Lamia & Tuba

Lamia & Tuba اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ

18/08/2026
08/08/2026

রাজপ্রাসাদ, ধন-সম্পদ, ক্ষমতা কিংবা আভিজাত্য—যুগ যুগ ধরে সব একই জায়গায় দাঁড়িয়ে থাকে। শুধু হারিয়ে যায় সেই মানুষগুলো, যাদের ঘিরে একদিন এত আয়োজন ছিল। কারণ, মৃত্যুর সময়টা সবার জন্য নির্ধারিত। যা কিছু আজ আমার বা আপনার বলে অহংকার করি, একদিন তা অন্য কারও হবে, কেবল রয়ে যাবে আমাদের ভালো কাজ আর স্মৃতির চিহ্নটুকু।
#পুরাতন_স্মৃতি

আমাদের জীবনের শেষ মুহূর্তটি কেমন হবে, তা আমরা কেউ জানি না। অথচ এই শেষ পরিণতিই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী জীবনের পথ।...
06/08/2026

আমাদের জীবনের শেষ মুহূর্তটি কেমন হবে, তা আমরা কেউ জানি না। অথচ এই শেষ পরিণতিই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী জীবনের পথ। তাই একজন মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ চাওয়া হলো ‘হুসনুল খাতিমাহ’ বা উত্তম মৃত্যু।

​রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এই সুন্দর দোয়াটি বেশি বেশি পড়তে শিখিয়েছেন:​

اَللّٰهُمَّ ارْزُقْنَا حُسْن الْخَاتِمَةِ

আল্লাহুম্মা রযুক্বনা হুসনাল খ-তিমাহ।
​অর্থ:
হে আল্লাহ! আমাদের উত্তম পরিণতি (ঈমানের সাথে মৃত্যু) দান করুন।

​দৈনন্দিন জীবনের প্রতিটি মোনাজাতে, সেজদায় এবং অবসরে এই ছোট্ট দোয়াটি জিকির হিসেবে পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে সুন্দর ও বরকতময় মৃত্যুর তৌফিক দান করুন। আমিন।

Lamia & Tuba

31/07/2026

الصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ
​উচ্চারণ: আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ।
​অর্থ: হে আল্লাহর রাসূল! আপনার ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।

#ইয়া_রাসুলাল্লাহ_ﷺ

29/07/2026

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"তোমাদের ব্যবহৃত এই (দুনিয়ার) আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের এক ভাগ মাত্র।"
সাহাবীগণ আরজ করলেন, "হে আল্লাহর রাসূল! (পাপীদের শাস্তির জন্য) দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট ছিল!"
জবাবে তিনি বললেন, "দুনিয়ার আগুনের ওপর জাহান্নামের আগুনকে আরও ৬৯ গুণ বৃদ্ধি করা হয়েছে এবং এর প্রতিটি ভাগের উত্তাপ দুনিয়ার আগুনের সমান।"
[সহিহ বুখারী: ৩২৬৫, সহিহ মুসলিম: ২৮৪৩]

হাদিসে জাহান্নামের যে বিবরণ দেওয়া হয়েছে, তা আমাদের ভয় পাইয়ে নিরাশ করার জন্য নয়; বরং সচেতন হয়ে বেশি বেশি তাওবা করার জন্য এবং আল্লাহর দেওয়া আদেশ গুলো মেনে চলার জন্য।
​আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি এই দোয়াটি পড়ার তৌফিক দিন:

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার (اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ)"হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন (বা মুক্তি দিন)"।

27/07/2026

আলহামদুলিল্লাহ..........

কালের বিবর্তনে প্রকৃতির রঙ বদল, ধানক্ষেতের রূপান্তরের এক অনন্য ক্যানভাস। #প্রকৃতি
27/07/2026

কালের বিবর্তনে প্রকৃতির রঙ বদল, ধানক্ষেতের রূপান্তরের এক অনন্য ক্যানভাস।

#প্রকৃতি

Address

Chandpur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lamia & Tuba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share