04/04/2026
"ভাইরাল" বড় খারাপ জিনিস। সিলেটে যে মেয়ে ভাইরাল হইলো অলরেডি ওর দায়িত্ব কেউ একজন নিসে। তারপরও কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, রাজনীতিবিদ সবাই সোনা-দানা সব নিয়ে এই বাচ্চার পিছনে দৌঁড়াচ্ছে। উদ্দ্যেশ ওর সাথে ভিডিও/পিক তুলে ভাইরাল হওয়া।
অথচ এই বাচ্চার মত আরো হাজার হাজার বাচ্চারা রাস্তায় পড়ে আছে, এদের কোন খুঁজ নাই। নাকি বাচ্চাদের মধ্যেও সৌন্দর্যের বৈষম্য হয়? অবশ্য হয়। এই বাচ্চাটার চেহারা দেখতে ভালো, এজন্য কপাল খুলছে। বাকি রাস্তার বাচ্চাদের সাথে পিক তুলার রুচি হবে কার?