Char Laxmigonj Islamic Media

Char Laxmigonj Islamic Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Char Laxmigonj Islamic Media, Media/News Company, Feni, Chittagong.

চর লক্ষ্মীগঞ্জ ইসলামিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলে ওয়াজ মাহফিলের পাশাপাশি বিভিন্ন ইসলামিক কনটেন্ট উপর নিয়মিত ভিডিও পাবেন। পেইজটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জাকাকুমুল্লাহ।

31/08/2026

কুটিরহাট দাখিল মাদ্রাসার, সম্মানিত উপদেষ্টা, জনাব, মরহুম ক্বারী আব্দুল মান্নান সাহেব, দুনিয়ার সফর শেষ করলেন, হে আল্লাহ.? মরহুম কে ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন, আমীন।

29/08/2026

জনাব, মরহুম ক্বারী আব্দুল মান্নান, দুনিয়ার সফর শেষ করলেন, আল্লাহ তাআলা উনার প্রতি অফুরন্ত রহম করুন এবং উনাকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মার্যাদা দান করুন, আমীন।

..........শোকবার্তা..................১নং চর মজলিশপুর ইউনিয়ন  ২নং ওয়ার্ড বিষ্ণুপুর নিবাসী।জনাব ক্বারী আব্দুল মান্নান সাহে...
29/08/2026

..........শোকবার্তা..................
১নং চর মজলিশপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিষ্ণুপুর নিবাসী।
জনাব ক্বারী আব্দুল মান্নান সাহেব , গত কাল রাত ১১ ঘটিকার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

আজ সকাল ১১ ঘটিকার সময়, মরহুমের নিজ বাড়ী সংলগ্ন জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।

উক্ত জানাজার নামাজে আপনারা সরিক হইয়া মরহুমের শেস বিদায়ী আকতার মাকপেরাত কামনা করুন।

আল্লাহ তাআলা উনার প্রতি অফুরন্ত রহম করুন এবং উনাকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মার্যাদা দান করুন, আমীন।

29/08/2026

একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের উপস্থিতিতে বাকী কবরস্থানে বলেছিলেন— আমি যদি আমাদের ভাইদের দেখতে পেতাম!"। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ "আমরা কি আপনার ভাই নই?" তিনি উত্তর দিলেন, "তোমরা তো আমার সাথী (সাহাবী)। আমার ভাই হলো তারা, যারা এখনো পৃথিবীতে আসেনি (কিন্তু আমাকে না দেখেই তারা ঈমান আনবে)।"

[সহিহ মুসলিম : ২৪৯]

আলহামদুলিল্লাহ, পবিত্র সিরাতুন্নবী (সা:) মাহফিল ২০২৬।
28/08/2026

আলহামদুলিল্লাহ, পবিত্র সিরাতুন্নবী (সা:) মাহফিল ২০২৬।

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, একদা তিনি তাঁর ঘরে লোকদের একত্রিত করে রসুলুল্লাহ (সা.)-এর জন্মদিনের বর্ণনা করছিলেন,...
26/08/2026

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, একদা তিনি তাঁর ঘরে লোকদের একত্রিত করে রসুলুল্লাহ (সা.)-এর জন্মদিনের বর্ণনা করছিলেন, যা শুনে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে হজরত রসুল (সা.)-এর প্রশংসা করছিলেন (দরুদ ও সালাম পেশ করছিলেন)। এমন সময় রসুল (সা.) সেখানে উপস্থিত হলেন এবং (খুশি হয়ে) তাদের উদ্দেশে বললেন, ‘তোমাদের শাফায়েত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে।’ (দুররুল মুনাজ্জাম)

মহান আল্লাহ হজরত রসুল (সা.)-এর মাধ্যমে আপন সত্তা, গুণাবলি, মহিমা ও শান মর্যাদা প্রকাশ করেন। রসুল (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতের প্রতীক। কোরআনে আল্লাহ তাঁর জীবনাদর্শকে অনুসরণের দৃষ্টান্ত হিসেবে ঘোষণা করে বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রসুলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আল আহজাব : আয়াত ২১) হজরত রসুল (সা.)-এর আগমনের দিন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও হিদায়াতের পরিপূর্ণ প্রকাশ। আল্লাহ তাঁকে মানবজাতির জন্য সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেন। তাঁর আগমনের মহিমা ও মর্যাদা অনন্য। আল্লাহ হজরত রসুল (সা.)-কে হিজরিপূর্ব ৫৩ সালের ১২ রবিউল আউয়াল, সোমবার সুবেহ সাদিকের সময় পৃথিবীতে প্রেরণ করেন। তাঁকে প্রেরণের আ
হজরত রসুল (সা.)-এর শুভজন্মের বর্ণনা দিতে গিয়ে ‘মাওয়াহিবুল লাদ্দুন্নিয়া’ কিতাবে বলা হয়েছে, হজরত আমিনা (আ.) বলেন, ‘প্রশংসিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি তাঁকে সিজদা অবস্থায় দেখেছিলাম। উভয় হাতের তর্জনী অঙ্গুলি দোয়া ক্রন্দনকারীর ন্যায় আকাশের দিকে প্রসারিত ছিল।’ মা আমিনা (আ.) আরও বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কারা যেন তাঁর সন্তানটিকে নিয়ে গিয়ে সমস্ত সৃষ্টিজগৎ পরিভ্রমণ করান। তিনি তাদের কথাবার্তা শুনেছিলেন। তিনি ঊর্ধ্বালোকের সম্মানিত ব্যক্তিগণের কথাবার্তার এক অংশে শুনেছিলেন যে ‘মুহাম্মদকে সব নবীর গুণাবলিতে বিভূষিত করো এবং সব আম্বিয়ার চরিত্র সাগরে ডুবিয়ে দাও।’ হজরত রসুল (সা.)-এর শুভ জন্মলগ্ন বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়। যেমন নওশেরাওয়া বাদশাহের সিংহাসন নড়ে ওঠা; মাওয়া দরিয়া শুকিয়ে যাওয়া; সাম হওয়া হ্রদ পানিতে ভরে যাওয়া; পারস্যের অগ্নিকুণ্ড হঠাৎ নিভে যাওয়া; কাবাঘরের ‘হুবুল’ নামক বৃহৎ মূর্তিটির উপুড় হয়ে পড়ে যাওয়া ইত্যাদি। ‘নুরে মোহাম্মদী’ নামক কিতাবে আছে, ‘ওই রাতে কোরাইশদের একটি মূর্তির মুখ দিয়ে কথা বের হয়েছিল। সে বলেছিল, ‘একটি পবিত্র সন্তান প্রকাশ হওয়ায় চাদর পরিধান করেছি। এর জ্যোতিতে পৃথিবীর পূর্ব-পশ্চিমের সমস্ত এলাকা আলোকিত হয়ে গিয়েছে। তাঁরই উদ্দেশে সব মূর্তি উপুড় হয়ে পড়েছে। আর তাঁর ভয়ে প্রকম্পিত হয়ে বিশ্বের সমস্ত রাজা-বাদশাহের প্রাণ কেঁপে উঠেছে।’ তাফসিরে জালালাইনের অন্যতম লেখক আল্লামা ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.) প্রণীত ‘সাবিলুল হুদা ফি মাওলিদিল মুস্তফা’ কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। বিখ্যাত সাহাবি হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ‘একদা আমি হজরত রসুল (সা.)-এর সঙ্গে আবু আমের আনসারি (রা.)-এর বাড়িতে গিয়ে দেখতে পেলাম, হজরত আমের (রা.) তাঁর ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনকে একত্রিত করে হজরত মোহাম্মদ (সা.)-এর শুভ জন্মদিনের বিবরণ শোনাচ্ছেন। অতঃপর তিনি বলছিলেন, আজ সেই পবিত্র জন্মদিন। তাঁর এই কাজ দেখে হজরত রসুল (সা.) (অত্যন্ত আনন্দবোধ করলেন) বললেন, হে আমের! নিশ্চয়ই আল্লাহতায়ালা তোমার জন্য তাঁর রহমতের দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন (যারা তোমার ন্যায় এমন কাজ করবে, তারাও তোমার মতো ফজিলত পাবে)।’ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, একদা তিনি তাঁর ঘরে লোকদের একত্রিত করে রসুলুল্লাহ (সা.)-এর জন্মদিনের বর্ণনা করছিলেন, যা শুনে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে হজরত রসুল (সা.)-এর প্রশংসা করছিলেন (দরুদ ও সালাম পেশ করছিলেন)। এমন সময় রসুল (সা.) সেখানে উপস্থিত হলেন এবং (খুশি হয়ে) তাদের উদ্দেশে বললেন, ‘তোমাদের শাফায়েত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে।’ (দুররুল মুনাজ্জাম)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) প্রসঙ্গে ইমাম শিহাবুদ্দিন আহমদ বিন হাজার আল্-হায়তামি আশ-শাফি (রহ.) প্রণীত আননিয়ামাতুল কুবরা ‘আলাল আলম’ নামক কিতাবের ৭-৮ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে : হজরত আবু বকর সিদ্দিক (রা.) বলেন, ‘যে ব্যক্তি নবী (সা.)-এর মিলাদ শরিফ পাঠে অর্থ ব্যয় করবে, সে আমার সঙ্গে বেহেশতে থাকবে।’ হজরত ওমর (রা.) বলেন, ‘যে ব্যক্তি নবী (সা.)-এর মিলাদ শরিফকে ইজ্জত ও সম্মান দেবে সে যেন ইসলামকে পুনর্জীবিত করল।’

হজরত ওসমান (রা.) বলেন, ‘প্রিয় নবী (সা.)-এর মিলাদ শরিফ পাঠ করতে গিয়ে যে ব্যক্তি অর্থ ব্যয় করবে, সে যেন বদর ও হুনাইনের মতো মহান যুদ্ধে অংশগ্রহণ করল।’ হজরত আলী (রা.) বলেন, ‘যে ব্যক্তি নবী (সা.)-এর মিলাদ শরিফকে সম্মান করবে এবং তা পাঠের আয়োজন করবে, সে দুনিয়া থেকে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে।’

26/08/2026

‘‘হযরত মুহাম্মদ’’
‘‘সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম’’
‘‘আমাদের ভালোবাসা।

26/08/2026

আপনাকে কি করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কি করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসূলাল্লাহ?

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।❤️

✍️ মাওঃ ড. মিজানুর রহমান আযহারি।

24/08/2026

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

23/08/2026

৩। ঐতিহাসিক বদর যুদ্ধে কতজন সাহাবী (রা.) শহীদ হন?
১। ১৪ জন।
২। ১৮ জন।
৩। ২১ জন।
৪। ৪০ জন।

Address

Feni
Chittagong
3910

Alerts

Be the first to know and let us send you an email when Char Laxmigonj Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share