Joya TV

Joya TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joya TV, Media/News Company, Chittagong.

চট্টগ্রাম মেডিকেলের এম্বুলেন্স সিন্ডিকেট বন্ধ করতে হবে। মোঃ পারভেজ সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ...
10/06/2026

চট্টগ্রাম মেডিকেলের এম্বুলেন্স সিন্ডিকেট বন্ধ করতে হবে। মোঃ পারভেজ সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন।
বিস্তারিত কমেন্টে,,,

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে পটিয়...
01/06/2026

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক),
সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর),
যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ),
প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি),
ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি),
আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু) এবং এস এম রহমান (নয়া দিগন্ত)।

সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। জরুরি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পটিয়া প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

27/05/2026
21/05/2026

অপরাধী নিজের তার দোষ স্বীকার করেছে, তাকে নাকি শয়তানের পেয়েছিল। চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ।

21/05/2026

ঢাকার পর এবার চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন বছরের শিশু! প্রতিবাদে এলাকাবাসীর অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন...

স্থান: চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোডে বিসমিল্লাহ ম্যানশন নামে একটি ভবনে।

নিজস্ব প্রতিবেদন : শিশু রামিসার হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ড দাবি করেছেন (আসুফ) চট্টগ্রাম বিভাগের সহ- সভাপতি ম...
21/05/2026

নিজস্ব প্রতিবেদন : শিশু রামিসার হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ড দাবি করেছেন (আসুফ) চট্টগ্রাম বিভাগের সহ- সভাপতি মোঃ পারভেজ।

৭ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ পারভেজ।

তিনি বলেন, ৭ বছরের নিষ্পাপ শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে অপরাধ প্রবণতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

মোঃ পারভেজ আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি নিহত শিশু রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

পৃথক দু’টি অভিযানে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ১৩ হাজার ৬ শত  টাকার জাল নোটসহ ৩ জন‘কে গ্রেফতার...
18/05/2026

পৃথক দু’টি অভিযানে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ১৩ হাজার ৬ শত টাকার জাল নোটসহ ৩ জন‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার করে র...
18/05/2026

চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রাম।

Address

Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joya TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share