Yaasin's Creation

  • Home
  • Yaasin's Creation

Yaasin's Creation Official page of Yaasin Saeed Adeel. www.fb.com/Yaasinsaeedadeel

খুব গোপনে মনে মনে আমরা একটা সংসার পেঁতে রাখি জীবনে। আমাদের দেখা হয়, প্রতিদিন পাশে বসে কথা হয়, বিষণ্নবিকেলে হাতে হাত রাখা...
18/10/2025

খুব গোপনে মনে মনে আমরা একটা সংসার পেঁতে রাখি জীবনে। আমাদের দেখা হয়, প্রতিদিন পাশে বসে কথা হয়, বিষণ্নবিকেলে হাতে হাত রাখা হয় মনে মনে। আমাদের ইচ্ছেও পূরণ হয়, স্বপ্নও দেখা হয় মনে মনে।

আমরা বনের গহীনে একটা ঘর বানায়; সংসার করবো বলে। আমাদের সংসার হয়, জড়িয়ে ধরা হয়, চুমু খাওয়া হয় মনে মনে। ঝড় তুফানে সামলে রাখা হয়, ভীষণ জ্বরে যত্নে থাকা হয়, শীতের রাতে আগলে রাখা হয় মনে মনে।

অথচ আমাদের কখনো কিছুই হলো না এই লোকসানের পৃথিবীতে; যা হলো সবই মনে মনে।

In words - Yaasin Saeed Adeel

#ইয়াসিন #কবিতা #ইয়াসিনসাঈদআদিল

18/10/2025

যে মানুষটা আমার কাছে আছে বলেই আমি ভীষণ অবহেলা করি, দূরে সরিয়ে রাখি, সময়ে অসময়ে দুঃখ দিই। একদিন সে মানুষটাকে পাওয়ার জন্য আমি ভীষণ কাঁদবো। মানুষ মানুষকে কতটুকু ভালোবাসলে, কতটুকু নিজের মনে করলে এত কষ্ট, যন্ত্রণা লুকিয়েও নিজের করে পেতে চায়?

যে মানুষটা আমার কাছে এত অবহেলা, দুঃখ পেয়েও আমার কাছে থেকে যেতে চাইছে, সে মানুষকে আমি ফিরিয়ে দিই ভিখারির মত। কতটুকু ভালোবাসলে মানুষ সকল ব্যর্থতা, অভিযোগ নিজের কাঁধে তুলে নেয়? কতটুকু ভালোবাসলে মানুষ ভালোবাসা ভুলে বন্ধু হয়েও থেকে যেতে চায়?

সময় একদিন আমাকে ঠিকই বুঝিয়ে দিবে আমি কি হারিয়ে ফেলেছি জীবনে। একদিন সে মানুষটাকেই হন্ন হয়ে খুঁজবো যাকে হারিয়েছি স্মৃতি বিস্মৃতিতে।

writer - Yaasin Saeed Adeel

#কবিতা #ইয়াসিন #কবি

18/10/2025

সবার জীবনে এমন একজন থাকে হয় আগলে রাখে, না হয় আগলে থাকে।

সবার ভাবনা, জীবনাদর্শ এবং স্বপ্ন পরিবার কেন্দ্রিক হয়ে ওঠুক।

in words - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা

18/10/2025

সমস্ত কথা বলতে বলতে অতঃপর একদিন
আমাদের আর কথা হবেনা,
হৃদয়জুড়ে আঁকড়ে থাকা ঘনিষ্ঠ দুঃখগুলো
আর কখনো ফুল হবেনা।

in words - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা

17/10/2025

মাঝেমাঝে আমাদের জীবনের ব্যর্থতার গল্প করি মনে মনে। আমাদের ব্যর্থতার সকল দায় নিজের কাঁধেই নিই। নিজেদের দোষারোপ করি, কেন ব্যর্থ হলাম পরিবারে, সমাজে, জীবনে। আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়ি।

'When you try your best in the best way, but you fail' তখন আমাদের মেনে নেওয়া উচিত সেটা আমাদের রিজিকে অতটুকুই ছিলো। যে জিনিস রিজিকে থাকে না সেটা তুমি তোমার সর্বোচ্চ দিয়েও পাবেনা।

আমরা জীবনে অনেক স্বপ্নের কাছে যাই, রিজিকে না থাকলে সে স্বপ্ন আমাদের কাছে কখনো আসেনা।

In words - Yaasin Saeed Adeel
Vocal - Lima Rahman Mim

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা #আবৃত্তি #কবি #কবিতায়গেয়েওঠিএকজীবনেরইগান

15/10/2025

ফেলে আসা স্মৃতির রোমন্থনে, ফিরে যায় পুরনো কোলাহলে; ক্যালেন্ডারে জমিয়ে রাখা আলপিনের মত, কিছু স্মৃতি ব্যাথা হয়ে জমে থাকে, হোমিওপ্যাথির শিশিতে।

in words - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা #কবিতায়গেয়েওঠিএকজীবনেরইগান

14/10/2025

এই জীবনে এমন কিছু মানুষ থাকে; আপনার মনে হবে সেসব মানুষ অনেকটা অক্সিজেনের মতো। সেই মানুষগুলোকে চাইলে ধরাও যায়না, ছোঁয়াও যায়না, খাঁচার ভেতর পাখির মতো বন্ধি করেও রাখা যায়না। সেই মানুষগুলোকে ছেড়েও থাকা যায়না।

জীবনে এমন কিছু মানুষ থাকে; সেই মানুষগুলো আপনার কাছেও থাকেনা, পাশেও থাকেনা। তবুও থেকে যায় অনুভবে, থেকে যায় অগণিত স্মৃতিতে, থেকে যায় ভাবনার আতুড়ঘরে। সেই মানুষগুলোকে ছেড়ে যাওয়াও যায়না।

সেই মানুষগুলোর অভাবে আপনার কাছে পৃথিবী ভীষণ অস্থির হয়ে ওঠবে ক্যান্সারের রোগীর মতো। মনে হবে অক্সিজেন ছাড়া একটা পৃথিবীতে বেঁচে আছি, যেখানে শুধুই কার্বনডাই অক্সাইড এবং অগোছালো দুঃখগুলো।

In words - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা #কবিতায়গেয়েওঠিএকজীবনেরইগান

14/10/2025

কেউ একজন আপনাকে শপথ করিয়েছে ছেড়ে না যাওয়ার, অথচ আপনাকেই ছেড়ে যাবার যত খোঁড়া যুক্তি দাঁড় করালো সে নির্দ্বিধায়। অথচ আপনি তাকে প্রশ্ন না করেই এতদিন থাকার জন্য কৃতজ্ঞ বলে হাসিমুখে যেতে দিলেন, সমস্ত যুক্তি মেনে নিলেন। এই মেনে নেওয়ায় ভীষণ শান্তি থাকে।

lines - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা

14/10/2025

একদিন সকালে ঘুম ভাঙবে তোমার পাখির শব্দে, ধোয়া উড়া চা, সুন্দর একটা স্নিগ্ধ সকাল, তোমার জানালায় আলো এবং বেলকনিতে মৃদু বাতাস থাকবে। অথচ আমি পাশে থাকবে না ঘুম ভাঙা সকালে।

একদিন দুপুরে ঝুম বৃষ্টিতে তোমার মন খারাপ হবে, চুলায় ভাঙা শিমের বিচি, মুড়ি মাখানো নাড়ু, খিচুড়ি বেগুন ভাজা, মুড়ি চানাচুর, চাল ভাজা এবং 'একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি' গান থাকবে। অথচ আমি থাকবো না তোমার সাথে বৃষ্টি ভেজার জন্য।

একদিন নির্ঘুম রাত কেটে যাবে তোমার স্মৃতি মনে করে, তোমার বারান্দায় দখিনা বাতাস, বেলিফুলের ঘ্রাণ, গোছানো ঘর, জোৎস্নার আকাশে চাঁদ এবং দীর্ঘ একটা রাত থাকবে। অথচ আমি থাকবো না দীর্ঘ রাতে তোমার ঘ্রাণে মাতাল হবার জন্য।

একদিন তোমার সব থাকবে, আশেপাশে মানুষ, কোলাহল, গান, আড্ডা গল্প এবং তোমার সুন্দর একটা জীবন থাকবে। সবকিছুর ভেতর তোমার ভীষণ শূণ্য লাগবে, মনে হবে কি যেন একটা নেই। দিশেহারা হয়ে তুমি কেবল আমাকে খুঁজবে। অথচ আমিই থাকবো না তোমার সুন্দর জীবন দেখার জন্য।

writer - Yaasin Saeed Adeel

#ইয়াসিনসাঈদআদিল #কবিতা #ইয়াসিন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Yaasin's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaasin's Creation:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share