Light Of Rahma

Light Of Rahma "আর তোমার রব যথেষ্ঠ পথ প্রদর্শক ও সাহায্যকারী"🌸

15/04/2026

শোনো মেয়েরা!
এই যে তোমার মন খারাপ হওয়া, কষ্ট পাওয়া, কান্না করা এগুলো আল্লাহর কাছে নরমাল কোনো বিষয় না। কিছু আয়াত দেখেছি যেখানে আল্লাহ নারীদের এই মনের কষ্ট থেকেই সান্ত্বনা দিতে সরাসরি আয়াত নাজিল করেছিলেন।

মুসা (আ:) এর মা যখন তাকে বক্সে ভরে নদীতে ছেড়ে দিয়েছিলেন তখন আল্লাহ তাকে সরাসরি সান্ত্বনা দিয়েছিলেন, ভয় করোনা এবং দুঃখও করোনা। পরের আয়াতে আল্লাহ আবার তার ব্যাপারে বললেন, আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে যেন কোন দুশ্চিন্তা না করে। সূরা কাসাস)

সূরা মারিয়ামেও এক আয়াত আছে, যখন মারিয়াম (আঃ) একা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন, ওই মুহূর্তে কেউ ছিল না তাঁর পাশে। তখনও আল্লাহ সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ও মারিয়াম! দুঃখ করোনা।

আরেক নারী, যিনি বিখ্যাত কেউ ছিলেন না। বয়স হয়ে গিয়েছিলো তার। এই বুড়ো বয়সে এসে তার স্বামী তাকে মায়ের সাথে তুলনা করে ফেললেন। তখন এমন হলে নারীরা আর ওই স্বামীর সাথে সংসার করতে পারতেন না। রাসূল (সাঃ) এর কাছে এসে খুব হা-হুতাশ করছিলেন এই নারি। আল্লাহ সাথে সাথে তার ব্যাপারে আয়াত নাজিল করেছিলেন। কাফফারার মাধ্যমে বিষয়টার সমাধান দিয়েছিলেন।

এরপর সূরা লোকমানে আরেক আয়াত পড়লাম যেখানে আল্লাহ বলেছেন, আমিতো মানুষকে তার মাতাপিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও। এখানেও শুধু মায়ের ব্যাপারটা আল্লাহ এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন।

অতএব, শোনো মেয়েরা!

যদি তোমার মন ভারী লাগে, রাতে চুপিচুপি চোখ ভিজে যায় তাহলে জেনে রাখো, তোমার কষ্ট আল্লাহ দেখছেন। তোমার চোখের পানি তাঁর কাছে অমূল্য। আল্লাহ তোমাকে ভুলে যাননি।

তিনি সব জানেন, সব শুনছেন শুধু একটু ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।

14/04/2026

সেই নারী হও, যে দ্বিধায় পড়লে ইস্তিখারার শরণাপন্ন হয় এবং দিশেহারা বোধ করলে তাহাজ্জুদে দাঁড়ায়। যে মানুষের স্বীকৃতি নয়, আল্লাহর করুণা কামনা করে। সেই নারী হও, যে মনোযোগের চেয়ে মর্যাদা, অনুভূতির চেয়ে ঈমান এবং আবেগের চেয়ে ধৈর্যকে বেছে নেয়।

02/04/2026

"দুনিয়া অনেক সময় আপনাকে থামিয়ে দেবে, আপনার স্বপ্ন ভেঙে দেবে, আপনাকে একাকিত্বে ডুবিয়ে দেবে। মানুষ হাসবে, সুযোগ হারিয়ে যাবে, এমনকি নিজের মনও একসময় হেরে যাবে। কিন্তু মনে রাখুন, তাওহীদের আলো কখনো নিভে না। যখন সবাই আপনাকে ভুলে যাবে, তখনও আল্লাহ আপনাকে মনে রাখবেন। তিঁনি সেই শক্তি, যিনি শূন্য হৃদয়েও আশা জাগান। তাই যদি আপনি আল্লাহকে চিনেন, তাহলে দুনিয়ার কোনো ঝড়ই আপনাকে নিভিয়ে দিতে পারবে না; বরং সেই ঝড়ই আপনার ঈমানের শিখাকে আরও উজ্জ্বল করে তুলবে। কারণ যে আল্লাহকে চেনে, সে হার মানে না। বরং প্রতিবার পতনের পর আরও দৃঢ় হয়ে উঠে, আল্লাহর নূরের আলোয় আলোকিত হয়ে।" 🧡💚

01/04/2026

এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন --

বিসমিল্লাহ

১। আজকের দিনটি কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল আমার জন্য অনেক সুন্দর হবে, ইনশাআল্লাহ।

২। মানুষ আমাকে অনেক ভুল বুঝলেও, আল্লাহ রব্বুল আলামিন ঠিকই আমার মনের খবর জানেন এবং তিনি আমাকে ভুল বুঝবেন না।

৩। আমার মনের হাজারো অস্থিরতার চেয়েও আমার রবের কাছ থেকে আসা অনেক বড়।

৪। আমার সকল সমস্যার সমাধান আল্লাহর কাছেই আছে।

৫। আমি এখনো যে বেঁচে আছি—এর মানে তো আল্লাহ আমার জন্য কল্যাণের দরজা এখনো বন্ধ করেননি। তাওবার সময় আছে। নেক আমলের সময় আছে। ঝেড়ে দাঁড়ানোর সময় আছে।

৬। আমার জীবনে যা কিছুই হচ্ছে, তার সবকিছুর ভেতরেই আল্লাহর অদৃশ্য হিকমত কাজ করছে।

৭। আমি কিছুটা ধীরে ধীরে চললেও সমস্যা নেই, কারণ আল্লাহর টাইমিং পারফেক্ট

৮। আমার রব আমার হৃদয়ের অবস্থা জানেন, তাই আমি নিরাশ হবো না।

৯। আমার যে স্বপ্ন গুলো পূরণ হয়নি, আল্লাহ চাইলে তার চেয়েও ভালো কিছু আমার জন্য রেখে দিতে পারেন।

১০। প্রতিটি কান্নার সাথেই স্বস্তি আছে, প্রতিটি অন্ধকারের সাথেই আলো আছে—এটাই আমার রবের ওয়াদা।

১১। আমি নিজের জন্য দিন শেষে ভালো কিছুর আশা রাখি, কারণ আমি এমন একজন রবের বান্দা, যিনি সবসময় আমার ভালো চান, যিনি আমার জন্য কল্যাণ চান। অসম্ভবকেও সম্ভব করে দেন।

"আপনি যখন আপনার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তখন আপনি আসলে আপনার স্রষ্টার সক্ষমতাকে ছোট করে দেখেন। রিযিক কেবল ...
31/03/2026

"আপনি যখন আপনার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তখন আপনি আসলে আপনার স্রষ্টার সক্ষমতাকে ছোট করে দেখেন। রিযিক কেবল আপনার পরিশ্রমের ফসল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ফয়সালা। পাখির মতো হোন, যে সকালে খালি পেটে বের হয় কিন্তু দিনশেষে পেট ভরে বাসায় ফেরে। আপনার দুশ্চিন্তা আপনার রিযিক বাড়াবে না, কেবল আপনার শান্তি কেড়ে নেবে।"

এ জীবনে অনেক মানুষের মন পাইনি, ভালোবাসা পাইনি,সম্মান পাইনি। তারা আমার আত্মীয়,কাছের মানুষ, আমার সাথে গভীরভাবে কোনো না কো...
27/03/2026

এ জীবনে অনেক মানুষের মন পাইনি, ভালোবাসা পাইনি,সম্মান পাইনি। তারা আমার আত্মীয়,কাছের মানুষ, আমার সাথে গভীরভাবে কোনো না কোনো সম্পর্কে জড়ানো। ভেবেছিলাম আমি তাদের ভালোবাসার যোগ্য তবে তারা ভাবেনি। তো কি যায় আসে??

অর্থ থাকলেই ভালোবাসা মেলে না। টাকা দিয়েই যদি ভালোবাসা আদায় করতে হয় তবে সেই ভালোবাসা আমি কখনোই চাইনা। যদি কখনো ভালোবাসার গল্প লিখি, কেউ কেউ ভাবে আভিজাত‍্য আছে বলেই হয়ত চারপাশে এত ভালোবাসার ভীড়। নাহ্! কড়াভাবে দুধের মাছিদের এড়িয়ে যাই। বরং তাদেরকে বুকে জড়িয়ে নিই যারা দয়ামায়া দেখিয়েছিলো নিতান্তই শূন্য হাতে। আমি অত‍্যন্ত কৃতজ্ঞ মানুষ। জীবনে কেউ যত্ন নিলে, ভালোবাসা দিলে, মায়া দেখালে-তার প্রতিদান দিতে এতটুকুও দ্বিধা করিনা। সারাবছর মনপ্রান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। কখনো কেউ আধখানা গাছের আমও যদি ভালোবেসে দিয়ে থাকে তবে কুড়িবছর পর আমার লিস্টে তার নাম রেখে দিই। সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করি।

তারা আমায় মায়া করেনি, এমনও নয় যে তাদের সেই মায়া পাবার জন্য হৃদয় উজাড় করে আমিও সবটুকু করেছিলাম। আমি ঠিক ওতোটাও হৃদয়ভাঙা মানুষ নই। যতটুকু করা প্রয়োজন,যা দায়িত্ব,যা হক তা আদায়ে কার্পণ‍্য করিনি। কখনো কখনো তো মন থেকে অগাধ ভালোবেসেও কিছু পাইনি। এতে কি সব শেষ হয়ে গেছে?
হয়নি!

আল্লাহ তাআলার অফুরান ভান্ডার থাকা সত্ত্বেও তিনি বারংবার কুরআনে বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। তিনি সেই রব, যিনি এই সমস্ত জাতিকে সৃষ্টি করেছেন-সেই তিনিই বলেছেন মানুষ বড্ড অকৃতজ্ঞ! বিপদ কেটে গেলে মানুষ এমন ভান করে যেন সে কখনো তার রবকে ডাকেইনি। সেখানে আপনার কিই বা আছে? কত আর আভিজাত্য নিয়ে চলেন? মানুষের কৃতজ্ঞতা কিনতে পারে! ভালোবাসা কিনতে পারে!

আপনার জীবনে সবচেয়ে বড় অশান্তি তখন আসবে যখন আপনি সবাইকে খুশি করতে চাইবেন। পারবেন না, পারবেন না। মানুষ মানুষকে খুশি করার জন্য যত চেষ্টা করে তার এতটুকুও যদি নিজের রবের জন্য করতো-তবে বহুগুনে উত্তম বিনিময় সে অবশ্যই পেতো…

আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানেআমি সবর ও তাওয়াক্কুল বেছে নিয়েছি।কারও কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, কোনো তর্কবিতর্...
20/03/2026

আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে
আমি সবর ও তাওয়াক্কুল বেছে নিয়েছি।
কারও কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, কোনো তর্কবিতর্ক নেই,
শুধু নীরবতা আর শান্তি।
আল্লাহ আমার অবস্থা জানেন, আর সেটাই আমার হৃদয়ের জন্য

মেয়েটা দিন রাত ভাবতে শুরু করলো—আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক ভালো করবে, কি করলে আল্লাহ তাকে ভালোবাসবে৷ভাবতে ভাবতে সেজদায় চ...
18/03/2026

মেয়েটা দিন রাত ভাবতে শুরু করলো—আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক ভালো করবে, কি করলে আল্লাহ তাকে ভালোবাসবে৷
ভাবতে ভাবতে সেজদায় চলে গেল৷ সেজদার তজবি পড়ে ভাবতে লাগল কিভাবে সম্পর্ক ভালো করবে৷
দোয়াতে দুনিয়ায় নিজের জন্য কিছু চাইলো না, স্বয়ং আল্লাহকেই বলল তোমার সাথে কিভাবে সম্পর্ক ভালো করব?
মেয়েটা নামায পড়ে উঠলো, মুখ দিয়ে বের হতে লাগলো ইস্তেগফার৷

বাহিরে গাড়িতে করে গন্তব্যে যায় আসে, কানে হ্যাডফোন না দিয়ে ভাবতে লাগে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো
সে মনে মনে করতে থাকে জিকির৷

মেয়েটা স্যােশাল মিডিয়াতে এসে ভাবে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো৷ ভাবতে ভাবতে তার ইসলামবিদ্বেষী বন্ধুদের দূরে সরিয়ে দেয়৷
ভাবতে ভাবতে পছন্দের আর্টিস্টকেও অপছন্দ করা শুরু করে৷

মেয়েটা রাতে ভাবতে ভাবতে দেখে তাহাজ্জুতের সময় হয়ে গেছে, সে তাহাজ্জুত পড়া শুরু করে৷ তারপর ভাবে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো৷

এভাবেই মেয়েটি দিনের পর দিন কাটায়৷ তার অনেক খারাপ সময় আসে৷ বিপদ আসে৷ তবুও সে সেজদা থেকে বিরত থাকে না৷ তার অন্তরে যিকির বন্ধ হয় না৷

কয়েক বছর পর মেয়েটার সব খারাপ সময় দূর হয়ে যায়৷ তার জীবনে সব কিছু ভালো হতে থাকে৷ সে বুঝতে পারে তার জীবনে অশান্তি আসছে না৷
অদ্ভুতভাবে সব কিছু ভালো হচ্ছে৷ তার মন বলছে দূর থেকেই অনেক বিপদ কেটে যাচ্ছে৷

তবুও মেয়েটা ভাবতে থাকে, এসবের হিসাব পড়ে৷ আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক ভালো করবো৷
খারাপ সময়েও সেজদা, জিকির ছাড়েনি৷ ভালো সময়ে আরো বেশি করে করছে৷ ভাবনা শুধু একটাই, সম্পর্ক কিভাবে ভালো করবো৷

তারপর, একদিন এক বিখ্যাত আলেমের ভিডিও চোখে পড়ে৷ সেই ভিডিও দেখে মেয়েটির চোখে পানি এসে যায়৷ সেই বিখ্যাত আলেম বলছে, 'আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি সেজদা করার তৌফিক দেয়৷ আল্লাহ যাকে ভালোবাসে তার অন্তরে আল্লাহর জিকির উঠিয়ে দেয়৷ আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর শত্রুদের থেকে সেই মানুষের মনের মাঝে এক অদৃশ্য দেয়াল করে দেয়৷ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দেয়৷’

মেয়েটা চোখের পানি মুছল না৷ গড়িয়ে পড়তে দিল৷ বুঝলো, আল্লাহ তাকে কতটা ভালোবাসে৷ ঠিক করলো এই ভালোবাসা সে বৃথা যেতে দিবে না৷ নিজেকে উৎসর্গ করে দিল আল্লাহর কাছে৷
এখন তার চব্বিশ ঘন্টাও কম হয়ে যায় ঈবাদতের জন্য৷

এখন সে ভাবতে থাকে, কখন কেয়ামত হবে৷ কখন হাশর হবে৷ কখন হাসতে হাসতে প্রবেশ করবে জান্নাতে৷

“দুনিয়া আমাদের শেখায় যে সব নিয়ামতই যেন টাকার সাথে সম্পর্কিত। কিন্তু প্রকৃত নিয়ামত হলো—জীবন, পরিবার, ঈমান, সুস্থতা এব...
14/03/2026

“দুনিয়া আমাদের শেখায় যে সব নিয়ামতই যেন টাকার সাথে সম্পর্কিত। কিন্তু প্রকৃত নিয়ামত হলো—জীবন, পরিবার, ঈমান, সুস্থতা এবং মনের শান্তি। আল্লাহর এই নিয়ামতগুলোর জন্য সবসময় শোকরিয়া আদায় করা উচিত।”

কষ্ট চিরস্থায়ী নয়মানুষের জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট আসতেই পারে। কিন্তু আল্লাহ বলছেন — কষ্টের সাথে সাথেই স্বস্তি ও সহজতাও আ...
13/03/2026

কষ্ট চিরস্থায়ী নয়
মানুষের জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট আসতেই পারে। কিন্তু আল্লাহ বলছেন — কষ্টের সাথে সাথেই স্বস্তি ও সহজতাও আছে।🤍

05/03/2026

দুনিয়ার সবচাইতে নিরাপদ আশ্রয় হলো নিজের ভেতর ডুবে থাকা। আমরা যখন অন্যের প্রত্যাশা আর অবহেলার হিসেবে জীবন পার করি, ঠিক তখনই নিজেদের হারিয়ে ফেলি। তাই আপাতত দুনিয়া ভুলে নিজের প্রতি যত্নশীল হোন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। বিশ্বাস রাখুন, মেঘ কেটে গিয়ে সুদিন ঠিকই আসবে ইনশাআল্লাহ।

খারাপ সময় আসা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়; বরং এটা নিজেকে নতুন করে চেনার একটা সুযোগ মাত্র। এই কঠিন দিনগুলোতে ভেঙে না পড়ে নিজের কাজ আর লক্ষ্যের দিকে দ্বিগুণ মনোযোগ দিন। পরিশ্রম কোনোদিন বিফলে যায় না। আপনার আজকের এই একা লড়াই একদিন আপনাকে সবার ভিড়ে অনন্য করে তুলবে।

আর যাই হয়ে যাক, দিনশেষে নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরে রাখতে ভুলবেন না। এই হাসিটাই আপনার সবচাইতে বড় শক্তি, যা বিপক্ষকে দুর্বল করে দেয় আর আপনার আত্মাকে শান্ত রাখে। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন।🩶

05/03/2026

নিজেকে পরিষ্কার রাখার চেয়ে বড় সুখ আর কিছু নেই। অন্যের ভালো করতে না পারেন, অন্তত খারাপ করার চিন্তা থেকেও দূরে থাকুন। কারণ দিনশেষে আমাদের করা প্রতিটি কর্মই আমাদের ছায়ার মতো অনুসরণ করে। আজ যা আপনি অন্যের সাথে করছেন, তা আসলে নিজের ভবিষ্যতের জন্যই সঞ্চয় করছেন। জীবনকে সুন্দর করতে চাইলে কর্মকে সুন্দর করুন, কারণ প্রকৃতির আদালত থেকে কেউই কোনোদিন সাজা না পেয়ে পার পায়নি। প্রতিটি কাজই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে-কখনো দেরিতে, কখনো দ্রুত।🩶

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light Of Rahma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share