15/07/2026
আরেহ ভাই ভাই ভাই! নরসিংদীর সেই ভাইরাল বাচ্চার ভিডিওর পেছনের কাহিনী শুনছেন? এখানে তো পুরাই সিনেমাটিক টুইস্ট....🤦♀️
দাবি করা হচ্ছিলো, পারিবারিক ঝামেলার জেরে ৩ মাসের এক নিষ্পাপ বাচ্চার পা নাকি মচকায়ে দিছে তার আপন চাচি লতা বেগম!
ভিডিও দেখে পাবলিক তো পুরা গরম! কিন্তু পুলিশ যখন তদন্তে নামলো, তখন যে কাহিনী বের হয়ে আসছে, তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে!
কাহিনী হইলো, চাচি লতা বেগম যখন রাগের মাথায় ৩ মাসের বাচ্চাটার পা মোচড়াচ্ছিলো, বাচ্চার নিজের মা সাইফা বেগম তখন আগে থেকে মোবাইল সেট করে পুরা ঘটনার ভিডিও করেছিলেন! এরপর সেই ভিডিও নিজের ভাসুরের কাছে পাঠান, আর সেখান থেকেই এটা ইন্টারনেটে লিক হয়ে যায়!
ভিডিও ভাইরাল হইতেই পুলিশ তো পুরা অ্যাকশনে! চাচি লতা বেগম অলরেডি পলাতক। তবে পুলিশ লতার স্বামী, শ্বশুর আর শাশুড়িকে ধরে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। সাথে একটা মোবাইলও জব্দ করছে।
এখন আসল টুইস্টে আসেন! পুলিশ যখন বাচ্চার মা-বাবার কাছে গেলো, তারা নাকি এখন উল্টা সুর গাইতাছে!
তারা বলতেছে,আরে ভাই, আমাদের তো ৩ দিন আগেই ঘরোয়াভাবে মিউচুয়াল হয়ে গেছে! বাচ্চার পা-ও ভাঙেনি, সে একদম সুস্থ আছে, কোনো ব্যান্ডেজ বা ডাক্তারও লাগেনি! ইন্টারনেটে নাকি বানিয়ে বানিয়ে এসব ছড়ানো হচ্ছে!
চাচি লতা বেগমের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগই নাই!
ভাবা যায়? বাচ্চার পা মোচড়ানোর ভিডিও মা নিজে দাঁড়িয়ে রেকর্ড করলো, সেটা ইন্টারনেটে ভাইরাল হইলো, পুলিশ এসে চাচির গুষ্টিসুদ্ধা থানায় নিলো আর এখন মা-বাবা বলতেছে ,সব মিউচুয়াল করে এখন সব ঠিক আছে, বাচ্চা ভালো আছে!🙂
এদিকে এলাকার মানুষ কিন্তু ক্ষুব্ধ, তারা বলছে ঘটনা যাই হোক, এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। পুলিশও লতা বেগমকে হন্যে হয়ে খুঁজছে।
পুরো ব্যাপারটা আপনাদের কাছে কেমন ঠেকতেছে? ফ্যামিলি পলিটিক্স নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে???
কালেক্টেড