা। 🌙
জীবনের ব্যস্ততা, কষ্ট আর না বলা যুদ্ধের মাঝেও ঈদ আমাদের মনে করিয়ে দেয়—
মানুষের প্রতি মায়া, সম্পর্কের প্রতি দায়িত্ব এবং হৃদয়ের পবিত্রতাই সবচেয়ে বড় সৌন্দর্য।
এই পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহ আমাদের সবার জীবনে শান্তি, রহমত ও বরকত দান করুন।
যাদের হৃদয়ে কষ্ট আছে, তারা প্রশান্তি পাক।
যারা সংগ্রাম করছেন, তারা নতুন সাহস খুঁজে পান।
আর আমাদের সবার জীবন মানবিকতা ও ভালোবাসায় ভরে উঠুক।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ✨

“শূন্য থেকে শুরু করেও জেতা যায়—যদি থেমে না যান”একজন উদ্যোক্তার সাফল্যের গল্প আমরা সাধারণত তখনই দেখি, যখন তার অফিস বড় হয়,...
12/05/2026

“শূন্য থেকে শুরু করেও জেতা যায়—যদি থেমে না যান”
একজন উদ্যোক্তার সাফল্যের গল্প আমরা সাধারণত তখনই দেখি, যখন তার অফিস বড় হয়, ব্র্যান্ড পরিচিত হয়, কিংবা আয় লাখে পৌঁছে যায়। কিন্তু খুব কম মানুষই দেখে সেই রাতগুলো, যখন সে চুপচাপ বসে ভাবত—“আমি কি সত্যিই পারবো?”

প্রথম অর্ডার না আসার হতাশা, মানুষের অবহেলা, পরিবারের সন্দেহ, পুঁজি সংকট, নিজের ভিতরের ভয় সবকিছুর সঙ্গে লড়াই করেই একজন উদ্যোক্তা তৈরি হয়।
অনেকেই শুরু করে, কিন্তু খুব কম মানুষ টিকে থাকে। কারণ উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা না; এটা মানসিক শক্তিরও পরীক্ষা।

একজন নারী উদ্যোক্তা ছিলেন, যিনি নিজের রান্নাঘর থেকে ছোট্ট একটি খাবারের পেজ শুরু করেছিলেন। প্রথম এক মাসে তিনি মাত্র তিনটি অর্ডার পেয়েছিলেন। মানুষ বলেছিল, “এতে কিছু হবে না।”

কিন্তু তিনি থামেননি। প্রতিদিন একটু একটু করে শিখেছেন—কীভাবে ভালো ছবি তুলতে হয়, কাস্টমারের সাথে কথা বলতে হয়, নিজের কাজকে আরও উন্নত করতে হয়।
আজ সেই ছোট্ট পেজ থেকেই কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে।সফলতা হঠাৎ আসে না।

সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা,
অসংখ্য ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানো,
এবং নিজের স্বপ্নকে শেষ পর্যন্ত বিশ্বাস করার মাধ্যমে।

মনে রাখবেন,আজকে আপনার ব্যবসা ছোট হতে পারে,আপনার পোস্টে লাইক কম হতে পারে,আপনার প্রোডাক্ট হয়তো এখনও ভাইরাল হয়নি কিন্তু ধারাবাহিকতা যদি থাকে, তাহলে একদিন আপনার গল্পও অন্যদের অনুপ্রেরণা হবে।

উদ্যোক্তা মানে শুধু টাকা আয় না।উদ্যোক্তা মানে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস।তাই হাল ছাড়বেন না।একদিন আপনার আজকের সংগ্রামই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে।

এলিন মাহবুব

#উদ্যোক্তা
#নারী_উদ্যোক্তা
#মোটিভেশন
#ব্যবসা
#সফলতা
#স্বপ্ন
#অনুপ্রেরণা
#স্টার্টআপ






প্রতিটি সফল মানুষের গল্পে একজন মায়ের নীরব ত্যাগ লুকিয়ে থাকে।কেউ সন্তানের স্বপ্নের জন্য নিজের স্বপ্ন থামিয়েছেন, কেউ অভাবে...
10/05/2026

প্রতিটি সফল মানুষের গল্পে একজন মায়ের নীরব ত্যাগ লুকিয়ে থাকে।
কেউ সন্তানের স্বপ্নের জন্য নিজের স্বপ্ন থামিয়েছেন, কেউ অভাবের সংসারে থেকেও সাহস দিয়েছেন—‘তুমি পারবে।’

আজকের অনেক উদ্যোক্তা, লেখক, নেতা কিংবা সফল মানুষ হয়তো আলোয় আছেন, কিন্তু তাদের সেই আলোর পেছনে দাঁড়িয়ে আছেন একজন মা, যিনি নিঃশব্দে পুরো যুদ্ধটা লড়েছেন।

মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আপনার মায়ের এমন কোন ত্যাগ বা অনুপ্রেরণার গল্প আছে, যা আজও আপনাকে এগিয়ে যেতে শক্তি দেয়?

“উন্নয়ন” কি সত্যিই স্বাধীনতার পথ দেখাচ্ছে, নাকি তৈরি করছে নতুন নির্ভরশীলতা?ঋণ, বৈদেশিক প্রভাব, ডলারের একাধিপত্য, পোশাক শ...
09/05/2026

“উন্নয়ন” কি সত্যিই স্বাধীনতার পথ দেখাচ্ছে, নাকি তৈরি করছে নতুন নির্ভরশীলতা?
ঋণ, বৈদেশিক প্রভাব, ডলারের একাধিপত্য, পোশাক শিল্পের বৈষম্য আর জলবায়ু অন্যায়ের ভেতর দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমার নতুন লেখায় —
‘ঋণ বনাম সার্বভৌমত্ব: বৈশ্বিক অর্থনীতির বেড়াজালে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’
উন্নয়ন কেবল মেগা প্রকল্পের নাম নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সার্বভৌমত্ব, ন্যায্যতা ও ভবিষ্যৎ প্রজন্মের দায়।
আজ প্রকাশিত হয়েছে Press Desk BD পত্রিকায়।
পড়ার আমন্ত্রণ রইল। ✍️
— এলিন মাহবুব

লিংকটি কমেন্টে দেয়া হলো :

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Aleen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share