Ayan's lifestyle

Ayan's lifestyle Welcome to my page

19/09/2026

যারা আমার গুরুত্ব দেওয়া কে দুর্বলতা ভেবে বসে,, তাদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি কতটা দক্ষ আমি মানুষকে ভালোবাসি সম্মান করি,, প্রচুর সুযোগ দেই,, কিন্তু বিপরীতে যখন তারা আমাকে শূন্যতা পিরিয়ে দেয়,,আমি তখনি সেই মানুষটিকে মুক্ত করে দি ! আমার ভালোবাসার মায়া থেকে... 🥺🥀

19/09/2026
নারীদের বিয়ের প্রথম পাঁচ বছর কোন সন্তান নেওয়া উচিত নয়। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা কেমন এইটা ভাল করে বুঝে সন্তান নেওয়...
19/09/2026

নারীদের বিয়ের প্রথম পাঁচ বছর কোন সন্তান নেওয়া উচিত নয়। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা কেমন এইটা ভাল করে বুঝে সন্তান নেওয়া উচিত। বহু নারী তার বেজন্মা স্বামী এবং শ্বশুর বাড়ির লোকদের ছেড়ে চলে আসতে চায়, পারে না শুধু সন্তানের জন্য। বিয়ের অন্তত ২-৩ বছরের আগে কখনোই ধরতে পারবেন না যে পশুর ঘরে গিয়েছেন নাকি মানুষের ঘরে। তাই ভুলেও ৫ বছরের আগে সন্তান নিবেন না। সন্তানের মা বানিয়ে জিম্মি করে ফেললে কিন্তু রক্ষা নেই।

19/09/2026

যারা তেল দিয়ে তেলেসমাতি করে, তাদের চিনতে না পারলে একসময় আপনার তেলও শেষ হয়ে যাবে! 😄

তাই তেল নিয়ে তেলেসমাতি না করে, সঠিক মানুষ ও সঠিক পথকে গ্রহণ করুন।
কারণ চাটুকারিতা দিয়ে সাময়িকভাবে টিকে থাকা গেলেও, সত্য ও যোগ্যতা ছাড়া দীর্ঘদিন টিকে থাকা যায় না।
শেষ পর্যন্ত টিকে থাকে সততা, যোগ্যতা আর সঠিক সিদ্ধান্ত। 🤍

18/09/2026

মি'থ্যার বাহিনী সবসময়ই বিশাল হয়, কারণ তার পেছনে দাঁড়িয়ে থাকে-কিছু মূ'র্খ, কিছু লো'ভী, কিছু স্বার্থপর আর কিছু বি'শ্বাসঘাতক মানুষ।

সত্যের পাশে হয়তো মানুষ কম থাকে,

কিন্তু সত্যকে টিকিয়ে রাখতে বাহিনীর প্রয়োজন হয় না..!!

আল্লাহর কাছে আমার একটাই চাওয়া—আমার সন্তানের বুঝদার হওয়ার আগে যেন আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যেও না। 🤲🏻পৃথিবীতে আর কারও প্...
18/09/2026

আল্লাহর কাছে আমার একটাই চাওয়া—
আমার সন্তানের বুঝদার হওয়ার আগে যেন আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যেও না। 🤲🏻
পৃথিবীতে আর কারও প্রয়োজন হোক বা না হোক,
একটি সন্তানের কাছে তার মায়ের প্রয়োজন সবসময়ই থাকে।হায়াত তো একমাত্র আল্লাহর হাতে,তবুও আমার মনের গভীর থেকে এই দোয়াটুকুই করি—
আমার সন্তান যেন নিজের ভালো-মন্দ বুঝে,
জীবনটা চিনতে শেখে,তার আগে পর্যন্ত যেন আল্লাহ আমাকে তার পাশে থাকার তৌফিক দেন।আমার সন্তানের বুঝদানের আগ পর্যন্ত বেঁচে থাকাই—
আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় চাওয়া। 🤍🕊️

17/09/2026

আমি খুব সরলতা পছন্দ করি অতিরিক্ত স্মার্ট মানুষের সাথে আমার তেমন একটা বনে না!

আমি এমন মানুষ পছন্দ করি, যার কথায় কৃত্রিমতা নেই, যার হাসিতে অভিনয় নেই, যার মন আর মুখ দুটো আলাদা নয়!

কারণ এই পৃথিবীতে চালাক মানুষ অনেক দেখেছি, কিন্তু সরল মানুষ দিন দিন কমে যাচ্ছে

অতিরিক্ত স্মার্ট মানুষগুলো প্রায়ই হিসাব করে চলে, কোথায় কী বললে লাভ হবে, কাকে কীভাবে ব্যবহার করলে সুবিধা হবে-এসব তারা খুব ভালো বোঝে!

17/09/2026

আমার নীতি একটু আলাদা! কারও প্রতি একবার রাগ জমলে, শুধু সম্পর্কের পথটাই বন্ধ হয় না—মনের দরজাটাও নিঃশব্দে চিরতরে বন্ধ হয়ে যায়। তারপর যত স্মৃতি থাকুক, যত মায়া থাকুক, যত পুরোনো দিনের টানই থাকুক—ফিরে তাকানোর কোনো ইচ্ছে জন্মায় না। আমি সম্পর্ক ভাঙার পর মানুষটাকে খুঁজি না, তার খবরও রাখি না। কারণ একবার যে জায়গায় অভিমান গিয়ে আত্মসম্মানে ঠেকে, সেখানে ফিরে যাওয়াকে আমি ভালোবাসা নয়, নিজের প্রতি অবিচার মনে করি। এমনকি শেষ বিদায়ের ভিড়েও যদি হঠাৎ সেই মুখটা চোখের সামনে পড়ে—আমি হয়তো চিনব, হয়তো বুকের ভেতর পুরোনো কোনো স্মৃতি কেঁপে উঠবে; তবুও চোখ তুলে তাকাব না। কিছু মানুষকে জীবনের পথ থেকে সরিয়ে দেওয়ার পর, তাদের সঙ্গে শেষ দেখা হওয়ার অধিকারটুকুও আমি নিজের কাছ থেকে কেড়ে নিই। কারণ আমার কাছে কিছু সম্পর্কের শেষ মানে শুধু বিদায় নয়— শেষ মানে সত্যিই শেষ।

Address

Halishahar
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayan's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share