Jomoj Bon

Jomoj Bon My whole world is incomplete without my mom. I love you so much maa ��
(17)

Big thanks to Kazi Mofazzal, Julekha Sekh, Ayesha Sheuly, Md Miraz Shikderfor all your support! Congrats for being top f...
12/09/2025

Big thanks to Kazi Mofazzal, Julekha Sekh, Ayesha Sheuly, Md Miraz Shikder

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Good night
07/09/2025

Good night

Good morning
06/09/2025

Good morning

05/09/2025

শুভ সকাল।

শুভরাত্রি।
04/09/2025

শুভরাত্রি।

যাদের লাগবে কমেন্টস করে জানান।
21/08/2025

যাদের লাগবে কমেন্টস করে জানান।

কেয়া ভিকারুননিসার মূল প্রভাতী শাখায় আমাদের সাথে পড়ত। গান গাইত। হ্যান্ডবল খেলত। স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পাই...
16/08/2025

কেয়া ভিকারুননিসার মূল প্রভাতী শাখায় আমাদের সাথে পড়ত। গান গাইত। হ্যান্ডবল খেলত। স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পাইত।

কমবয়সে বিয়ে করে এরপর সংসার ছাড়া কিছু করতে পারে নাই। পুরা লাইফ স্যাক্রিফাইস করতে হইসে স্বামী আর তার ফ্যামিলির পিছে। লোকটা বড়লোক ব্যবসায়ী ফ্যামিলির স্পয়েল্ড ব্র‍্যাট যার অনেক মাথা গরম, একবার রাগ উঠে গেলে নাকি থামানো মুশকিল। এবং লোকটা ক/ন্ড/মে বিশ্বাস করে না, তার নাকি "অ/রি/জি/নাল" ফীল চাই। চারটা বাচ্চা ওদের। না, ভুল পড়েন নাই, আসলেই চারটা। কেয়া পড়তে বা বিজনেস খুলতে চাইলেই দেখা যাইত কিছুদিন পর আরেকবার প্রেগন্যান্ট।

কেয়াকে পিটাইত শুওরটা। ও বছরের পর বছর সব সহ্য করসে, এর মধ্যেই চারটা বাচ্চা পালসে, কাউকে কিচ্ছু জানায় নাই। শুধু ফ্যামিলিকে বলসিলো, তারা বলসে মানায় নাও, এতগুলা বাচ্চা হয়ে গেসে! ও মানায় নিসে। ফেসবুকে হাসিমুখে ছবি দিসে, বন্ধুদের বলসে অনেক ভাল আছে।

শুওরটা কালকে রাতে পিটাইতে পিটাইতে গলা টিপে কেয়াকে মেরে ফেলসে। এরপর সুইসাইডের নাটক সাজাইসে।

কেয়া আর আমি একই গলিতে বড় হইসি। ওর সাথে শেষ দেখা আমার বৌভাতের দিন, নতুন জীবন যেন ভাল কাটে আলাদা করে দোয়া করে গেসিলো।

কেয়ার সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স দেড় বছর। এখনো বুকের দুধ খায়।

আমার পুরা পৃথিবী অর্থহীন লাগে। আমার সবকিছু জ্বালায় দিতে মন চায়।
copied from - Anjila jerin anjum

16/08/2025

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?

যারা মনে করেন নাপা, নাপা এক্সটেন্ড , নাপা এক্সট্রা,,,,,,, সব একই রকম কাজ করে তাদের জন্য এই পোষ্ট।1. Napa 500উপাদান: Para...
11/08/2025

যারা মনে করেন নাপা, নাপা এক্সটেন্ড , নাপা এক্সট্রা,,,,,,, সব একই রকম কাজ করে তাদের জন্য এই পোষ্ট।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।
©

কথা কিন্তু ১০০% সঠিক।
02/08/2025

কথা কিন্তু ১০০% সঠিক।

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময়...
13/06/2025

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।

স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন — “একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।

✍️ডাঃ সপ্তদ্বীপা সাহা

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Jomoj Bon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share