Wind of Change

Wind of Change Spread Positivity �
(3)

28/08/2026

তোমার পতনের জন্য শত্রুর দরকার নাই।
তোমার অজুহাতই যথেষ্ট।

তোমার ব্যর্থতার জন্য ভাগ্যের দরকার নাই।
তোমার "পরে করবো" টাই যথেষ্ট।

তোমাকে কেউ থামায় না।
তুমি নিজেই নিজের ব্রেক।

আর সবচেয়ে ভয়ংকর কথা কি জানো?
তুমি এগুলা সব বোঝো।
তারপরও চুপ করে বসে থাকো।

সময় ফুরিয়ে যাচ্ছে।
আর তুমি এখনো নাটক দেখছো।
নিজের জীবনের নাটক।

27/08/2026

Apur marriage anniversary chilo.

27/08/2026

তোমাকে নিয়ে কেউ ভাবে না।
সবাই শুধু নিজের গল্পে তোমাকে ভিলেন বানায়।

তুমি যার জন্য রাত জাগো,
সে অন্য কারো গল্পে ঘুমায়।

আর তুমি যাকে প্রুফ করতে চাও,
সে অলরেডি তোমাকে ইগনোর করা শিখে গেছে।

তাই কষ্ট পাওয়া বন্ধ করো।
কারণ দুনিয়াটা নিষ্ঠুর না।
নিষ্ঠুর তোমার এক্সপেক্টেশন।

26/08/2026

জীবন তোমাকে নিয়ে হাসছে।
কারণ তুমি নিজেই নিজেকে নিয়ে সিরিয়াস না।

তুমি অন্যের জয়-পরাজয় মাপো।
অথচ নিজের কবরের মাপটা জানো না।

তুমি মানুষকে প্রুফ করতে ব্যস্ত।
অথচ নিজের বিবেকের কাছেই ফেইল।

শোনো।
দুনিয়া কারো জন্য থামে না।
যে কাঁদে তাকে সময় আরো কাঁদায়।
আর যে উঠে দাঁড়ায়, সময় তার পায়ে লুটিয়ে পড়ে।

জাগ্রতকে ঘুমন্ত ভাবা বোকামি।
ঘুমন্তকে জাগানো বোকামি।
আর যে স্বেচ্ছায় অন্ধ, তার জন্য আফসোস করাটাই সবচেয়ে বড় বোকামি।

আল্লাহ তোমাকে বারবার সুযোগ দেন।
কষ্ট দিয়ে, একা করে, ভেঙে দিয়ে।
তুমি ভাবো এটা শাস্তি।
আসলে এটা ভালোবাসা।
কারণ যে পাথর ভাঙে না, সে মূর্তি হয় না।

সময় ফুরিয়ে যাচ্ছে মাম্মা।
আজকের রাতটা আর কখনো ফিরবে না।
আজকের এই যন্ত্রণাটা আর কখনো ফিরবে না।
তাই কান্না থামাও।
আয়নার সামনে দাঁড়াও।
আর নিজেকে বলো - "আর না। এবার আমি।"

কারণ এই জীবন একটাই।
আর তুমি সেকেন্ড চান্স ডিজার্ভ করো না।
তুমি ফার্স্ট চান্সেই রাজা ডিজার্ভ করো।

26/08/2026

কে হারছে, কে জিতছে?
কে কার চেয়ে উপরে, কে কার চেয়ে নিচে?
এই নোংরা হিসাব করতে আমরা নিজের জীবনটাই শেষ করে দিচ্ছি।

অথচ দিনশেষে শান্তি?
সেটা কারো পকেটে নাই।
কারো ব্যাংক ব্যালেন্সে নাই।
কারো ফলোয়ার লিস্টেও নাই।

আমরা ছুটছি।
কারো চেয়ে দামি ফোনের জন্য ছুটছি।
কারো চেয়ে সুন্দর লাইফ দেখানোর জন্য ছুটছি।
কারো চেয়ে বেশি প্রুফ করার জন্য ছুটছি।
অথচ নিজের রাতের ঘুমটাই নাই।

জাগ্রত মানুষকে ঘুমন্ত বলাটা বোকামি।
ঘুমন্ত মানুষকে জাগানোর চেষ্টা করাটা তার চেয়েও বড় বোকামি।
আর যে মানুষ ইচ্ছে করে অন্ধ থাকে,
তার চোখে হাজারটা আলো ফেললেও সে দেখবে না।

তাকে বোঝানোর দরকার নাই।
যে নিজেকে ঠকায়, তাকে সময়ই একদিন বোঝাবে।
খুব কঠিন ভাবে বোঝাবে।

সময়।
এই শব্দটা সবচেয়ে নিষ্ঠুর।
সময় কারো জন্য থামে না।
আজকে যে সূর্যটা ডুবছে, সেটা আর কখনো এইভাবে উঠবে না।
আজকের এই কষ্টটা, এই হাসিটা, এই নিঃশ্বাসটা,
একবার চলে গেলে চিরদিনের জন্য শেষ।

আল্লাহ বারবার ইশারা দেন।
কখনো আপন মানুষ কেড়ে নিয়ে,
কখনো একা করে দিয়ে,
কখনো এমন ধাক্কা দিয়ে যেটার পর আর উঠে দাঁড়ানো যায় না।
আমরা ভাবি এটা পরীক্ষা।
আসলে এটা শেষ সুযোগ।

একদিন তোমার ঘুমন্ত বিবেকটা যখন জেগে উঠবে,
সেদিন উঠে দেখবা চারপাশের সবাই ঘুমিয়ে।
সেদিন আফসোস করবা।
বলবা "ইশ, যদি আগে বুঝতাম"।
কিন্তু তখন আর সময় থাকবে না।

তাই এখনই জাগো।
নিজের জন্য জাগো।
নিজের জন্য বাঁচো।
কারণ এই জীবন রিপিট হবে না।
আর এই সময়ও ফিরে আসবে না।

03/02/2026

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wind of Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share