Ha Run

Ha Run আমি বিধাতার রঙে আঁকা এক অস্পষ্ট অদ্ভুত মানুষ! 👤

🥹💔
19/07/2026

🥹💔

Don’t look at this picture, it will completely break you. 🥺

কালো জাদু 👽🔥
04/07/2026

কালো জাদু 👽🔥

একটুও হাসি নেই 🥹🇦🇷Leo Messi
04/07/2026

একটুও হাসি নেই 🥹🇦🇷
Leo Messi

02/07/2026

আমি এই সমাজ Belong করি না.;💔😅
পৃথিবী এবং সমাজের কাছে ক্ষমা চাই। 🌍🙏

02/07/2026

এমন চুমু তো ফুলশয্যার রাতেও প্রেমিক তার প্রেমিকাকে দেয় না!

সেই কবে ১৯৮৬ সালে ম্যারাডোনা জিতিয়ে দিয়ে গিয়েছিলো। তারপর থেকে আকাশী-নীল দলে ভক্তেরা অপেক্ষা করছিলো আবারো কোনো এক ম্যারাডোনা আসবে, তাদের বিশ্বকাপ জেতার আনন্দ দিবে।
তারপর ২০০৬ সালে এক বাবরি চুলের কিশোর এলো, সবাই বলতে লাগলো এই ছেলে দ্বিতীয় ম্যারাডোনা।
কথামত ছেলেটি ম্যারাডোনা নয় বরং ব্যক্তিগত ক্যারিয়ারে ম্যারাডোনাকেও ছাড়িয়ে অনেক উপরে উঠে গেলো।
কিন্তু সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ?
২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ!
২০১০ সালেও একই!
২০১৪ তে ফাইনালে গেলো কিন্তু সবচেয়ে কাছে থেকেও না পাওয়ার তীব্র বেদনা!
এরপর ২০১৫ ও ২০১৬ সালে নিজস্ব মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ফাইনালে গিয়ে পরাজয়! যেনো মনে হচ্ছিলো দলটা অভিশপ্ত হয়ে গেছে! এরা বারবার ফাইনালে গিয়েও কেনো জিততে পারে না?
এরপর ২০১৮ বিশ্বকাপে ২য় রাউন্ডেই বাদ! ৩১ বছর বয়সী সেই দ্বিতীয় ম্যারাডোনার বাবরি চুল আর নেই। সবাই বলছে, "এই মানুষটা শ্রেষ্ঠ হতে পারে না, কারণ এর কোনো আন্তর্জাতিক খেতাব জেতা হয় নি"

এরপর ২০২১ এলো, অতীতের সকল নৈরাশ্যকে হঠাৎ ধুয়েমুছে দিয়ে মানুষটি জিতে গেলো তাঁর প্রথম আন্তর্জাতিক খেতাব। ৩৪ বছর বয়সে!

এরপর ২০২২। পুরো বিশ্বকাপটা গল্পের মত লেগেছে! প্রথম ম্যাচ সামান্য একটা দলের কাছে হেরেও যে শেষে বিশ্বকাপ জেতা যায় এটা গল্প ছাড়া আর কোথায় মানায়?

মানুষটি ৩৫ বছর বয়সে, যে বয়সে ফুটবলাররা ফুটবলটা ঠিক মত খেলতেও পারে না, সেই বয়সে এসে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতলো।

বিশ্বজুড়ে আমরা কোটি কোটি আকাশী-নীলের ভক্তরা রাস্তায় আনন্দ-মিছিলে ব্যস্ত।
একটু থেমে দাড়ালাম। দেখলাম মানুষটি তাঁর জীবনের পাহাড়সম প্রাপ্তিকে ক্ষণিকের মধ্যে ভুলে গিয়ে নতুন এক সোনালী ট্রফিকে এমনভাবে চুমু দিচ্ছে যেমনকরে হয়ত ফুলশয্যার রাতে প্রেমিকও তার প্রেমিকাকে দেয় না!

এমন হৃদয় নিঙড়ানো চুমুর দৃশ্য ভক্ত-হৃদয়ে বইয়ে নিয়ে যায় এক অন্যরকম আবেগের স্রোত। যা ভক্তের চোখ ভিজিয়ে যে আনন্দ-অশ্রুতে।

হ্যাঁ, আমিও সেই রাতে রাস্তার মিছিল থেকে হঠাৎ দাঁড়িয়ে দেখেছিলাম এই চুমুর দৃশ্য! এবং তৎক্ষনাৎ আমার মনে পরে গেছিলো কতটা বছর ধরে এমন দৃশ্যের অপেক্ষায় ছিলাম আমি!
তাই চোখের জল আটকে রাখা আমার পক্ষেও সম্ভব হয় নি!
Leo Messi 🇦🇷

23/06/2026

- রিয়েল মাদ্রিদের বিপক্ষে করা মেসির শেষ মিনিটের গোলের পুনরাবৃত্তি ঘটালেন লিওনেল মেসি !!
- আর্জেন্টাইন ফ্যানরা গোলটার কথা কি মনে আছে..?
Leo Messi

22/05/2026

এই দুনিয়ায় মানুষ মানুষের বিশ্বস্ত হবার কথা আছিলো, বিশ্বাসের ফারাকে মানুষ মানুষকে হ-ত্যা করে। আর অজানা কোন বিশ্বাসের কারণে, বোবা প্রাণী মানুষের বন্ধু হয়ে যায়, জীবন রক্ষা করে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই বিশ্বাসটাই ভরসা। 🖤🌸

20/05/2026

আমরা যারা আর্জেন্টাইন ফ্যান আছি, আমাদের আসলে বিশ্বকাপ নিয়া তেমন কোন উচ্ছ্বাস নাই। আমাদের একটাই স্বপ্ন ছিলো মেসির হাতে বিশ্বকাপ দেখা। গত বিশ্বকাপে সে স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। সেই সাথে শেষ হয়েছে ক্লান্তি।প্রিয় দলের খেলা আমরা দেখবো, হারলে মন খারাপ করব, জিতলে উচ্ছ্বাস। কিন্তু আমাদের আগের মত বুকের ভিতর হাহাকার থাকবে না। ফুটবল নিয়ে আমাদের যাবতীয় দুঃখ হাহাকার ফুটবলের জাদুকর লিওনেল মেসি বিশ্বকাপের ট্রপিতে চুমু দিয়ে চিরতরে মুছে দিয়ে গেছেন..🇦🇷 Leo Messi

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ha Run posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ha Run:

Shortcuts

Share