Sanaul Haque

Sanaul Haque ঘূরে দেখার ইচ্ছা- ভ্রমণলিপ্সা

‎শুধুমাত্র স্কিল, ট্যালেন্ট কিংবা হাইপ দিয়ে 'বিশ্বকাপ' জেতা যায় না। আবার ২০০ মি/লি/য়ন কিংবা ১ বি/ লি/ য়ন সমমূল্যের দল নি...
13/07/2026

‎শুধুমাত্র স্কিল, ট্যালেন্ট কিংবা হাইপ দিয়ে 'বিশ্বকাপ' জেতা যায় না। আবার ২০০ মি/লি/য়ন কিংবা ১ বি/ লি/ য়ন সমমূল্যের দল নিয়েও যে আপনি বিশ্বকাপ জিতবেন তাও বলা যায় নাহ।

‎পৃথিবীতে এমন বহু স্কিল, ট্যালেন্ট অকালে হারায় গিয়েছে কেবল দৃঢ় মনোবল আর পরিশ্রমের অভাবে। বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, ক্লাসে টপার না হয়েও পরিশ্রম আর অক্লান্ত চেষ্টায় এইটুকু জীবনে সে যা করেছে, তা ক্লাস টপারের প্রথম ১০ জনে কেউ করে দেখাতে পারেনি। এমন বহু উদাহরণ আপনারাও নিশ্চয় পেয়ে যাবেন।

‎স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এমনি এমনিই তো আর সেমিফাইনালে উঠে নি। বলা যায় ২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার এরাই। কিন্তু আপনি যদি বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখে থাকেন, আপনি ও নিশ্চয়ই এটা বলবেন যে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে যে রকম হার্ড পরিশ্রম কিংবা মনোবল তা বাকি দলগুলোর চেয়ে বেশি।


‎Unity is strength অর্থাৎ একতাই বল। এই কথার সাথে নিশ্চয়ই সবাই পরিচিত। একতাই বলের নিখুঁত কোনো উদাহরণ দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে আর্জেন্টিনা দলে নজর রাখেন।


‎সম্মানী ব্যক্তিকে যখন আপনি সম্মান করতে না জানবেন, তখন আপনি কিংবা আপনারা বহুতল ভবনের মাঝপথেই থেমে যেতে হবে। আর যদি সম্মান কিভাবে দিতে হয় তা জনতে চান, তাহলে লিওনেল মেসি এবং তার সতীর্থদের লক্ষ্য করুণ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পুর্তগালের এমন বেহাল দশার কারণ রোনালদোকে উদাসীনতা। যদিও বিশ্বকাপ ইতিহাসে এবারের পুর্তগাল দল অন্যবারের তুলায় বহু শক্তিশালী।


‎এবার পয়েন্টে আসুন, ২০২২ বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফ্রান্স, তখন অনেকেই বলাবলি করছিলেন আর্জেন্টিনাকে ফ্রান্সের সাথে খোঁজে-ই পাওয়া যাবে নাহ। কিন্তু ফাইনালে দেখা গিয়েছিল তার বিপরীত।

‎আচ্ছা, আপনারাই বলুন তো ২২ বিশ্বকাপের ফাইনালে মেসি এবং ডি মারিয়া ছাড়া আর কোন মহাতারকা ছিল?
‎তেমন কেউ-ই ছিল নাহ। তাহলে কিভাবে জিতলো?
‎উপরের লেখাগুলা পড়লে নিশ্চয় এর উত্তর আপনিও পেয়ে গেছেন।

‎এন্জো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার, আলভারেজ, মন্টিয়েল উনারা কিন্তু ২২ বিশ্বকাপের আগেই তারকা নয়। বিশ্বকাপ তাদের তারকায় রূপান্তর করেছে।

‎আমি বলছি না ফ্রান্স, স্পেন কিংবা থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের ভিতরে এমনসব গুণাগুণ নাই। আছে অবশ্যই আছে। তবে আর্জেন্টিনা তার উর্ধ্বে।

লেখা : Sanaul Haque

অন্তত তর্কে জড়ানোর জন্যেও নূন্যতম কিছু জানা প্রয়োজন। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু করি।‎‎ম্যানুয়েল ন্যয়ার যখন ডি-বক্সের...
08/07/2026

অন্তত তর্কে জড়ানোর জন্যেও নূন্যতম কিছু জানা প্রয়োজন। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু করি।

‎ম্যানুয়েল ন্যয়ার যখন ডি-বক্সের ভিতরে হিগুয়েন কে হাটু দিয়ে সজোরে আ/ঘাত করে তখন কেন ফাউল হয়নি?
‎কারণ হলো বল ছিল ম্যানুয়েল ন্যয়ার এর অনুকূলে।

‎এবার আসি গতকালের ম্যাচ নিয়ে। ম্যাচে মিশরের করা দ্বিতীয় গোলটিকে রেফারি ফাউল বলে গোল বাতিল করেন। কিন্তু কেন?
‎একটু লক্ষ্য করলেই দেখা যায় যে তখন বল ছিল লি. মার্টিনেজের অনুকূলে। একই সাথে তখন প্রতিপক্ষ একজন খেলোয়াড় লি. মার্টিনেজের টি-শার্ট এবং পায়ে আ/ঘাত করেন। তাই রেফারি সেটিকে ফাউল বলে বিবেচিত করেন।

‎সেকেন্ডলি, সালাহ্ যখন বল নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন তখন আলভারেজ বলের জন্য পা বাড়ান। এবং একই সময়ে বল আলভারেজের পায়ে লেগে সালাহ্'র পায়ের ফাঁকা দিয়ে বাহির হয়ে যায়। অর্থাৎ বল তখন আলভারেজ উইন করে।
‎আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানিনা, আলভারেজ যখন বলের সাথে সামনে অগ্রসর হচ্ছিলেন তখন সালাহ্'র পায়ের সাথে আলভারেজের পায়ের স্পর্শ পায়।

‎ফুটবল দেখেন এবং বোঝেনও, কিন্তু মানতে কেন চান নাহ? প্রতিটা ফুটবল ম্যাচে ডি-বক্সের বাহির ২০-২৫ টার মতো ফাউল হয়। সামান্য কারণে ডি-বক্সের বাহিরে ফাউল দেয়া গেলেও ডি-বক্সের ভিতরের হিসাব ভিন্ন। তা না হলে প্রতি ম্যাচেই তো ৮-১০ টা করে পেনাল্টি হতো।


‎লেখা: Sanaul Haque

07/07/2026

‎কেন মুচকি হাসলেন তখন? আজও তো তা চোখে ভাসে।
‎কিন্তু তখন কে জানতো, সে হাসিটাই হবে একটা জীবনের সর্ব/নাশ?
‎কেন এলেন বলুন তো?
‎আবার কেন-ই বা ফিরে গেলেন?
‎চাঁদের ও তো উঠানামা হয়, সূর্যের ও তো তাপ কমে পূর্ব সন্ধ্যায়, ষড়ঋতুও তো ফিরে চক্রাকারে!
‎কিন্ত আপনি এ কি করলেন?
‎যেখানে বনফুলের নিমগাছ-টা ফিরতে চাইলেও আর তার ফেরা সম্ভব হয়নি...

চলমান উপন্যাস থেকে...

10/06/2026

কতশত প্রশ্ন ছুড়ে দিলাম, কোনো উত্তর তো পেলাম নাহ। সমুদ্রের কত্তো গভীরে গিয়েও ভাবলাম, কিন্তু সমুদ্রের উপরিভাগে আর ভেসে উঠা হলো নাহ।
‎সেই যে একঝাক শাপলা তুলে দিবো ভেবেছিলাম, অথচ আজ অব্দি নদীতে বর্ষা এলো নাহ...

উপন্যাসের ২য় পর্ব থেকে নেয়া।
লেখা চলমান...

তাপস-নিশ্বাস বায়ুতে মুমূর্ষু'কে দাও উড়ায়ে...
02/06/2026

তাপস-নিশ্বাস বায়ুতে মুমূর্ষু'কে দাও উড়ায়ে...

28/05/2026

উচ্চতর গণিতের অসংখ্য সমীকরণ, তুমি প্রথম চেষ্টায় না বুঝলেও ২য়'বারে ঠিকি বুঝেছ।
‎কিন্তু, "তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্খা"- এই সমীকরণ-টা কতো সহস্রবার বোঝানোর পরেও তোমার মস্তিষ্ক অব্দি পৌছালো নাহ...

‎যারা জানে তারা বলে, ইহা তোমার ব্যর্থতা।
‎আমি বলি গালিবের কথা,
‎"হৃদয়ে রাখিয়াছেন যারে-
‎কপালে কেন না রাখিলেন তারে"?

কাঁচা অবস্থায় এত্তো টক যে একটা আস্ত আম খাইলে ঐ দাঁত দিয়ে আর অন্য কিছু খাওয়ার অবস্থা থাকে নাহ। কিন্তু পাকলে সম্পূর্ণ বিপর...
13/05/2026

কাঁচা অবস্থায় এত্তো টক যে একটা আস্ত আম খাইলে ঐ দাঁত দিয়ে আর অন্য কিছু খাওয়ার অবস্থা থাকে নাহ। কিন্তু পাকলে সম্পূর্ণ বিপরীত। রূপালী নামে জানলেও আমগুলোর প্রকৃত নাম নিয়ে আমি বেশ কদিন যাবৎ দ্বিধা দ্বন্দ্বে আছি। কিন্তু আমগুলোর যে বিচিত্র রূপ তাতে অনায়াসেই রূপালী বলে অভিহিত করা যায়।

Address

Brahmanbaria
Chittagong
3415

Alerts

Be the first to know and let us send you an email when Sanaul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share