05/09/2026
আল্লাহ তাআলা জিন ও মানুষের একটি দলের পরিণতি ও তাদের মানসিক অন্ধত্বের কথা বর্ণনা করেছেন। উচ্চারণوَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَউচ্চারণ: ওয়া লাক্বাদ যারাআনা লিজাহান্নামা কাছিরান মিন্নাল জিন্নি ওয়াল ইন্সি, লাহুম কুলুবুন লা ইয়াফক্বাহুনা বিহা, ওয়া লাহুম আ'ইয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়া লাহুম আযানুল লা ইয়াছমাউনা বিহা, উলাইকা কাল আন‘আমি বাল হুম আদল্লু, উলাইকা হুমুল গফেলুন।বাংলা অর্থ“আমি বহু সংখ্যক জ্বীন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না, তারা জন্তু-জানোয়ারের মত, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারে বে-খবর।