Mh shamim bhai

Mh shamim bhai [২:২০৮] আল বাকারা

হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।

14/08/2026

সুনানে আন-নাসায়ি
হাদিস নাম্বার ৫৬
অধ্যায়-পবিত্রতা

এক বেদুঈন মসজিদে এসে প্রস্রাব করে দেয়। লোকেরা তার প্রতি রাগান্বিত হলো। রসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমরা তাকে ধমক দিও না এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা, তোমরা নম্র ব্যবহারের জন্যে প্রেরিত হয়েছো, কঠোর ও রূঢ় আচরণের জন্যে প্রেরিত হওনি।

14/08/2026

খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস # #হাদিস

11/08/2026

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, সে যেন হাওদার খুঁটির ন্যায় একটি কাঠি তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সে তার সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় একটি কাঠি দাঁড় না করায়- এমতাবস্থায় তার সামনে দিয়ে গাধা, মহিলা এবং কালো কুকুর চলাচল করলে তার সালাত নষ্ট হয়ে যাবে।

[আবদুল্লাহ ইবন সামিত (রাঃ) বলেন] : আমি বললাম, হে আবু যার (রাঃ)! কালো কুকুরের কি অপরাধ, অথচ লাল ও হলুদ বর্ণের কুকুরও তো রয়েছে? তিনি বললেন, হে ভাতিজা! তুমি আমাকে যে প্রশ্ন করেছ, আমিও রসূলুল্লাহ (ﷺ) -কে এ রকম প্রশ্ন করেছিলাম। তিনি উত্তরে বলেছেনঃ কালো কুকুর হলো একটি শয়তান।

10/08/2026

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আজান দেওয়া এবং প্রথম লাইনে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা রয়েছে তা যদি মানুষ জানতে পারত, তবে তা পাবার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। দুপুরের সালাতের যে মর্যাদা রয়েছে তা যদি তারা জানতে পারত, তবে তারা এটা লাভ করার প্রতিযোগিতায় লেগে যেত। ইশা ও ফজরের সালাতের মধ্যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে তা যদি জানতে পারত তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এসে সালাতে উপস্থিত হত।

10/08/2026

মুহাম্মদ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি (রুকু-সিজদা থেকে) ইমামের আগে মাথা উঠায় তার কি (এ কাজের জন্য) ভয় হয় না যে, আল্লাহ তার মাথা গাধার মাথার মত করে দিবেন।

09/08/2026

রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (সালাতের) শিক্ষা দিয়ে বলতেন: ইমামের আগে কোনো কাজ করো না। সে যখন ‘আল্লাহু আকবার’ বলে, তোমরা ‘আল্লাহু আকবার’ বলো। সে যখন, ‘ওয়ালাদ্দাল্লীন’ বলে, তোমরাও তখন ‘আমীন’ বল। সে যখন রুকুতে যায়, তোমরাও তখন রুকুতে যাও। সে যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে, তোমরা তখন “আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ” বলো।

09/08/2026

সহিঃ মুসলিম ৭৩৫ নম্বর হাদিস

তিনি নবি (ﷺ) -কে বলতে শুনেছেনঃ তোমরা যখন মুয়ায্‌যিনকে আজান দিতে শোন, তখন সে যা বলে তোমরাও তাই বল। অতঃপর আমার উপর দরুদ পাঠ কর। কেননা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এতে তার উপর দশবার রহমত বর্ষণ করেন। অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা কর। কেননা, ‘ওয়াসিলা’ জান্নাতের একটি সম্মানজনক স্থান। এটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনকেই দেওয়া হবে। আমি আশা করি, আমিই হব সে বান্দা। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবে তার জন্য (আমার) শাফাআত ওয়াজিব হয়ে যাবে।

09/08/2026

সহীহ মুসলিম হাদিস নাম্বার ৭১০

তিনি একবার মাদিনার কোন এক রাস্তায় নবী (ﷺ) -এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি (আবু হুরায়রা) তখন জানাবাত (অপবিত্র) অবস্থায় ছিলেন। এ কারণে তিনি আস্তে করে পাশ দিয়ে চলে গেলেন এবং গোসল করলেন। নবী (ﷺ) তাঁকে খুঁজলেন। যখন তিনি আসলেন, নবী (ﷺ) বললেন, “হে আবু হুরায়রা! তুমি কোথায় ছিলে?” তিনি বললেন, “ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ! আপনার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়, তখন আমি অপবিত্র অবস্থায় ছিলাম। তাই আমি গোসল না করে আপনার মাজলিসে বসা ভালো মনে করিনি।” রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “সুবহানাল্লাহ! মুমিন তো অপবিত্র হয় না।”

09/08/2026

সহিঃ মুসলিম ৬৭৭ হাদিস

তিনি একদিন আবু হুরায়রা (রাঃ)-কে মসজিদের সামনে ওজু করতে দেখেছেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি কয়েক টুকরা পনির খেয়েছি, তাই ওজু করছি। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি: তোমরা আগুনে রান্না করা খাবার খেলে ওজু করবে।

Address

Chittagong

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mh shamim bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mh shamim bhai:

Shortcuts

Share