24/08/2026
কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি? আমি একটুও না ভেবে বলব-অসহায়ত্ব!
যখন বাস্তবতার দেয়ালে পিঠ ঠেকে যায়। চলার মতো একটি পথও থাকে না। যখন বুকভরা কষ্ট নিয়েও কিছু বদলানোর ক্ষমতা থাকে না, তখন মানুষ চিৎকার করে কাঁদে না... নীরবে ভেঙে পড়ে।
না হাঁটতেছি না দৌড়াচ্ছি তবুও হাঁপাচ্ছি-জীবনের এ কোন অধ্যায় আটকে গেলাম আমি। ভবিষ্যৎ কি নিয়ে আসবে তাও আমার অজানা।শুধু একটু জানি, আমি খুব ক্লান্ত এই জীবনযুদ্ধে।প্রতিদিনের লড়াইয়ে হাঁপিয়ে যাচ্ছি। কখনো নীরবতা এসে ভর করে মনে, কখনো ক্লান্তি, কখনো অভিমান কিংবা অভিযোগ। জীবনের কোন অধ্যায়ে আছি তা-বুঝে উঠতে পারি না।
আমি খুব বাজে-ভাবে হেরে যাচ্ছি -এটাই কি আমার নিয়তি ছিল? আমি কি শুধুই এইসব কষ্টের যোগ্য!