Mamma and Abisha

Mamma and Abisha Lifestyle of mamma amd rajkumari

06/09/2025

Good night❤️❤️

29/04/2025

Good Night

Be careful everyone
29/04/2025

Be careful everyone

#সবাই সা,ব,ধা,ন থাকবেন,,,,,,

নিজ অভিজ্ঞতা থেকে বলছি,,,,,

এত দিন শুধু ফেইসবুকে দেখেছি আজ নিজের চোখে দেখলাম,,,,

তাই আপনারা যারা বাহিরে রেগুলার যাতায়াত করেন সা,ব,ধানে চলা ফেরা করবেন,,,

এখন আসি আসল ঘটনায়,,

আজ মেয়েকে স্কুল থেকে আনতে যাই ১০.৩০ এ কারন ১১ টায় ছুটি হয়।

প্রতিদিনের মত আজকেও বের হই বাসা থেকে।

আমার বাসার গেইটের সামনে অনেক সময় রিক্সা পাওয়া যায়, আবার অনেক সময় একটু হেটে সামনের দিকে যাওয়ার প্রয়োজন হয় মেইন রোড পর্যন্ত।

প্রতিদিনের মত আজকেও হেটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিলাম।

এই সময় টা যেহেতু স্কুল ছুটির সময় তাই রাস্তায় বের হলেই মায়েদের দেখা মেলে সবাই যাচ্ছে বাচ্চা আনতে,,,

সব স্কুল এই একই টাইমেই ছুটি হয় তাই রিক্সার একটা চা,প থাকে এই সময় টায়,,,

সবাই যার যার মত ব্যস্ত থাকে অনেক সময় রিক্সা পাওয়া ও যায় না কারন সবাই রিক্সা নিয়ে যাচ্ছে কেউ বা পায়ে হেটে,,,,

একজন আছেন যিনি প্রতিদিন আমি যেই সময় বের হই ওনিও প্রতিদিনই বাচ্চা আনতে হয়তো যান( আমি সিউর না) ওনিও ওই মেইন রোড পর্যন্ত হেটে যান । ওনাকে দেখে যথেষ্ট বি,ত্তবান মনে হয় ওনার ড্রেস আপ দেখে।

গলায় প্রায় এক ভুরির বেশি হবে রেগুলার ইউজ করেন বেনি চেইন,
তিন আংগুলে তিন টা হেব্বি মোটা করে বানানো তিন টা গোল্ডের আংটি, আরেক টা আছে ডায়মন্ড মেবি হবে,,,,

আর কানের দুটা ও বেশ মোটা গোল্ডের বানানো,,, হাতে দুইটা নোহা আছে বেশ মোটা ওজন সম্পন্ন গোল্ডের কিনা আমি সিউর না।বেশ পরিপাটি থাকেন সব সময় মনে হলো দেখে,,,,,
আর ওনার হাতে আমি সব সময় আইফোন টাই দেখেছি।

সামনাসামনি হলে ওনি একটা হাসি দেন প্রায়ই আমি সালাম দিলে জবাব ও দিয়েছেন দুই একবার ব্যস এছাড়া ওনার সাথে কোনো দিন কথা হয়নি আমার।

আজকে আমি ও রিক্সার জন্য দাঁড়িয়ে আছি ওনিও আছেন।

ওনি তাড়াহুড়ো করার জন্য আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন ওই সময় একজন ভালো ভদ্র বেশের পোশাক পরা মার্জিত একজন মহিলা দেখে মনে হচ্ছে ভালো পরিবার এর হবেন শিখিত হবেন।

ওনি আমাকে এসে একটা ২০ টাকার নোট দিয়ে বলতেছে আপু ভাংতি হবে? আমি ঘুরে দাড়িয়ে বললাম হবে।

ওনি আমার হাতের দিকে তাকালেন দেখলেন আমার হাত মোজা পড়া ( আমি রোরখা পড়ি হাত মোজা পায়ের মোজা পড়ি রেগুলার)
আমি ব্যাগ থেকে টাকা বের করতে যাবো ওনি তখনি বললো লাগবেনা।
আমি অবাক হয়ে গেলাম।
ওনি আমাকে রেখে সামনের ওই গ্লোড পড়ার মহিলার পিছু নিলেন ওনার পিছন পিছন যাচ্ছেন আমিও আর রিক্সা পাচ্ছিলাম না হাটা শুরু করি।
সামনে দেখি ওই মহিলা গোল্ড পরা মহিলার সাথে কথা বলতে বলতে যাচ্ছেন ভাবলাম পরিচিত।

একটু পর দেখি ওনি ওনাকে ২০ টাকার ভাংতির জন্য বলতেছেন।
মহিলা দুইবার বলছে আমার কাছে ভাংতি হবে না এরপর ও ওনি এত জোর করছিলেন যে জোর করে ২০ টাকার নোট টা হাতে ধরিয়ে দিয়েছেন।

ওই গ্লোড পড়া মহিলা টা কেমন জানি করছেন আর এক দৃষ্টি তে তাকিয়ে আছেন ওই মহিলার দিকে আর ওই মহিলা স্বাভাবিক ভাবে হ্যান্ডেল করছেন।

প্রথম অবস্থায় আমার মাথাতেই নেই কি হচ্ছে। আমি স্বাভাবিক ভাবে এগিয়ে গেলাম ওনাদের পিছনে ফেলে।

কিন্তু কিছু দূর যাবার পর মনে হলো ওনার দৃষ্টি টা স্বাভাবিক মনে হয়নি আর এত জোর করে ২০ টাকা হাতে ধরিয়ে দিলো ব্যাপার টা অস্বাভাবিক লাগলো আমার কাছে।

কি মনে করে পিছন দিকে ফিরে তাকালাম দেখলাম ওই মহিলার মোবাইল আর হাতের একটা চুড়ি ওই মহিলার হাতে দিচ্ছেন আর বাকি কানের টা ওনি নিজেই খোলার ট্রাই করছেন।কেমন যেনো অস্বাভাবিক লাগছিলো মহিলাকে আমার।

অথচ যে কেউ দেখলে মনে হবে দুইজন ভদ্র পরিপাটি সুন্দর মহিলা হয়তো ফ্রেন্ড বা ভাবি হবে গল্প করছেন দাড়িয়ে রাস্তার এক কোনায়।

আমি পিছন ফিরেই জোরে হেটে ওনাদের কাছে যেতে শুরু করি আমাকে দেখেই ওই মহিলা দৌড় দিয়ে রাস্তায় ওই পার হয়ে যায় আমি জোরে এক ভদ্র লোক কে বললাম ওনাকে ধরেন প্লিজ।

ওনাকে আটকান।

কিন্তু চোখের পলকে একটা বাইক এসে মহিলা কে উঠিয়ে নিয়ে গেলো।

বাইকের পিছনে কোনো নেইম-প্লেট ছিলো না রং করা ছিলো।

আমার জোরে কথা শুনে কয়েক জন আমাদের কাছে চলে আসে ওই মহিলা টলছিলো প্রায় পড়ে যাবে এমন অবস্থা।

আমি ওনাকে ধরি আরও কয়েকজন মহিলা এসে ওনাকে ধরে।

আমার ব্যাগে পানির বোতল ছিলো আমি পানি দেই ওনাকে কিন্তু ওনি কিছুই বলতে পারছেন না চোখ দুটি অস্বাভাবিক হয়ে গিয়েছে ওনার।

ওনার মোবাইল টা আর হাতের চুড়ি দুইটা থেকে হাতে একটা পড়াই আছে আরেকটা নেই হয়তো নিয়ে গিয়েছে,,,বাকি গুলো নিতে পারেনি, বাকি সব ওনার হাতে গলার কানে আর পার্সটাও ছিলো সাথে নিতে পারেনি।

ওই গুলো সব গ্লোড কিনা আমি জানি না।

এরপর সবাই ওনাকে পাশের হসপিটাল এর উদ্দেশ্য নিয়ে যায় আমি মেয়েকে আনতে স্কুলে চলে যাই রিক্সা করে।

আমার তখন ও হাত পা কাপছিলো।

আমার সাথেও ঘটতে পারতো কিন্তু হাত মোজা পড়াতে হয়তো বেচে গিয়েছিলাম।

এরজন্য পর্দা করাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই বুজিনা।
সেই সাথে এত গহনা সেটা গ্লোড বা ইমিটেশন ই হোক এভাবে রাস্তায় পরে বের হওয়া টা অনেক রি,ক্স।

আল্লাহ ওই মহিলাকে দ্রুত সুস্থ করে দিন।

আমরা সবাই সা,বধা,ন থাকবো চলার পথে,, বাসা থেকে বের হবার আগে অবশ্যই আয়াতুল কুরসি পরবো আর অবশ্যই পর্দা করা মুসলিম নারীদের জন্য ফরজ সেই ফরজ টা পালন করবো।
ইনশাআল্লাহ আল্লাহ সকল বি,প,দ আ,পদ থেকে আমাদের হেফাজত করবেন আমীন।

19/04/2025
11/03/2025

Good Noon

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamma and Abisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share