15/06/2026
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিন/তাই/কারীদের টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আ/হত হওয়া সোহেলি ইসলাম চার দিন চিকিৎসাধীন থাকার পর মা/রা গেছেন। তিনি এসকেএফ ওষুধ কোম্পানির মেডিকেল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আ/ঘাত পেয়ে তিনি প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।