News Flare

News Flare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Flare, News & Media Website, Chittagong.

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ #জাকসু  #নির্বাচন  #আঙুলেকালি  #অভিযোগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল...
11/09/2025

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
#জাকসু #নির্বাচন #আঙুলেকালি #অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাজী নজরুল ইসলামের রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মীর ফেরদৌস হোসেন বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি। তবে ভোট কারচুপির সুযোগ নেই। শিক্ষার্থীদের নাম, আইডি যুক্ত হচ্ছে। বিস্তারিত জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল পাওয়া গেছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয়।

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন, বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে। তারা সদস্য পদে তিনটি করেই টিক চিহ্ন দিচ্ছেন। অর্থাৎ তিনটি করে ভোট দিচ্ছেন।

তবে পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা প্রতিটি ব্যালট সংশোধন করে দিয়েছি।

জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের #জাকসু  #নির্বাচন  #বিদ্যুৎবিভ্রাট  #প্রশাসনজাহাঙ্গীরনগর বিশ্বব...
11/09/2025

জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের
#জাকসু #নির্বাচন #বিদ্যুৎবিভ্রাট #প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সদস্য ফজলুল করিম পাটোয়ারী বলেন, ‘সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনকে। কেন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে সে বিষয়ে অবগত নই।’

‘প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের কোনো সমস্যার কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে কোনো জেনারেটরের ব্যবস্থা না থাকায় ভোটাররা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্যালট ছাপা ও ভোটদানের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় ব্যালট বাক্স, ওএমআর মেশিন এবং সিল বসানো প্রক্রিয়ায় বিভ্রান্তি ও বিড়ম্বনার সৃষ্টি হয়।

নির্বাচন উপলক্ষে দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এ ভোটে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেকে প্রশ্ন তুলেছেন—এত বড় নির্বাচনে কেন বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি নেয়নি প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন কমিশন ও হল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরীন সুলতানা জানিয়েছেন, লোডশেডিংয়ের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা #নেপাল  #দুর্নীতি  #বিচার  #সংবিধান  #জেন-জিনেপালে ব্যাপক ...
11/09/2025

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
#নেপাল #দুর্নীতি #বিচার #সংবিধান #জেন-জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি তুলেছেন দেশটির জেনারেশন জি’র তরুণরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারকে পতন ঘটানো জেনারেশন জি’র তরুণ বিক্ষোভকারীরা রাজনৈতিক ও সামাজিক সংস্কারের এক বিস্তৃত দাবি উত্থাপন করেছেন। এসব দাবি মধ্যে শাসনব্যবস্থার আমূল পরিবর্তন এবং গত তিন দশকে রাজনীতিকদের অবৈধ সম্পদ লুটের তদন্তও রয়েছে।

আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবার সম্মান ও সহায়তা পাবে। পাশাপাশি বেকারত্ব মোকাবিলা, অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের এক বিবৃতিতে বলা হয়, “এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি গোটা প্রজন্ম ও দেশের ভবিষ্যতের জন্য। শান্তি জরুরি, কিন্তু তা সম্ভব কেবল নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে।”

তারা আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি ও সেনাবাহিনী তাদের প্রস্তাব ইতিবাচকভাবে বাস্তবায়ন করবেন।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো—

১. বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া, কারণ এটি জনগণের আস্থা হারিয়েছে। জনগণ, বিশেষজ্ঞ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে সংবিধানের সংশোধন বা সম্পূর্ণ পুনর্লিখন।

২. অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু এবং সরাসরি জনঅংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন।

৩. এছাড়া সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। গত তিন দশকের লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ। এবং শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ— এই পাঁচ খাতে কাঠামোগত সংস্কার।

এর আগে বুধবার ভোর থেকেই সেনাবাহিনী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেয় এবং অস্থিরতা দমনে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এর আগের দিন সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করে দেশত্যাগ করেন।

তবে সরকারের পতনের পরও অস্থিরতা কমেনি। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী রাতেই দেশজুড়ে নিরাপত্তা নিয়ন্ত্রণে নেয় এবং কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরসহ বিভিন্ন স্থানে বিধিনিষেধ আরোপ করে।

সেনাবাহিনী এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলেছে, কিছু গোষ্ঠী বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

এর আগে গত সোমবারের জেনারেশন জি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার দায় নিয়ে জবাবদিহির দাবিতে শত শত মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করলে ওলি পদত্যাগ করেন।

কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা #দম   #সিনেমা  #আরফাননিশোঅচেনা এক দেশ আর পর্বত ঘেরা দুর্গম এলাকা। সেখানে হঠাৎ দেখা গ...
11/09/2025

কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা
#দম #সিনেমা #আরফাননিশো
অচেনা এক দেশ আর পর্বত ঘেরা দুর্গম এলাকা। সেখানে হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সাথে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম ও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকের মনে পড়ে যায়, আসন্ন ’দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’-এর টিম এখন কাজাখস্তানে?

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে নেটিজেনদের মনে এই প্রশ্ন উঁকি দিচ্ছে। কারণ, রেদওয়ান রনি নিজেই তার ফেরিফায়েড ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম’-এর দম পরীক্ষা। পোস্টের ছবি আর হ্যাশট্যাগ ( #দমরেকি #কাজাখস্তান) দেখে দর্শকের ধারণা, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

নির্মাতা রনির শেয়ার করা ছবিগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে, লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গাটা দেখে সহজেই বোঝা যায়, ’দম’ সিনেমার দৃশ্যধারণ হতে যাচ্ছে রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে! আফরান নিশোও নিজে সরেজমিনে লোকেশন দেখতে গেছেন অভিনয়ের কারিকুরি ফুটিয়ে তোলার জন্য। আর নির্মাতা রনি যাচাই করছেন দৃশ্যধারণের সম্ভাবনা।
এর আগে, ছবির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই আয়োজন করতে যাচ্ছে ‘দম’ টিম।

‘দম’ সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর সিনেমা নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি । তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের প্রত্যাবর্তনে সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে তার সিনেমার কাহিনী।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দমে। এর আগে নিশো বলেছিলেন– সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন– ‘দম’ সিনেমার গল্প অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ করিনি, খুবই চ‍্যালেঞ্জিং। আমার মনে হয়, দর্শকরাও চমকে যাবেন।

এখনও নিশ্চিত হয়নি দমের প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। সিনেমাটি মুক্তি দেয়ার কথা ২০২৬ সালের রোজার ঈদে।

শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস #সাদিককায়েম  #ফরহাদজিএস  #মহিউদ্দিনএজিএসঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র...
10/09/2025

শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস
#সাদিককায়েম #ফরহাদজিএস #মহিউদ্দিনএজিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।

মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি  #শিবির  #সভাপতি  #ডাকসু  #নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয় কেন্...
10/09/2025

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
#শিবির #সভাপতি #ডাকসু #নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিবির সভাপতি ফেসবুকে দেওয়া পোস্টে এ আহ্বান জানান।
তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।'

এর আগে মঙ্গলবার দিনগত রাত তিনটার পর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর যে ফ্যাসিবাদী সংস্কৃতি কায়েম ছিল, তা এবার ভেঙে পড়েছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানের পরে অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের নেতাকে বেছে নিয়েছে। শিক্ষার্থীরা এবার নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি দেখা গেছে, তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।
শিবিরের সভাপতি আরও বলেন, এই আনন্দ শুধু ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থাকা মানুষের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে।
এসময় শিবির সভাপতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উদারতা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৫ জন #পুলিশ  #চাকরি    ১২০ টাকা দিয়ে আবেদন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্র...
11/02/2025

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৫ জন
#পুলিশ #চাকরি

১২০ টাকা দিয়ে আবেদন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ জন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশ এই ১৫ জনের নাম প্রকাশ করেছে এবং থানায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিয়োগপ্রাপ্তরা হলেন- শরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, ইরফান উদ্দির আবির, রেজাউল করিম, ফয়সাল আলম অয়ন, জয় বড়ুয়া অসীম, মো. সরওয়ার হোসেন, মো. সাকিবুল হাসান, দুর্জয় চন্দ্র দাশ, মাহমুদ হাসান মাহিন, সিজয় বড়ুয়া, শওকত আলী, আব্দুল্লাহ আল মাহমুদ ও নাজমা আক্তার।
উপজেলার মিরসরাই থানার বিভিন্ন ইউনিয়নে বাড়ি এই ১৫ জনের। এদিন মিরসরাই থানা প্রাঙ্গণে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায় তাদের।

নিয়োগপ্রাপ্ত ওয়াহেদপুর ইউনিয়নের সাকিবুল হাসান অনুভূতি জানাতে গিয়ে বলেন, কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাছাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক, মানসিক ও মেডিকেল-সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১২০ টাকার বিনিময়ে সোনার হরিণ পাওয়ার চেষ্টা করি। অবশেষে সফল হয়েছি।

শরীফ, ইরফান, নাজমাসহ অন্যরা জানান, তারা দেশ ও জাতির জন্য কাজ করতে চান। সরকার তাদের ওপর যে দায়িত্বভার দিয়েছে তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চান। চাকরি পেয়ে তারা অনেক খুশী।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১৫ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধু অনলাইনে আবেদন খরচ ১২০ টাকা সেটাই লেগেছে।

সদ্য নিয়োগপ্রাপ্তদের সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।

৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মরক্কো #ভূমিকম্প  #মরক্কোমরক্কোর উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্...
11/02/2025

৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মরক্কো
#ভূমিকম্প #মরক্কো

মরক্কোর উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে আজ ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

সাগর-রুনি খুনের ১৩ বছর, সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট করে অভিযোগ আইনজীবীর #সাংবাদিক  #হত্যাকান্ড  #সাগর  #রুনিসাংবাদিক ...
11/02/2025

সাগর-রুনি খুনের ১৩ বছর, সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট করে অভিযোগ আইনজীবীর
#সাংবাদিক #হত্যাকান্ড #সাগর #রুনি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। ২০১২ সালেরর ১১ ফেব্রুয়ারি দিনের আলো ফোটে এক নৃশংসতার খবর নিয়ে। সাংবাদিক সাগর-রুনি খুন হয়েছেন রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায়।

এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ, ডিবি ঘুরে তদন্ত যায় র‍্যাবের কাছে। মাঝের তের বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মত অগ্রগতি নেই এ হত্যা মামলায়। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পিছিয়েছে ১১৪ বার। যেটিও নিকট অতীতে বিরল।

সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। আর মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এই দম্পতি খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। খুনের দুইদিন পর তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহামুদ খন্দকার বলেছিলেন, তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে এরপর আওয়ামী শাসনামলে আর অগ্রগতি হয়নি এই হত্যা মামলার।

গত আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল ৪ নভেম্বর তদন্তভার গ্রহনের পর থেকে এ পর্যন্ত ৬২ জনের সাক্ষ্য নিয়েছে ট্রাস্কফোর্স।

এ মামলায় গ্রেফতার আটজনের মধ্যে দুজন আছেন জামিনে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্কফোর্স সদস্যরা। তবে বিচারের আশায় নতুন করে বুক বেধেছেন স্বজনরা।

এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচারকাজ বিলম্বিত করেছে বলে অভিযোগ করেছেন বাদীর আইনজীবী শিশির মনির। তিনি বলেন, অপরাধীদের বাঁচাতে আওয়ামী লীগ সরকার এ কাজ করেছিল।

এই দম্পতি যখন নিহত হন তখন রেখে গিয়েছিল ছোট্ট ছেলে মাহির সারোয়ার মেঘকে। এখন তার বয়স আঠারো। তিনি এখন স্বপ্ন দেখেন তার বাবা-মার খুনিদের সাজা হবে। মেঘ বলেন, আগে তো কোনো কাজ হয়নি। এখন কিছুটা কাজ হচ্ছে। আশা করছি বিচার হবে। এর পরক্ষণেই তিনি বলেন, আর না হলেও সমস্যা নেই, আগেও দেখেছি কিছুই (বিচার) হয়নি। বিচার না হলে আগের সরকারের মতই ধরে নেবো।

নতুন সরকার দ্রুত এই মামলার বিচার কাজ শেষ করবেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করবেন এমনই প্রত্যাশা স্বজনদের। এ বিষয়ে মামলার বাদী ও সাংবাদিক রুনির ভাই নওশের রোমান বলেন, তৎকালীন সরকার ইচ্ছে করেই মামলাটির অগ্রগতি হতে দেয়নি। এতে আমরা নিশ্চিত সেখানে সরকারের প্রভাবশালীরা জড়িত। সেজন্য তারা তদন্তের কাজ চলতে দেয়নি। এখন দেশে ওই সরকার নেই, এখানে নতুন সরকারের স্বার্থ আছে বলেও মনে করি না। তাই আশাবাদী, এখন ইতিবাচক বিচার পাবো।

সাগর সারোয়ারের মা সালেহা মনির বলেন, আর কত রাত জাগবো? আর কত অপেক্ষা করবো? এই সরকারের সদিচ্ছা থাকলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে। দ্রুতই এই খুনের বিচার পাবেন এমন আশায় ‍বুক বেধেছেন তিনি।

ভারতীয় গৃহবধূ প্রেমিক নিয়ে পালিয়ে এসে বিজিবির হাতে আটক #ভারতীয়গৃহবধূ  #প্রেমিক  #আটক  #বিজিবিসীমান্তের কাঁটাতার পেরি...
20/01/2025

ভারতীয় গৃহবধূ প্রেমিক নিয়ে পালিয়ে এসে বিজিবির হাতে আটক
#ভারতীয়গৃহবধূ #প্রেমিক #আটক #বিজিবি

সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় এক গৃহবধূ তার প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছে। স্বামী-সন্তান ছেড়ে প্রেমিককে বিয়ে করে সংসার বাধার উদ্দেশে বাংলাদেশে আসে ঘর বাঁধার জন্য। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি দিল বাংলাদেশের বিজিবি সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি সহযোগীসহ বিজিবির হাতে আটক হয় ওই ভারতীয় প্রেমিক যুগল।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের পাশে বালাতাড়ী গ্রামে। আটকের পর সন্ধ্যায় বাংলাদেশি সহযোগী এবং দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।
আটককৃতরা হলেন, ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২২)।
ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক এবং তাদের সহযোগীকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

মুক্তি পেল ফিলিস্তিনের ৯০ বন্দি #ফিলিস্তিন  #বন্দি  #মুক্তিযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দি...
20/01/2025

মুক্তি পেল ফিলিস্তিনের ৯০ বন্দি
#ফিলিস্তিন #বন্দি #মুক্তি

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রোববার (১৯ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মুক্তি পাওয়া ৯০ জনের মধ্যে ২১ জন কিশোর ও ৬৯ নারী। খবর, রয়টার্সের।
প্রতিবেদনের তথ্যমতে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনকে সম্প্রতি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি।
এর আগে, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে।
দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে সেইসাথে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে ‘টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে’ বলে ধারণা বিশ্লেষকদের।
তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। গতকাল রোববার গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়।

মার্চে ড. ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান #ডইউনুস  #ইউনুস  #বেইজিং  #চীন  #বিশেষবিমানমার্চে ড. ইউ...
20/01/2025

মার্চে ড. ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান
#ডইউনুস #ইউনুস #বেইজিং #চীন #বিশেষবিমান

মার্চে ড. ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান
মার্চে ড. ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন।
আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়াসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন।

তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ড. মুহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন।

এদিকে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগীতা আরও জোরদার করা ও স্বাস্থ্যখাতে চীনের অংশিদারিত্ব বাড়ানো বিষয়েও।
বৈঠকে ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা কীভাবে এগোবে, তা গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিংসহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when News Flare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share