12/06/2026
আলহামদুলিল্লাহ! বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আমরা নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজ পাবনায় সফলভাবে সম্পন্ন হলো রক্তদান কর্মসূচি। আমাদের কাফেলার গর্বিত সদস্য আসিফ ভাইয়ের বি+ রক্তদানের মাধ্যমে আজ একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে।
পাবনা থেকে শুরু করে সারা বিশ্বের যেখানেই আমাদের 'বিপদে বন্ধু'র স্বেচ্ছাসেবীরা আছেন, আপনারা প্রত্যেকেই একেকজন মানবিক যোদ্ধা। কোনো ভৌগোলিক সীমানা আমাদের এই সেবার পথকে থামাতে পারে না। আমরা ৬৪টি জেলাতেই মানুষের প্রয়োজনে এভাবেই নিরলসভাবে কাজ করে যেতে চাই।
এই মহতী উদ্যোগকে সফল করতে যারা রক্তদান করছেন, যারা সমন্বয় করছেন এবং যারা আমাদের এই কাফেলাকে নিয়মিত দোয়ায় রাখছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই রুগীর সুস্থতার জন্য দোয়া করবেন।
মানবিকতায় ঐক্যবদ্ধ, আমরাই আগামীর শক্তি।
#বিপদেবন্ধু #মানবিককাফেলা #৬৪জেলা #পাবনা #রক্তদান #মানবিকতা #সেবা