Rajib vai 0.2

Rajib vai 0.2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajib vai 0.2, ครีเอเตอร์ดิจิทัล, Chittagong.

13/06/2026

গাইবান্ধায় রামমূর্তি অবমাননার প্রতিবাদে জবি সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

12/06/2026

বাংলাদেশের বাঙ্গ হিন্দুদের জন্য এক বালতি সমবেদনা,যারা এসব দেখার পরেও চুপ করে বসে আছেন।

11/06/2026

ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৮৭ শতাংশ মানুষ মুসলিম। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ কোটি মুসলিম বাস করেন। এর ফলে এটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ।দেশটির অন্যান্য ধর্মের অনুপাত নিম্নরূপ
খ্রিস্টান: প্রায় ১০ শতাংশ
হিন্দু: প্রায় ১.৭ শতাংশ
বৌদ্ধ: প্রায় ০.৭ শতাংশ। কিন্তু এই দেশে রাস্তার উপর তৈরি রয়েছে সুবিশাল রাম মুর্তি।।

দেশব্যাপি হিন্দু নিধন চলছে। প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ করে পুরো পরিবারকে মেরে ফেলছে, কোথাও মেরে নদীতে ফেলা দেওয়া হচ্ছ...
08/06/2026

দেশব্যাপি হিন্দু নিধন চলছে। প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ করে পুরো পরিবারকে মেরে ফেলছে, কোথাও মেরে নদীতে ফেলা দেওয়া হচ্ছে, সামান্য কথাকাটাকাটি থেকে মেরে ফেলছে।

বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন ইসলামিক উগ্রপন্থীদের হাতে। ফলে হিন্দুদের হত্যা করার ধর্মীয় দ্বায়িত্ব তারা পালন করেই যাবে। যদিও সরকার ,প্রশাসন দায়িত্ব নিয়ে জঙ্গিদের অপকর্ম আড়াল করে যাচ্ছে।

আজকে জয়পুরহাটের আক্কেলপুরে শ্যামল চন্দ্র মালীকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দু হত্যা আরো বেড়েছে।

বাংলাদেশে মাত্র ৩ মাসে শতাধিক হিন্দুদের হত্যা করা হয়েছে।

বাংলাদেশের হিন্দুদের বেলুচদের পথ অনুসরণ ছাড়া মুক্তি নেই।

মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন র‍্যাব-৯ ডিউটিরত অবস্থায় সিলেটে মাদক ব্যবসায়ী কতৃক ছু*রি*কা*ঘা*তে নি*হ*ত ২৬ বছর বয়সী যুব...
25/05/2026

মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন র‍্যাব-৯ ডিউটিরত অবস্থায় সিলেটে মাদক ব্যবসায়ী কতৃক ছু*রি*কা*ঘা*তে নি*হ*ত ২৬ বছর বয়সী যুবক ইমন আচার্য। ছুটিতে বাড়িতে আসার কথা ছিল ঠিকই কিন্তু এলো তাঁর নি*থ*র দেহ। মাত্র ৪ মাস আগে বিয়ে করা সেই নববধূকে করতে হলো স্বামী ইমন আচার্যের শেষকৃত্যে। এই রাষ্ট্র দুর্বৃত্তদের জন্য নিরাপদ অভয়ারণ্যে হয়ে গেছে।।

মানিকগঞ্জের সিংগাইরে শ্রীবাস চন্দ্র সাহা নামের একজন সাধারণ পান দোকানদার, যিনি ১০-১২ বছর ধরে ছোট্ট একটি দোকান চালিয়ে জীবি...
25/05/2026

মানিকগঞ্জের সিংগাইরে শ্রীবাস চন্দ্র সাহা নামের একজন সাধারণ পান দোকানদার, যিনি ১০-১২ বছর ধরে ছোট্ট একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ আর বেঁচে নেই। তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে!
একজন পরিশ্রমী মানুষ ও একটি পরিবারের ভরসা, এক মুহূর্তের স*হিংসতায় শেষ হয়ে গেলেন।

২০ টাকার পান বাকি দিতে অস্বীকৃতি জানানোর জেরে তাকে মারধর করা হয়, লাথি মারা তার গোপন অংগে, আর সেই নির্যাতনের পরই তার মৃ*ত্যু ঘটে। অর্থাৎ একজন সংখ্যালঘু হিন্দু দোকানদারকে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে নির্মমভাবে প্রাণ দিতে হলো।

সবচেয়ে কষ্টের বিষয় হলো এদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো প্রতিনিয়ত এক ধরনের অদৃশ্য ভয় নিয়ে বেঁচে থাকে। ব্যবসা করা, দোকান চালানো, শান্তিতে জীবনযাপন করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সামান্য বিরোধও কখনো কখনো ভয়াবহ পরিণতিতে পৌঁছে যায়।

আজ শ্রীবাস চন্দ্র সাহা মারা গেছেন। কিন্তু তার সাথে যেন একটি পরিবারের স্বপ্নও মারা গেল। পরিবারের উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেলে শুধু একজন মানুষ মারা যান না পুরো পরিবার অর্থনৈতিক, মানসিক ও সামাজিক সংকটে পড়ে যায়। সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়, বৃদ্ধ বাবা-মায়ের ভরসা ভেঙে পড়ে, সংসারে নেমে আসে অসহায়ত্ব।

দুঃখজনক বাস্তবতা হলো, এদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বা হত্যার ঘটনায় মানুষের ভেতরে ন্যায়বিচার পাওয়ার আস্থা দিন দিন কমে যাচ্ছে। মানুষ মনে করে, কিছুদিন আলোচনা হবে, মামলা হবে, তারপর ধীরে ধীরে সব চাপা পড়ে যাবে। এই হতাশা রাষ্ট্রের জন্যও অশনিসংকেত।।

হারামির বাচ্চা গুলোর পরিচয় পাপয়া গেছে ‼️কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা, ভিতরবন্দ ইউনিয়ন  এলাকার সচেতন নাগরিকবৃন্দের প...
21/05/2026

হারামির বাচ্চা গুলোর পরিচয় পাপয়া গেছে ‼️কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা,
ভিতরবন্দ ইউনিয়ন এলাকার সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে অত্যন্ত উদ্বেগ ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভিতরবন্দ কেন্দ্রীয় শ্মশানঘাট ও সংলগ্ন ধর্মীয় এলাকায় কিছু যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, সেখানে প্রকাশ্যে মাদক সেবন, জুয়া খেলা এবং অশোভন আচরণের মতো ঘটনা ঘটছে।

এছাড়াও অভিযোগ রয়েছে যে, কিছু ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন আচরণ করছে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন—

১। সুমন, পিতা: জমসেদ আলী
২। আতিকুর ইসলাম, পিতা: ইসলাম
গ্রাম: কুমারপাড়া, ভবানীপুর, ভিতরবন্দ
এছাড়াও আরও কয়েকজন যুবকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ধর্মপ্রাণ মানুষ, নারী, শিশু ও সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পবিত্র ধর্মীয় স্থান ও শ্মশানঘাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলাও ব্যাহত হচ্ছে।
অতএব, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে হিন্দু কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দ...
17/05/2026

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে হিন্দু কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিযোগ, শুক্রবার রাতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদীতে চিংড়ি রেনু আহরণ করতে গিয়েছিলেন মা। টিন শেডের ঘরে একা ঘুমিয়ে ছিলাম আমি। রাত দেড়টার দিকে মুখোশধারী দুজন ঘরে ঢুকে আমার ওপর নির্যাতন শুরু করে।

তিনি আরও অভিযোগ করেন, আমি ধস্তাধস্তি শুরু করলে অভিযুক্তরা গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে চিৎকার দিয়ে একজনকে আঘাত করে জানালা খুলে চিৎকার করি। পরে আমার স্বজনরা চিৎকার শুনে এগিয়ে আসলে

মুখোশধারীরা দরজা খুলে পালিয়ে যায়।

ভুক্তভোগীর কাকি বলেন, চিৎকার শুনে আমার স্বামীকে নিয়ে তাদের ঘরে যাই। গিয়ে আমরা বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে আলো জ্বালিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকি। পরে দেখি ঘরে বেড়ার নিচে মাটি খোঁড়া। সে আমাদের জানিয়েছে, মুখোশধারীরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমের মা অভিযোগ করেছেন। এছাড়া ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

তিনি আরও বলেন, পুলিশ সুপার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কুমিল্লায় এনজিও অফিসার দ্বারাহিন্দু নারীকে মারধর।।
16/05/2026

কুমিল্লায় এনজিও অফিসার দ্বারা
হিন্দু নারীকে মারধর।।

মাত্র ২০০ টাকার জন্য দীপালি সিকদারকে মৃত্যুর মুখে ঠেলে দিল হাসপাতাল কর্মচারী সোহেল.....বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (...
14/05/2026

মাত্র ২০০ টাকার জন্য দীপালি সিকদারকে মৃত্যুর মুখে ঠেলে দিল হাসপাতাল কর্মচারী সোহেল.....
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মাত্র ২০০ টাকা বকশিসের লোভে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় ওই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন বিচ্ছিন্ন করার মাত্র দুই মিনিটের মাথায় দিপালী সিকদার নামে ৪০ বছর বয়সী ওই নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, মৃত দিপালী সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের শংকর শিকদারের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুর পৌনে তিনটার দিকে তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে টানা দুই ঘণ্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। তবে হাসপাতালে শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল।
নিহতের ভাই মিলন হাওলাদার সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, " আমার বোন দিপালী সিকদার যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন, ঠিক তখনই মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। পার্শ্ববর্তী অন্য এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য সোহেলকে মাত্র ২০০ টাকা দেয়। টাকার লোভে অন্ধ হয়ে সোহেল আমার বোনের ছটফটানি উপেক্ষা করেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। আমরা হাত-পা ধরলেও সে শোনেনি। অক্সিজেন খোলার ঠিক দুই মিনিটের মাথায় আমার বোন মারা যান। এটা মৃত্যু নয়, এটা সরাসরি খু*ন। "
বাংলাদেশের সরকারি হাসপাতালের ক্ষেত্রে এধরণের অভিযোগ নতুন নয়, ২০০/৩০০ টাকার লোভে এইসব কর্মচারীরা অমানবিকভাবে ইমার্জেন্সি রোগীর অক্সিজেন খুলে ফেলে, রোগীর বাঁচা মরা তাদের কাছে কোন ফ্যাক্টর না, সরকারি হাসপাতালে অবশ্যই এগুলো বন্ধ হওয়া দরকার। অভিযুক্ত সোহেলকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib vai 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib vai 0.2:

Share