21/02/2026
এই রমাদানে সিদ্ধান্ত নিন… আপনি কোন দলে?
রমাদানের এক সত্য ঘটনা সাহাবীর জীবনের শিক্ষা…... ✨
*এটি সাহাবীদের যুগের একটি বাস্তব ঘটনা.....)*
*রমাদান মাস।*
মদিনায় ভয়ংকর গরম পড়েছে। খাবার কম, কষ্ট বেশি,তবুও সাহাবীরা রোজা রাখতেন আনন্দের সাথে।
একদিন এক সাহাবী,
আবু তালহা আল-আনসারী (রা.) রোজা অবস্থায় নিজের বাগানে কাজ করছিলেন।
তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। গরমে শরীর দুর্বল হয়ে যায়।
একসময় তিনি একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন।
জেগে উঠে দেখলেন —
সূর্য ডুবে গেছে!
অর্থাৎ ইফতারের সময় চলে গেছে।
তিনি খুব কষ্ট পেলেন। কারণ তিনি ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করার মুহূর্ত মিস করেছেন।
তিনি কাঁদতে কাঁদতে বললেন—
*“আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে এমন একটি বরকতময় সময় হারালাম!”*
এরপর তিনি নিজের সেই প্রিয় বাগানটি আল্লাহর রাস্তায় সদকা করে দেন।
*শিক্ষা:*
সাহাবীরা রমাদানের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতেন
ইফতারের সময়কে তারা দুনিয়ার সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেন
আল্লাহর সন্তুষ্টিই ছিল তাদের আসল লক্ষ্য
*আমাদের জন্য শিক্ষা:*
আজ আমরা ইফতারের আগে মোবাইল, রান্না বা কথায় ব্যস্ত থাকি…
কিন্তু সাহাবীরা সেই সময় হারালে কেঁদে ফেলতেন।
*এই রমাদানই হোক*
*আমাদের জীবনের* *পরিবর্তনের রমাদান।*🤲
ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিচিতদের কাছে,আর তাদের ও এরকম গল্প পড়ার সূযোগ করে দিন!!