Md Abzal Hossain Tarek

Md Abzal Hossain Tarek আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।

লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথে থাকার আহ্বান।

উন্নত মানের কাপড়, নিখুঁত সেলাই এবং টেকসই SK Fas Hion  প্রতিষ্ঠান অত্যন্ত সুপরিচিত। আপনি যদি চমৎকার কোয়ালিটির পোশাকের খো...
03/09/2026

উন্নত মানের কাপড়, নিখুঁত সেলাই এবং টেকসই SK Fas Hion প্রতিষ্ঠান অত্যন্ত সুপরিচিত। আপনি যদি চমৎকার কোয়ালিটির পোশাকের খোঁজ করে থাকেন।
Sk Fas Hion উপর আস্থা রাখতে পারেন।

02/08/2026

তৃতীয় ব্যক্তির প্ররোচনা বা হস্তক্ষেপে প্রায়ই ভাইয়ে-ভাইয়ে ভুল বোঝাবুঝি, দূরত্ব ও সম্পর্ক নষ্ট হয়।
পরশ্রীকাতরতা বা বাইরের মানুষের কুপরামর্শের কারণে রক্তের সম্পর্কের টান দুর্বল হয়ে যেতে পারে, যা পারিবারিক শান্তি ও ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।সম্পর্কের অবনতির কারণভুল বোঝাবুঝি সৃষ্টি করাভুল তথ্য বা চোগলখুরি ছড়ানোস্বার্থপর কোনো তৃতীয় পক্ষের কুপরামর্শপারিবারিক সম্পত্তিতে বাইরের মানুষের নাক গলানোউত্তরণের উপায়খোলামেলা আলোচনা ও সরাসরি কথা বলাতৃতীয় ব্যক্তির কথায় অন্ধবিশ্বাস না করানিজেদের মধ্যকার যোগাযোগ ও আস্থা ধরে রাখাপারিবারিক গোপনীয়তা ও সম্মান বজায় রাখা।

31/07/2026

সৃষ্টিকর্তা যখন কাউকে সৃষ্টি করেন, তখন তিনি কাউকে অসম্পূর্ণ বা মূল্যহীন করে পৃথিবীতে পাঠান না। প্রত্যেক মানুষের মাঝেই তিনি আলাদা সৌন্দর্য, আলাদা বৈশিষ্ট্য আর আলাদা এক আলো দিয়ে দেন। কারো সৌন্দর্য মুখের হাসিতে, কারো সৌন্দর্য তার ব্যবহারে, কারো সৌন্দর্য তার মায়ায়, আবার কারো সৌন্দর্য তার সুন্দর হৃদয়ে লুকিয়ে থাকে।

কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় মানুষই মানুষকে অসুন্দর বানিয়ে দেয়। কটু কথা বলে, তুচ্ছতাচ্ছিল্য করে, শরীর, গায়ের রং, উচ্চতা কিংবা বাহ্যিক রূপ নিয়ে আঘাত করে কারো আত্মবিশ্বাস ভেঙে দেয়.....

28/07/2026

গতরাতে স্বপ্নে দেখলাম, আমরা সব ভাই-বোন মিলে অনেকক্ষণ আব্বু সঙ্গে গল্প আর আড্ডা দিচ্ছি। আব্বু তাঁর পছন্দমতো সুন্দর,পরিপাটি ও গোছানো একটি রুমে বসে আছেন। পরনে পরিচ্ছন্ন পোশাক, মুখে সেই চিরচেনা হাসি। তিনি আমাদের সঙ্গে স্নেহভরে কথা বললেন, কিছু মূল্যবান উপদেশ দিলেন, তারপর হাসিমুখেই বিদায় জানালেন।

হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর আর সারারাত চোখে ঘুম আসেনি। মনে হচ্ছিল, যেন একটু আগেও আব্বু আমাদের মাঝেই ছিলেন।

আল্লাহ তাআলার কাছে আমার একটাই প্রার্থনা—তিনি যেন আমার প্রিয় আব্বুকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং সব গুনাহ ক্ষমা করে দেন। আমিন।

আপনাদের সকলের কাছে আমার আব্বু জন্য আন্তরিক দোয়া কামনা করছি। 🤲

20/07/2026

আকাশের আবহাওয়া তখনই ভালো থাকে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকে। আকাশে কালো মেঘ তখনই হয়ে যায় যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত থাকে।

এটাই বাস্তব কথা।

07/07/2026

25/06/2026

মানুষের জীবনে শ্রদ্ধা ও সম্মান এমন দুটি মূল্যবান সম্পদ, যা জোর করে আদায় করা যায় না; এগুলো অর্জন করতে হয় নিজের চরিত্র, আচরণ এবং কর্মের মাধ্যমে। কেউ যদি মনে করেন যে তিনি পদমর্যাদা, অর্থ বা ক্ষমতার কারণে অন্যদের কাছ থেকে শুধুই শ্রদ্ধা ও সম্মান পাওয়ার অধিকারী, তাহলে তিনি বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন।
প্রকৃত সম্মান পারস্পরিক। আপনি অন্যকে যতটা সম্মান দেবেন, সমাজও আপনাকে ততটাই সম্মান ফিরিয়ে দেবে। যারা নিজেদের বড় ভাবতে গিয়ে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তারা ধীরে ধীরে মানুষের হৃদয় থেকে দূরে সরে যান। হয়তো সাময়িকভাবে ক্ষমতা বা অবস্থানের কারণে মানুষ তাদের সামনে নীরব থাকে, কিন্তু অন্তরে তাদের জন্য শ্রদ্ধা জন্মায় না।
অহংকার মানুষের অন্যতম বড় শত্রু। ইতিহাস সাক্ষী, অহংকার বহু শক্তিশালী ব্যক্তি ও সভ্যতার পতনের কারণ হয়েছে। অহংকারী মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের পরামর্শ গ্রহণ করতে চায় না এবং আত্মসমালোচনার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে এক সময় তার ভুলগুলোই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
অন্যদিকে বিনয়ী মানুষ সব সময় শেখার সুযোগ খোঁজে। সে জানে, পৃথিবীতে কেউই সবকিছু জানে না এবং প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। এই বিনয়ই তাকে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের পাত্র করে তোলে।
তাই জীবনে বড় হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। সম্মান পাওয়ার আগে সম্মান দিতে শিখতে হবে, আর অহংকারের পরিবর্তে বিনয়কে সঙ্গী করতে হবে। কারণ ক্ষমতা, পদ বা সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সুন্দর আচরণ ও বিনয়ের মাধ্যমে অর্জিত শ্রদ্ধা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।

Address

Fatikchari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abzal Hossain Tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share