Life With Bukun

Life With Bukun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life With Bukun, Digital creator, Chittagong.

সাধারণ মানুষ হয়ে বাঁচি।
জীবনের একটাই শিক্ষা,"বিশ্বাস কর, কিন্তু, অন্ধের মত নয়"।
আমার পরিবারের একমাত্র অক্সিজেন আমার ছেলে অহন।যাকে আমি বুকুন বলে ডাকি।সবাই ভালোবেসে পাশে থাকবেন। সবশেষে, সবার জীবন সুন্দর হোক এটাই একমাত্র চাওয়া।💜

10/07/2026

আসেন উরাধুরা নাচ দেখি...🕺

"যত্ন করার অধিকার যে পেয়েছিলো, শেষমেশ সে-ই তীব্র কষ্ট দিয়ে ফেলে। আমরা ফ্যালফ্যাল করে চেয়ে থাকি জীবনের দিকে; যেমন করে আমা...
28/01/2026

"যত্ন করার অধিকার যে পেয়েছিলো, শেষমেশ সে-ই তীব্র কষ্ট দিয়ে ফেলে।

আমরা ফ্যালফ্যাল করে চেয়ে থাকি জীবনের দিকে; যেমন করে আমাদের দিকে চেয়ে থাকে বাদবাকি মানুষগুলো। সেই মানুষগুলো, যারা একটুখানি অধিকারের অভাবে আমাদেরকে ভালোবাসার স্পর্ধা করতে পারে নি।

এই জগতে সবচেয়ে বেশি আরাধ্য বস্তু হলো অধিকার। সবচেয়ে বেশি অবহেলিত বস্তুও ঐ অধিকার।

আহা! ক্ষমতার কি নিদারুণ অপচয়!"

(কপি পোস্ট)।

এই পৃথিবীতে সব রকমের দোষ করার অধিকার শুধু পুরুষেরই আছে।পুরুষের হাজার দোষ মুখ বুজে যতদিন মানিয়ে নেওয়া যায়, ততদিন সবার কাছ...
10/01/2026

এই পৃথিবীতে সব রকমের দোষ করার অধিকার শুধু পুরুষেরই আছে।পুরুষের হাজার দোষ মুখ বুজে যতদিন মানিয়ে নেওয়া যায়, ততদিন সবার কাছে ভালো।কিন্তু, যেদিন থেকে মুখ খুলে আওয়াজ তুলতে যাবেন, সেদিন পরিবার,আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী সবার কাছে আপনি নিজেই খারাপ হবেন। আপনার রাগ,মাথা গরম, গালাগালি, চিল্লাচিল্লি করার কারণ কেউ দেখবে না।উল্টো সেই পুরুষের গুণগান করে যাবে!এক্ষেত্রে একজন পুরুষ পুরুষত্ব দেখানোর নাম দিয়ে যেমন সেই পুরুষের পাশে থাকে,তদ্রূপ মহিলা জাতিরাও সেই পুরুষের সঙ্গ দেয়। নিজের বেলায় নিজের পুরুষ খারাপ। কিন্তু, অন্যের বেলায় বউ ভাল না...!!! প্রকৃতি বলেও একটা কথা আছে, অন্যের মেয়ের সাথে খারাপ হতে দেখলে সাথে সাথে মেয়েটার উপর দোষ দেওয়ার যে ব্যাপারটা সেটা নিজেদের কারো সাথেও ঘটে যেতে পারে!পুরুষের সঙ্গ দেওয়ার আগে একটা বার যাচাই করুণ ঘরের বউয়ের সাথে তার ব্যবহারটা আসলে কেমন। বাহিরের রূপ দেখে বিচার করবেন না... 🙏
এসব পরিস্থিতি একটা মেয়েকে এমনভাবে শেষ করে দেয় যে,সে নিজের জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলে।সবশেষে, নিজেকে জীবন থেকে মুক্তি দেয় নিজেকে শেষ করার মধ্য দিয়ে!!!

শীত বলে কথা...আজকে রাতের আয়োজন.... ভিডিও পরে দিবো।Good Night...  ゚viralシypシ゚
20/12/2025

শীত বলে কথা...
আজকে রাতের আয়োজন....
ভিডিও পরে দিবো।
Good Night...
゚viralシypシ゚

20/12/2025

গরীব মানুষ বড়লোক হইতে পারে, কিন্তু ছোটলোক কোনদিন বড়লোক হইতে পারে না!👍

শুভ দুপুর.... ゚viralシypシ゚
17/12/2025

শুভ দুপুর....
゚viralシypシ゚

15/12/2025

এই প্রথমবার মায়ের আড্ডা দেওয়ার জায়গায় গেলো সে।টিএসসি, হাকিম চত্বরে মা ছেলে মিলে হাঁটিহাঁটি পা পা করে ঘুরে এসেছিলাম কয়েকদিন আগে।🧿🥰❤️❤️❤️
゚viralシypシ゚

আমাদের ৩জনের ভাগ্যটা অন্য ৮/১০টা  পরিবারের মত নয়।আমাদের সাথে বিধাতা আর ভাগ্য ২টাই চরম খেলা খেলে যায়।আমরা ক্ষণিকের জন্য ভ...
15/12/2025

আমাদের ৩জনের ভাগ্যটা অন্য ৮/১০টা পরিবারের মত নয়।আমাদের সাথে বিধাতা আর ভাগ্য ২টাই চরম খেলা খেলে যায়।আমরা ক্ষণিকের জন্য ভালো থাকার চেষ্টা করি মাত্র! কিন্তু, যুদ্ধটা আসলে বাঁচা মরার সাথে। সংসারে বাচ্চা আসলে শুধু তাকে নিয়েই ভাবা হয়।আমাদের ক্ষেত্রে কাল কি হবে সেই নিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করা। এই যুদ্ধ করতে করতে ২জনই এখন ক্লান্ত। তাই,সবটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছি। জীবনে এই সময় আসার কারণে ২জনেই বুঝতে পেরেছি,আমাদের মাথার উপর হাত রাখার মত কেউ নেই। যারা বলবে আমরা সব সময় পাশে আছি।জীবনে মানুষজনের অভাব নেই সত্যি। তবে,প্রকৃত কোন মানুষ আসলে কী সাথে আছে!আমি ভাবি আর ভাবি...এই ভাবনার শেষ নেই। জীবনের জন্য লড়াইটা দুজন দুজনের মত করে লড়ে যাচ্ছি। তবুও ভাগ্য সহায় হয় না।খুব ক্লান্ত... কেনো এ জন্মে মানুষ হয়ে জন্ম নিলাম... কেনোই বা এমন জীবন পেলাম। মনে হয় যেনো অভিশপ্ত কোন এক জীবন আমাদের। তবুও ভাল থাকতে চাই...

゚viralシypシ゚

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life With Bukun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share